তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্য ও অবকাঠামো উন্নয়নের দাবিতে তালায় মানববন্ধন অনুষ্ঠিত।

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা তালায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান।

বক্তারা আরও বলেন, উন্নয়নে পিছিয়ে থাকায় তালার জনগণ নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হলেও এর সমাধান হচ্ছে না। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করার দাবি এলাকাবাসীর। উপজেলা ভূমি অফিস না থাকায় জনগণকে এ সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তালাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এবং উপজেলা নাগরিক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ারদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহসভাপতি ডা. জাকির হোসেন, রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সবা:স:জু-১৭৬/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মংলার দুর্ধর্ষ সন্ত্রাসী টাইগার জলিল আতঙ্ক, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ মংলা সমুদ্র বন্দর এলাকার দুর্ধর্ষ জলদস্যু মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সিন্ডিকেট টাইগার জলিলকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিকেল চারটার “আমরা মংলা বাসী” নামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত সন্ত্রাসী সিন্ডিকেটের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন তারা। তাদের দাবিতে উল্লেখ করেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার থেকেও মংলা বন্দর এলাকার মানুষের নিকট সন্ত্রাসী টাইগার জলিল-ইকবাল সিন্ডিকেট বেশি ভয়ংকর ও আতঙ্কের এক নাম। মংলা সমুদ্র বন্দর এলাকার মাদক ব্যবসার সম্রাট, জাহাজ থেকে চোরাইভাবে বিভিন্ন পণ্য অপসারণ করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া টাইগার জলিল বর্তমানে মংলা এলাকার জনসাধারণের জন্য এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে সমুদ্র চলাচলকারী পণ্যবাহী জাহাজ থেকে তেলসহ বিভিন্ন মালামাল চুরি, ছিনতাই, জনসাধারণের জমি দখল,

আরও পড়ুন
language Change