তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

সর্বোচ্চ উচ্চতায় ডিএসই-সিএসই’র সূচক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইর সূচক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে।

ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্ট ছুঁয়েছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি সিএসই’র সিএএসপিআই সূচকও নতুন রেকর্ড গড়েছে। আর প্রধান সূচক সিএসইএক্সও ১২ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগের দিন সোমবার (২৩ আগস্ট) ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৫৫ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৪৮ পয়েন্টে, এটিও ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৭৪০ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা কম।

মঙ্গলবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১.৪৫ পয়েন্টে, যা সিএসই ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫২.৫৩ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

এদিন, সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। দিন শেষে সিএসইতে ১১৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে ঘর দেবে এই আশ্বাসে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

ফরহাদ হোসেন, আশুলিয়াঃ এরই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০২২ ইং তারিখ ০৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার রাজাসন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন টিভি সাংবাদিক পরিচয় প্রদান এবং ‘‘নগর অংশীদারীত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প’’, ‘‘নারী প্রগতি সংসদ’’ ও ‘‘নারী উন্নয়ন কমিটি’’ ভুয়া প্রকল্প ও সমিতির প্রলোভন দেখিয়ে দেখিয়ে প্রতারণা করার অপরাধে ৪০ টি পাশ বই, ০২ টি রেজুলেশন বই, ০৪ টি রেজিষ্টার, আবেদন ফরম-৩৮ টি, ০৯ টি সীল, আইডি কার্ড-০৯ টি, ১০০ টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ০২ টি মোবাইলসহ নিম্নোক্ত প্রতারকচক্রের ০২ সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।মোঃ সুমন হাওলাদার @ সুমন উদ্দিন @ ইদ্রিস আলী (৪০), জেলাঃ পটুয়াখালী। মোছাঃ পলি আক্তার (৩৫), জেলাঃ পটুয়াখালী। গ্রেফতারকৃত মোঃ সুমন হাওলাদার @ সুমন উদ্দিন @ ইদ্রিস আলী (৪০),

আরও পড়ুন
language Change