তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

৪২লাখ টাকায় কেনা গাড়ির ১২টুকরো মিললো ১৩ দিন পর! গাড়ি ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার 

পাঠক সংখ্যা
638

মাহফুজ বাবু ;

গত ৫ এপ্রিল ৪২ লাখ টাকায় নতুন হাইএইচ গাড়িটি কিনেছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর ১নং গেইট এলাকার আনু মিয়ার ছেলে কামাল হোসেন। বন্দর থেকে গাড়িটি আনার পর গত ১৪ই এপ্রিল প্রথম ভাড়াটি ঠিক করেন গাড়ির চালক কামাল হোসেনের ভাই মনির হোসেন

সেদিন বিকেলে নিশ্চিন্তপুর মাইক্রোবাস স্টান্ডে এসে তিন ব্যক্তি ঢাকায় যাবেন বলে গাড়িটি ভাড়া করেন। এরপর ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়ে মুন্সিগঞ্জ এলাকার মহাসড়কে পৌছুলে আরেক ব্যক্তিকে গাড়িতে তোলেন যাত্রীরা। রাতের এক পর্যায়ে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে রাত একটু গভীর হলে গাড়ি চালককে গাড়ি থামাতে বলে। যাত্রীবেশে গাড়িটি ভাড়া নেয়া তিনজন চালক কামাল হেসেন কে পেছনের সিটে এনে মারধর করে অচেতন করে হাত পা বেঁধে ফেলে দেয় রাজধানীর বাড্ডার এলাকার নির্জন কোন জায়গায়। মৃত ভেবে সেখানে কলাপাতা দিয়ে আবর্জনার স্তুপে ঢেকে গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা।

পরে স্থানীয় কয়েকজন ময়লার স্তুপে কামাল কে দেখতে পেয়ে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ হলে বাড়ির লোকজনকে বিস্তারিত জানালে তারা ঢাকায় হাসপাতাল থেকে তাকে নিয়ে আসে কুমিল্লায়। এরপর বিস্তারিত জানানো হয় কোতোয়ালি থানা পুলিশ কে মামলা করা হয় থানায়।

নাজিরা বাজার ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর মুহিবুল্লাহ সহ কোতয়ালি থানা পুলিশের একটি টিম টানা ৫দিন নিরলস ভাবে কাজ করতে থাকে। কুমিল্লা থেকে ঢাকার সড়কের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে শেষে শনাক্ত করতে সক্ষম হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯ এপ্রিল গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য অনিক সূত্রধর প্রকাশ আবির (২৭) কে আটক করা হয় নারায়ণগঞ্জ থেকে। এরপর তার দেয়া তথ্যমতে চক্রের আরেক সদস্য মুন্সিগঞ্জ লৌহজং থানা এলাকা থেকে সেলিম হাওলাদার (৪২) কে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে গাড়িটির সন্ধান জানায় তারা। পরে লৌহজং থানা এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

তবে ৪২ লাখ টাকায় কেনা নতুন গাড়িটি তখন চেনার উপায় নেই। দশ বারো টুকরো করা হয়েছে গাড়িটিকে মূল্যবান কিছু মালামাল অলরেডি বিক্রি করে দেয়া হয়েছে খুলে খুলে। গাড়ি উদ্ধার হলেও বিক্রি করা কয়েকটি অংশের সন্ধান পাওয়া যায়নি। ২০এপ্রিল সকালে আসামী সহ ছিনতাইকৃত গাড়িটি কুমিল্লায় আনা হয়। চক্রের দুই সদস্য আটক হলেও মুল হোতা নারায়ণগঞ্জ জেলার ফাহিম প্রকাশ রিপন (২৮) ও মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর নামে অপর দুই সদস্য পলাতক রয়েছে এখনো।

 

ছিনতাইকারী চক্রের দুই সদস্যসহ গাড়িটি উদ্ধার করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সকল অপরাধ স্বীকার করে অনিক ও সেলিম হাওলাদার।

 

এবিষয়ে নাজিরা বাজার ফাড়ি পুলিশের আইসি মুহিবুল্লাহ জানান, অভিযোগ পেয়ে কুমিল্লা ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় টাকা ৫দিন অভিযান চালানো হয়। অপরাধীদের শনাক্ত করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত দুইজনেকে আটক করা হয়। সঙ্ঘবদ্ধ গাড়ি চোর চক্রের এই সদস্যরা কৌশলে গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই করে থাকে। আটককৃতরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। আশাকরি শীঘ্রই তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচার

স্টাফ রিপোর্টার॥ দেশের ১০টি প্রতিষ্ঠান এক হাজার ২৩৪টি পণ্য চালানের নথি জালিয়াতি করে রপ্তানির আড়ালে বিদেশে ৩০০ কোটি টাকা পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনাক্ত হওয়া ১০ প্রতিষ্ঠানের সাতটি ঢাকার, দুটি গাজীপুরের ও একটি সাভারের। ঢাকার প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ফ্যাশন ট্রেড, এম ডি এস ফ্যাশন, থ্রি স্ট্রার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড, স্টাইলজ বিডি লিমিটেড ও ইডেন স্টাইল টেক্স। গাজীপুরের তিন প্রতিষ্ঠান হচ্ছে—পিক্সি নিট ওয়্যারস ও হংকং ফ্যাশনস লিমিটেড এবং সাভারের প্রতিষ্ঠানটি হচ্ছে—প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, প্রতিষ্ঠানগুলো টি-শার্ট, টপস, লেডিস ড্রেস, ট্রাউজার, বেবি সেট, পোলো শার্ট প্রভৃতি পণ্য জাল-জালিয়াতির মাধ্যমে রপ্তানি দেখিয়ে অর্থপাচার করেছে। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব ও নাইজেরিয়া প্রভৃতি দেশে বিপুল এই অর্থ পাচার হয়েছে

আরও পড়ুন
language Change