তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎

ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হওয়া ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও তিনি আগে অঙ্গীকার করেছিলেন যে, ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেনশাল ক্ষমতা ব্যবহার করবেন না। কিন্তু বাইডেন তার কথা রাখতে পারলেন না।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন, যিনি দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচিত এই প্রেসিডেন্ট তার ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, শুধু পারিবারিক নামের কারণে অন্যায়ভাবে তার ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল। হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও যিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।

বাইডেন বলেন, হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, যেদিন আমি (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব গ্রহণ করি, সেদিন থেকেই আমি বলেছিলাম, আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি।

 

আন্তর্জাতিক দুই সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানায়, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।

পৃথক প্রতিবেদনে বলা হয়, চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না।

 

প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি। ১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন এবং মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও। নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেওয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যাবসায় নিয়োজিত ছিলেন।

 

সবা:স:জু-২৪৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

ডেস্ক রিপোর্টঃ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। বৃহস্পতিবার(০৪ডিসেম্বর)রাজধানীতে তার নিজ বাসা থেকে নাদিম(৩২)নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। নাহিদ কুমিল্লা জেলার দক্ষিণকান্দি গ্রামের মো.কায়েস মিয়ার ছেলে।শুক্রবার(০৫ ডিসেম্বর)সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়,প্রাথমিক তদন্তে জানা গেছে,একটি বেসরকারি ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তা প্রেরণকারী নিজেকে‘নাজনীন’নামে পরিচয় দিয়ে দাবি করে যে তিনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Upwork-এর প্রতিনিধি। বাসায় বসে পার্ট-টাইম কাজের মাধ্যমে আয় করার প্রলোভন দেখালে ভুক্তভোগী সরল বিশ্বাসে প্রস্তাবটি গ্রহণ করেন। প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ কয়েকটি ছোট অনলাইন টাস্ক করিয়ে ভুক্তভোগীর মোবাইল আর্থিক সেবার (বিকাশ) মাধ্যমে সামান্য অর্থ ১৫০ টাকা,পরে ২ হাজার ১০০ টাকা প্রদান করে

আরও পড়ুন
language Change