তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

পক্ষে নিউজ করতে গণমাধ্যমকে হুমকি দিলো সে এসআই!

পাঠক সংখ্যা
638

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ- 

আসামির স্ত্রীকে হেনস্তা করার ঘটনার সংবাদ প্রকাশ করায় একুশে পত্রিকাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার হওয়া এসআই মাহবুব মোরশেদ।

বুধবার (২০ এপ্রিল) শুক্রবার একুশে পত্রিকায় ফোন করে এসআই মাহবুব মোরশেদ বলেন, ‘আপনারা তো আমার বিরুদ্ধে লিখেছেন। এখন তো তদন্তে আমার বিরুদ্ধে কোন কিছু প্রমাণ হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। এখন এই নিউজ করেন।’

 

তখন একুশে পত্রিকার পক্ষ থেকে এসআই মাহবুবকে বলা হয়, ‘আপনি যে নির্দোষ সেই তদন্ত প্রতিবেদনটি পাঠান। আমরা বার্তা বিভাগে পাঠিয়ে দেব। তারা নিউজ করে দেবে।’

 

পরে দেখা গেল, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমের তৈরি করা সেই তদন্ত প্রতিবেদনে আসামির স্ত্রীকে লাথি দেওয়া, হেনস্থা করার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসআই মাহবুবের চাওয়া অনুযায়ী বৃহস্পতিবার নিউজটা করতে গিয়ে তদন্তে যা উঠে এসেছে তাই তুলে ধরা পড়লোপ্রতারক হয়। সঙ্গতকারণে নিউজটার শিরোনাম হয় ‘সীতাকুণ্ডে এসআইয়ের বিরুদ্ধে আসামীর স্ত্রীকে হেনস্তার সত্যতা মিলেছে’

 

এই নিউজ প্রকাশের পর তেলেবেগুনে জ্বলে উঠেন এসআই মাহবুব। একুশে পত্রিকার ফেসবুক পেইজে দেওয়া নাম্বারে আজ শুক্রবার দুপুরে ফোন করে এসআই মাহবুব মোরশেদ দাবি করেন, ‘এক লাখ টাকার বিনিময়ে একুশে পত্রিকা এই নিউজ করেছে।’

 

তখন একুশে পত্রিকার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের রিপোর্টার এই নিউজ করার জন্য টাকা নিয়েছেন, সেই প্রমাণ দিন। প্রমাণ ছাড়া এত বড় অপবাদ দেওয়া হলে আমরা মেনে নেব না, আইনগত ব্যবস্থা নেব।’

 

এরপর এসআই মাহবুব উচ্চবাচ্য করতে শুরু করেন; বলেন, ‘বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি মামলা করবো। আদালতে দেখা হবে। আমার কাছে রেকর্ড আছে।’

 

রেকর্ড থাকলে দিতে বললে তার সদুত্তর না দিয়ে এসআই মাহবুব বলেন, ‘আমি উপরে যাব, দেখে নেব।’

 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম একুশে পত্রিকাকে বলেন, ‘এসআই মাহবুব যদি কোনও হুমকি দিয়ে থাকে, এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় বরাবর আপনারা অভিযোগ করতে পারেন। অথবা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে পারেন। এরপর নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কারণেই এসআই মাহবুবকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার ব্যাপারে আর কিছু বলার আগ্রহ নেই আমার।’

 

এর আগে গত ১৭ এপ্রিল সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই মাহবুব মোরশেদের বিরুদ্ধে লাথি মেরে আঘাত, অশ্লীল ভাষায় গালিগালাজ, অপমান, দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ, মূল্যবান কাগজপত্র, ১ লক্ষ ৪২ হাজার টাকা, ৮ আনা স্বর্ণ ও ২ টি স্মার্টফোন লুটের অভিযোগ তুলে চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন খালেদা আক্তার নামে এক নারী। ওই নারীর স্বামী নুরুল আলম ইরান একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

অভিযোগে খালেদা আক্তার উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল শনিবার দুপুরে সঙ্গীয় ফোর্স ও একজন সোর্স নিয়ে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীলস্থ নুর আহম্মদের নতুন বাড়িতে তার স্বামীভাই ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করতে যান এসআই মাহবুব মেরশেদ। কিন্তু তার স্বামীকে না পেয়ে এসআই মাহবুব মোরশেদ খালেদাকে তাদের প্রতিবেশীর সাথে চলা জমি সংক্রান্ত মামলার জামিন আছে কি না জানতে চান।

 

খালেদা আক্তার আদালত থেকে জামিনে আছেন জানালে এসআই মাহবুব মোরশেদ তাকে জামিনের কপি দিতে বলেন। এসময় খালেদা আক্তার জামিনের কপি তার দেবরের কাছে আছে এবং তিনি আসলে দেখাবেন বলে জানালে এসআই মাহবুব মোরশেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে এসআই মাহবুব মোরশেদ খালেদাকে তার ঘরের আলমারির চাবি দিতে চাপ প্রয়োগ করেন। এসময় খালেদা আক্তার চাবি দিতে অস্বীকৃতি জানালে এসআই মাহবুব মোরশেদ তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ২ বার তাকে লাথি দেন। পরে ভয়ে ও নির্যাতন থেকে বাঁচতে আলমারির চাবি দিয়ে দিলে মাহবুব মোরশেদ আলমারি খুলে নগদ ১ লক্ষ ৪২ হাজার টাকা, আট আনা স্বর্ণ, ২টি স্মার্টফোন ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

 

তিনি আরও উল্লেখ করেন, নগদ ১ লক্ষ ৪২ হাজার টাকা তাদের গরু বিক্রি টাকা যা বসতঘরে গচ্ছিত ছিল। তার ছেলে রিফত হোসেন জনি (১৭) এসআই মাহবুব মোরশেদ ও সোর্স নুরুজ্জামানকে বাধা দিলে তারা তাকেও মারধর করেন এবং মাথায় বন্দুক তাক করে পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যাংকের, জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। অভিযোগে ৩ জন পুরুষ ও ৪ নারীসহ মোট ৭ জনকে স্বাক্ষী করেন খালেদা আক্তার।

 

গত ১৭ এপ্রিল পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়ার পরই অভিযোগের তদন্ত শুরু হয়। একইসাথে ওইদিন রাতেই এসআই মাহবুব মোরশেদকে সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

অভিযোগের তদন্ত করে ১৮ এপ্রিল পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম। পুলিশের সেই প্রতিবেদনে বলা হয়েছে, এসআই মাহবুব মোরশেদ আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করতে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে আধা কিলোমিটার ধাওয়া করে ধরতে ব্যর্থ হলে দরজা খুলতে দেরি হওয়ার বিষয় নিয়ে তার স্ত্রী খালেদা আক্তারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় খালেদা আক্তারকে লাথি মারেন এসআই মাহবুব মোরশেদ এবং তার ও তার ছেলের সাথে অশোভন আচরণ করেন।

 

শুধু তাই নয়, ছেলের মাথায় বন্দুক তাক করে প্রাণনাশের হুমকি ও ভয় দেখিয়ে আলামরি থেকে কাগজপত্র লুট করেন এসআই মাহবুব মোরশেদ। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগের উপযুক্ত ও নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং খালেদা আক্তার দুটি গরু বিক্রি করে পুনরায় দুটি গরু ক্রয় করেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানে এসআই মাহবুব মোরশেদের সঙ্গীয় অফিসার এএসআই হাবিবুর রহমান সম্পর্কে বাদী ও বাদীর মানিত স্বাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় বিরূপ কোন তথ্য পাওয়া যায়নি।

 

উক্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পুলিশ বাহিনীর একজন প্রশিক্ষিত অফিসার হয়েও কর্তব্য-কর্মে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী পরিলক্ষিত হয়, যা শাস্তিযোগ্য অপরাধ। প্রতিবেদনে অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার॥রাজধানীর পল্টন এলাকায় একটি অনলাইন পত্রিকার অফিসে ঢুকে সাংবাদিককে জিম্মি করে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৬ ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, “সারা বিশ্ব ডটকম” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী (৪৮) পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। তিনি জানান, বুধবার (৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউর ৩য় তলায় অবস্থিত তার অফিসে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা ৬ ব্যক্তি তার অফিসে অনধিকার প্রবেশ করে তাকে জিম্মি করে এবং অফিসের কার্যক্রম চালাতে হলে ৪ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি জানায়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে তিনি কারো

আরও পড়ুন
language Change