তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই এক ধরনের টানাপড়েন চলছে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে। থমকে আছে ভারতীয় ভিসা কার্যক্রমও। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশে এই টানাপোড়েনের ব্যাপারটি স্পষ্ট হয় আরও। এর মধ্যেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে নতুন মাত্রা পায় দু’দেশের মধ্যকার তিক্ততা।

সবশেষ জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাক পড়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার। এরপরই ঢাকা ও দিল্লি দু’পক্ষ থেকেই ‘সম্পর্ক স্বাভাবিক’ করার বার্তা এসেছে।

সোমবার (২ ডিসেম্বর) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ‘হিন্দু সংগ্রাম সমিতি’। সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ ছাড়া বাংলাদেশের সীমান্ত লাগোয়া আরও কয়েকটি স্থানে বিক্ষোভ করে ভারতীয় বিভিন্ন সংগঠন। বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। বিক্ষোভ হয়েছে মুম্বাই সহকারী হাইকমিশনের সামনেও।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক হামলা ও বিক্ষোভের ঘটনা নিয়ে অস্বস্তিতে রয়েছে খোদ দিল্লিও। তাদের অভিমত, আগরতলায় যা হয়েছে, তা মোটেও ভালো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে চায় ভারত। এরই মধ্যে বিবৃতি দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি বাংলাদেশি হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে ভারত সরকার।

এ ছাড়া, মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। একে শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না।

তিনি বলেন, ভারত সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। এখানে কিছু বিষয় আছে। অনেক ক্ষেত্রে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। এই নির্ভরশীলতা আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে দু’দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে।

একইদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা করা দরকার, বাংলাদেশ তা করবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আগরতলার ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটকের পাশাপাশি নির্লিপ্ততার জন্য চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াদিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকমিশনের বাইরে জমায়েত ঠেকাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশবিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করেছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি যদি আর ঘোলাটে না হয়, তাহলে আগামী মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠক হতে পারে। ভারত চাইছে, সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের আঘাত

গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের আঘাত

স্টাফ রিপোর্টঃ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা-অগ্নিসংযোগ এবং সাংবাদিক নূরুল কবিরকে হেনস্তা করা বাংলাদেশের মর্মমূলে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি একে এম মহসীনের সঞ্চালনায় এতে আরও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, আনিসুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সৌরভ প্রমুখ। কাদের গনি চৌধুরী বলেন, সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না করে, তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে। প্রথম আলো ও ডেইলি স্টারে দাউ দাউ করে আগুন জ্বলতে

আরও পড়ুন
language Change