তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

৪২লাখ টাকায় কেনা গাড়ির ১২টুকরো মিললো ১৩ দিন পর! গাড়ি ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার 

পাঠক সংখ্যা
638

মাহফুজ বাবু ;

গত ৫ এপ্রিল ৪২ লাখ টাকায় নতুন হাইএইচ গাড়িটি কিনেছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর ১নং গেইট এলাকার আনু মিয়ার ছেলে কামাল হোসেন। বন্দর থেকে গাড়িটি আনার পর গত ১৪ই এপ্রিল প্রথম ভাড়াটি ঠিক করেন গাড়ির চালক কামাল হোসেনের ভাই মনির হোসেন

সেদিন বিকেলে নিশ্চিন্তপুর মাইক্রোবাস স্টান্ডে এসে তিন ব্যক্তি ঢাকায় যাবেন বলে গাড়িটি ভাড়া করেন। এরপর ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়ে মুন্সিগঞ্জ এলাকার মহাসড়কে পৌছুলে আরেক ব্যক্তিকে গাড়িতে তোলেন যাত্রীরা। রাতের এক পর্যায়ে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে রাত একটু গভীর হলে গাড়ি চালককে গাড়ি থামাতে বলে। যাত্রীবেশে গাড়িটি ভাড়া নেয়া তিনজন চালক কামাল হেসেন কে পেছনের সিটে এনে মারধর করে অচেতন করে হাত পা বেঁধে ফেলে দেয় রাজধানীর বাড্ডার এলাকার নির্জন কোন জায়গায়। মৃত ভেবে সেখানে কলাপাতা দিয়ে আবর্জনার স্তুপে ঢেকে গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা।

পরে স্থানীয় কয়েকজন ময়লার স্তুপে কামাল কে দেখতে পেয়ে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ হলে বাড়ির লোকজনকে বিস্তারিত জানালে তারা ঢাকায় হাসপাতাল থেকে তাকে নিয়ে আসে কুমিল্লায়। এরপর বিস্তারিত জানানো হয় কোতোয়ালি থানা পুলিশ কে মামলা করা হয় থানায়।

নাজিরা বাজার ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর মুহিবুল্লাহ সহ কোতয়ালি থানা পুলিশের একটি টিম টানা ৫দিন নিরলস ভাবে কাজ করতে থাকে। কুমিল্লা থেকে ঢাকার সড়কের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে শেষে শনাক্ত করতে সক্ষম হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯ এপ্রিল গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য অনিক সূত্রধর প্রকাশ আবির (২৭) কে আটক করা হয় নারায়ণগঞ্জ থেকে। এরপর তার দেয়া তথ্যমতে চক্রের আরেক সদস্য মুন্সিগঞ্জ লৌহজং থানা এলাকা থেকে সেলিম হাওলাদার (৪২) কে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে গাড়িটির সন্ধান জানায় তারা। পরে লৌহজং থানা এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

তবে ৪২ লাখ টাকায় কেনা নতুন গাড়িটি তখন চেনার উপায় নেই। দশ বারো টুকরো করা হয়েছে গাড়িটিকে মূল্যবান কিছু মালামাল অলরেডি বিক্রি করে দেয়া হয়েছে খুলে খুলে। গাড়ি উদ্ধার হলেও বিক্রি করা কয়েকটি অংশের সন্ধান পাওয়া যায়নি। ২০এপ্রিল সকালে আসামী সহ ছিনতাইকৃত গাড়িটি কুমিল্লায় আনা হয়। চক্রের দুই সদস্য আটক হলেও মুল হোতা নারায়ণগঞ্জ জেলার ফাহিম প্রকাশ রিপন (২৮) ও মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর নামে অপর দুই সদস্য পলাতক রয়েছে এখনো।

 

ছিনতাইকারী চক্রের দুই সদস্যসহ গাড়িটি উদ্ধার করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সকল অপরাধ স্বীকার করে অনিক ও সেলিম হাওলাদার।

 

এবিষয়ে নাজিরা বাজার ফাড়ি পুলিশের আইসি মুহিবুল্লাহ জানান, অভিযোগ পেয়ে কুমিল্লা ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় টাকা ৫দিন অভিযান চালানো হয়। অপরাধীদের শনাক্ত করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত দুইজনেকে আটক করা হয়। সঙ্ঘবদ্ধ গাড়ি চোর চক্রের এই সদস্যরা কৌশলে গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই করে থাকে। আটককৃতরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। আশাকরি শীঘ্রই তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবারও উত্তপ্ত মনিপুর

স্টাফ রিপোর্টার: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। সহিংসতার প্রেক্ষাপটে পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সাত জেলায়। রাজ্যজুড়েই টানটান উত্তেজনা আর অশান্তির আবহ।  কোথাও কোথাও জারি করা হয়েছে কারফিউ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে। সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম-সহ সাতটা জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের নাগরিক সমাজের সংগঠনগুলো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসায় একদল বিক্ষোভকারী প্রবেশের চেষ্টা করলে রাজ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। মণিপুরের জিরিবামে মেইতেই গোষ্ঠীর

আরও পড়ুন
language Change