তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প

সর্বোচ্চ উচ্চতায় ডিএসই-সিএসই’র সূচক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইর সূচক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে।

ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্ট ছুঁয়েছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি সিএসই’র সিএএসপিআই সূচকও নতুন রেকর্ড গড়েছে। আর প্রধান সূচক সিএসইএক্সও ১২ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগের দিন সোমবার (২৩ আগস্ট) ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৫৫ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৪৮ পয়েন্টে, এটিও ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৭৪০ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা কম।

মঙ্গলবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১.৪৫ পয়েন্টে, যা সিএসই ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫২.৫৩ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

এদিন, সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। দিন শেষে সিএসইতে ১১৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধামরাইয়ে ঘুষের বিনিময়ে ইটভাটার ছাড়পত্র, বাড়ছে পরিবেশের বিপর্যয়

রাকিব হোসেন মিলন: ঢাকার ধামরাইয়ে ইটভাটা তৈরিতে ঘুষ দিয়ে মিলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এভাবে গত ৮ মাসে ধামরাইয়ে কথিত ‘বৈধ’ ইটভাটার সংখ্যা বেড়েছে ৩২। একাধিক ইটভাটার মালিক স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তাঁরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছেন। আবার একটি ইটভাটার অনুমোদন নিয়ে একাধিক ইটভাটা স্থাপন, ভেঙে দেওয়া ইটভাটা নতুন নামে এই এলাকায় চালু করা হচ্ছে। এতে বাড়ছে পরিবেশদূষণ। অভিযোগ রয়েছে, ঘুষের বিনিময়ে এসব ইটভাটার বেশির ভাগ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাইয়ে দিতে কাজ করছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রেজাউল করিমের ভাতিজা রাকিবুল ইসলাম। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে পরিচয় গোপন করে ইটভাটার মালিকের আত্মীয় পরিচয়ে তাঁর সঙ্গে কথা বললে ইটভাটার ছাড়পত্র আনিয়ে দেওয়ার কথা স্বীকার করেন তিনি। ধামরাইয়ে ইটভাটার সংখ্যা যতঃ তথ্য অধিকার আইনে ঢাকা জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

আরও পড়ুন
language Change