তারিখ লোড হচ্ছে...

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও

যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

বরগুনার পাথরঘাটায় স্ত্রীর করা যৌতুক মামলায় এক প্রধান শিক্ষককে জেল হাজতে পাঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। সূত্রে জানা যায়, উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ১ এপ্রিল ২০২৬ তারিখে বরগুনা জেলা পারিবারিক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্ধারিত সময় অতিক্রমের পর স্বপ্রণোদিত হয়ে আদালতে উপস্থিত হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

মামলার বাদী তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (৪৭) জানান, তিনি যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তার স্বামীর বিরুদ্ধে সি.আর মামলা (নং-৩০২/২০২৫) দায়ের করেছেন। তবে মামলার বিচারপ্রক্রিয়ায় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালের ২৮ জুলাই মীমাংসার আশ্বাসে আসামি অস্থায়ী জামিন নিলেও পরবর্তী তারিখগুলোতে আদালতে হাজির হননি। উল্টো মামলাটি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খাদিজা বেগম আরও অভিযোগ করেন, আসামি নিজেকে আদালতের এক কর্মচারীর আত্মীয় পরিচয় দিয়ে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৯ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতে থাকেন। সর্বশেষ ২২ জুন মোটরসাইকেল কেনার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে গালিগালাজ ও তালাকের হুমকি দেওয়া হয়। এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় নিয়োগ বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, মাঠ ভরাটের টাকা আত্মসাৎ এবং শিক্ষকদের বেতন উত্তোলনের সময় অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আন্দোলনেও নামে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বিতর্কে জড়িয়েছেন। অভিযোগ রয়েছে, ঢাকায় শিক্ষক আন্দোলনে যাতায়াতের সময় এক নারী সহকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনাও ঘটে। পরে একটি কাবিননামা প্রদর্শনের মাধ্যমে তিনি সেখান থেকে মুক্ত হন বলে জানা গেছে। এ ঘটনায় তার একাধিক বিয়ের বিষয়টিও সামনে আসে। যৌতুক মামলা ও শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম এই দুই ইস্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখন সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার: ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে “সবাই দেখবে কক্সবাজার” শীর্ষক ২ রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমন আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। গত ২৫ শে জানুয়ারি শনিবার ঢাকা, চট্টগ্রাম , খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া , থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে যায়। ভ্রমনের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক মজনু। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ

আরও পড়ুন
language Change