তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী ঘুষের টাকায় সম্পদের পাহাড়

পাঠক সংখ্যা
638

 

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী মেনেজ ঘুষে!শাহজাদপুর উপজেলার ডাঃ মোহাম্মদ আলীকে ঘুষ দিয়ে মেনেজ করেই স্বাস্থ্যকর্মীরা অনিয়ম অব্যবস্থাপনায় চলছে সকল স্বাস্থ্য ও উপ- স্বাস্থ্য কেন্দ্রের সেবা।

শাহজাদপুর উপজেলায় স্বাস্থ্য সেবা কেন্দ্র,শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গুলোসহ উপজেলার প্রায় স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা।

উপজেলায় ১৩ টি ইউনিয়নে ১৪ টি উপ- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র রয়েছে তবে এ গুলো দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির আখড়া। তবুও নিয়ম শৃঙ্খলা ফেরাতে কোন রকম আগ্রহ নেই ডাঃ মোহাম্মদ আলীর কারন সব কর্মর্কতাদের থেকে নিয়মিত ভাবে করছেন ঘুষ বানিজ্য।

এতে করে স্বাস্থ্যকর্মীরা মানছে না কোন সময়সূচি, তোয়াক্কা করছে না সরকারি কোন নিয়ম কানুন এমন অনিয়ম অব্যবস্থাপনায় অসুস্থ পথে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য সেবা ! এ যেনো দেখার কেউ নেই!

শাহজাদপুর উপজেলায় ১৩ টি ইউনিয়নে ১৪ টি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে চিকিৎসক রয়েছে।
তবে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোর চিকিৎসকদের স্বপ্নেও যেনো দেখা মেলে না। উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা না পেয়ে শারমিন আক্তার (৬৮) নামের এক মহিলা রোগী কান্না জড়িত কন্ঠে বলেন, আমি গরীব মানুষ আমি এখানে ডাক্তারদের কাছে আসলে তাঁরা আমাকে চিকিৎসা দিবে তো দূরের কথা তাদের কে তো পাওয়াই যায় না। আর যদিও কোন কোন দিন পাওয়া যায় তখন তাদের ব্যক্তিগত কাজেই শেষ হয় না, মোবাইল নিয়ে গান শুনতে থাকে,আবার টেলিবিলের উপর পা দিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে রোগীদের সাথে কথা বলে এছাড়াও ঔষধের কথা বললে থাকলেও বলে নাই আপনি বাজার থেকে কিনে খাবেন। এছাড়াও উপ- স্বাস্থ্য কেন্দ্র গুলোর দায়িত্বরত চিকিৎসকরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করছে না এতে সেবা নিতে আশা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সরজমিনে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কয়েকটি উপ- স্বাস্থ্য সেবা কেন্দ্র ঘুরে দেখা যায়, অফিসিয়াল নিয়ম অনুযায়ী যদিও সকাল ৮.০০ থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা দেওয়ার নির্দেশ রয়েছে।
তবে চোখে পরেনি এমন কোন স্বাস্থ্য কেন্দ্রের যেখানে সকাল ১০/১১ টার আগে মেইন গেটের তালা খোলা হয়েছে!এসব স্বাস্থ্য কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা দেখলে একজন সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে যাবে!

দেখা যায়,যদিও ১০/১১ টায় স্বাস্থ্য কেন্দ্র খোলা হয় তবে চিকিৎসকের দেখা মিলে ১২/১ টায়!

সরজমিনে গিয়ে দেখা যায়,গালা ইউনিয়নের ভেড়াখোলা খাজা আব্দুল হাই ( সূর্য মিয়া) ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে র স্বাস্থ্য সেবা কেন্দ্রের দুপুর ১২ বাজেও মেইন গেটে তালা তালাবদ্ধ। তবে গেইটে থেকে দেখা যায়, ঘুমিয়ে আছেন স্বাস্থ্য সেবা দেওয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এসময় উপস্থিত স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলে জানা যায়,
এমন পরিস্থিতি প্রতিদিনই এ স্বাস্থ্য কেন্দ্রের সেবাকর্মীরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করে না,নিজেদের ইচ্ছে মত স্বাস্থ্য সেবা কেন্দ্র সেবা দিয়ে থাকে!

এ বিষয় স্বাস্থ্য কেন্দ্রের সেবা কর্মীদের সাথে কথা হলে তাঁরা বলেন, এখানে নিয়মিত কোন ডাক্তার না এর জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আশা রোগীরা চিকিৎসা পাচ্ছে না। এছাড়াও এখানে ঠিক মত ওষুধ না থাকায় রোগীরা ঔষধ ও পাচ্ছে না। অন্য দিকে দেখা যায়, অফিসের সময় থাকা শর্তেও স্বাস্থ্য কেন্দ্রের মেইন গেটে তালা তালাবদ্ধ করে সকল কার্যক্রম বন্ধ করা হয়। বিষয় বিষয়ে সেবা কেন্দ্র দায়িত্বরত এক চিকিৎসকের কাছে জানতে চাইলে,নাম প্রকাশ না করা শর্তে,সবুজ বাংলাদেশ কে বলেন, আমরা অন্যায় করছি,সরকারি কোন নিয়ম কানুনের তোয়াক্কা করছি না। প্রতিবেদকের কাছে চিকিৎসক নিজেই তাদের অন্যায়ের কথা শিকার করেন। নাম প্রকাশ না করা শর্তে এক চিকিৎসক বলেন,অফিস করলেও যা আর না করলেও কোন জবাবদিহিতা দিতে হয় না।
তিনি আরো বলেন, কর্মকর্তা-কর্মচারীগণ হাজিরা খাতায় ৪/৫ একদিনে স্বাক্ষর একদিনেই করে। কারন এ সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের প্রতি মাসেই নিজেরা এসব অনিয়ম কে কাগজে কলমে নিয়মের মধ্যে রাখতে কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলীকে দিয়ে থাকে ঘুষ!এর জন্য যেমনে মন চায়,তেমনে অফিস করা যায়।
এছাড়াও বিক্রি করে দেওয়া হয় সকল প্রকার ঔষধ!
এইভাবে নিঃশব্দে দরবেশ এর বেশে ডাঃ মোহাম্মদ আলী ঘুষ বানিজ্য করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়!

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বিশ্বস্ত সূত্র জানায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী কাছে ঘুষ বানিজ্যে সব ডাক্তারদের অনিয়ম-দুর্নীতি মেনেজ হয়! এর শুধু মাত্র কাগজে-কলমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করে। বাস্তবে তারা এসব উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রায় সময়ই অনুপস্থিত থাকে সেবা কর্মীরা। তবুও কোন অফিসিয়ালি সমস্যা হয় না এইসব স্বাস্থ্য সেবা কর্মীদের কারন ডাঃ মোহাম্মদ আলী ঘুষ বানিজ্যে মেনেজ হয়ে যায়।

এ বছরের গত ২১ অক্টোবরে উপজেলার কায়েমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার কল্যাণ পরিদর্শিকা ডাঃ নাজমা খাতুনের বিরুদ্ধে সবুজ বাংলাদেশ পত্রিকায় “স্বাস্থ্য কমপ্লেক্স এখন পরিবার কল্যাণ পরিদর্শিকা ডাঃ নাজমার গরুর খামার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে এ বিষয়ে ডাঃ নাজমা খাতুনের বিরুদ্ধে কোন অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শুধু মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাঃ নাজমা খাতুনের গরুর খামার টি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ডাঃ মোহাম্মদ আলী।

এই বিষয়ে স্বাস্থ্য পরিদর্শিকা ডাঃ নাজমা খাতুনের সাথে কথা হলে তিনি বলেন, আমার কোন অপরাধ নাই কারণ আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আলী স্যারকে মেনেজ করেই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে খামারটি করেছিলাম। তবে চরম ক্ষোভ প্রকাশ করে ডাঃ নাজমা খাতুন বলেন,ডাঃ মোহাম্মদ আলী স্যার হঠাৎ করেই আমার গরুর খামার টি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এমন পরিস্থিতির মধ্যে আমাকে গরু গুলো রাখার জন্য অন্য একটি জায়গা ব্যবস্থা করার সময় ও দেওয়া হয়নি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে খামার করার সময় আমি তার অনুমতি নিয়েই করেছিলাম এছাড়া আমি বেশ কিছু টাকাও তাকে দিয়েছিলাম এবং প্রতি মাসেই স্যার খরচ দিয়েছি তারপর ও আমার গরুর খামার সরিয়ে নিয়েছি। এখন কি তাকে দেওয়া টাকা আমি ফেরৎ পাবো? তবে ডাঃ নাজমা খাতুন খামার থেকে গরু সরিয়ে নিলেও খামার ঠিকই রয়ে গেছে এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে খড়ের ঠিকাও রয়ে গেছে। এত অনিয়ম ও ঘুষ দেওয়ার তথ্য প্রমানসহ সংবাদ প্রকাশ হলেও ডাঃ নাজমা খাতুন বহাল তবিয়তে!কারণ আবার নতুন করে ডাঃ মোহাম্মদ আলীর ঘুষ বানিজ্য!

উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঘুরে আশেপাশের স্থানীয় কিছু সচেতন মহলের ব্যক্তিবর্গের সাথে সবুজ বাংলাদেশের কথা হলে তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মাসে ১০/১২ দিন দেখা যায় তবুও ১/২ ঘন্টার জন্য এমন অনিয়মের বিরুদ্ধে কথা বলেও কোন লাভ হয়নি কারন এরা সবাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেনেজ করেই এসব অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। এমতাবস্থায় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দরিদ্র অসহায় রোগী।এছাড়াও দূর-দূরান্ত থেকে অর্থ ব্যয় ও অসুস্থ শরিলের একটু চিকিৎসার আশায় কষ্ট করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও চিকিৎসকদের সেবা পাচ্ছে না। গ্রাম-গঞ্জের সহজ সরল রোগাক্রান্ত মানুষ ঠিক মত পাচ্ছে না ঔষধ ও এভাবেই প্রতিনিয়ত চিকিৎসার নামে চরম হয়রানির শিকার হচ্ছে।
অন্য দিকে ঔষধ বিক্রিসহ ঘুষ বানিজ্য করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী।

এই বিষয়ে কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি সবুজ বাংলাদেশ বলেন, আমাদের উপজেলায় পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকায় এমন পরিস্থিতি তৈরী হচ্ছে। ঘুষ বানিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুটা অনিয়ম- দুর্নীতি সরকারি সকল সেক্টরই হয়ে থাকে তবে অন্য অন্য উপজেলার চেয়ে আমার উপজেলা অনেকটাই ভালো আছে। এছাড়া ও তিনি প্রতিবেদক কে বলেন, বর্তমান পুলিশের আইজিপি আমার বন্ধু, অমুক আর্মির মেজর আমার বন্ধু এভাবেই বিভিন্ন সরকারি বড় বড় কর্মকর্তাদের পরিচয় দিতে থাকেন। এছাড়াও তিনি প্রতিবেদক কে বলেন আপনি ঢাকায় এসে আপনার সাথে বসে মিট করে নিবো, এসব বিষয়ে লেখালেখি করে আমাকে বিতর্কিত করবেন না। চাকরির মেয়াদ আর মাত্র ১ বছর আছে।
তাই অনুরোধ করছি লেখালেখির দরকার নাই আমি আপনাকে যা করার করবো। এত অনিয়ম ও দুর্নীতি করেও ডাঃ মোহাম্মদ আলী বহাল তবিয়তে!

এই বিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

মো: মাসুদ রানাঃ পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার ১৭ জানুয়ারী দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়। সিএইচটি সম্প্রীতি জোট দ্ব্যর্থহীন ভাষায় জানায়—পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্ট করছে এবং সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এ সময় জোটের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর, দৃঢ় ও আপসহীন ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়, যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের

আরও পড়ুন
language Change