তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ মি. বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন।

তার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিলো। কারণ মি. বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন।

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

কিন্তু এই ঘটনায় দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়লো। কারণ গ্রীষ্মের আগাম নির্বাচনের পর সেখানে কোনও দলই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মি. বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল।

কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য মি. বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

এখন মি. বার্নিয়ের তার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য। আর যে বাজেটের জন্য এত কিছু হয়ে গেল, এই ঘটনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে।

তবে প্রেসিডেন্ট মি. ম্যাক্রঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

বাম এবং কট্টর ডানপন্থী দলগুলো এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। এর আগে গত সোমবার মি. বার্নিয়ের রাষ্ট্রপতির ডিক্রি ব্যবহার করে সামাজিক সুরক্ষার সংস্কার পাশ করান।

যদিও দেশটির সংসদে তা যথেষ্ট সমর্থন পায়নি।

সর্বাধিক আসন পাওয়া বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) আগেই মি. ম্যাক্রঁর কর্তৃক বার্নিয়েরকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিল।

অন্যদিকে, কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালি (আরএন) দলও বার্নিয়েরের বাজেটকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছে। বাজেটে ৬০ বিলিয়ন ইউরো (৪৯ বিলিয়ন পাউন্ড) ঘাটতি কমানোর পরিকল্পনা ছিল।

ন্যাশনাল র‍্যালির নেতা মারি লা পেন এই বাজেটকে “ফরাসিদের জন্য ক্ষতিকর” বলে মন্তব্য করেছেন।

ভোটের আগে মি. বার্নিয়ের সংসদে বলেছিলেন, “আমাকে সরানো দেশের আর্থিক সমস্যার সমাধান নয়।”

এরপর তিনি আরও বলেন, “আমাদের ঋণের বাস্তবতা মেনে নেওয়া দরকার।”

টেলিভিশনে এক সাক্ষাৎকারে লা পেন বলেন, বার্নিয়েরকে সরানো ছাড়া আর কোনও বিকল্প নেই।

তবে তিনি যোগ করেন, “আমি রাষ্ট্রপতি ম্যাক্রঁর পদত্যাগ চাই না। তবে যদি জনগণের মতামত উপেক্ষা করা হয়, তাহলে ম্যাক্রঁর উপর চাপ আরও বাড়বে।”

রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন। তিনি আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তবে এক্ষেত্রে এই ভোটের ফলাফল সরাসরি মি. ম্যাক্রঁর ওপর কোনও প্রভাব ফেলবে না। কারণ ফ্রান্সে প্রেসিডেন্ট এবং সরকারের নির্বাচন আলাদা।

মি. ম্যাক্রঁ আগেই জানিয়েছিলেন যে ভোটের ফলাফল যাই হোক, তিনি পদত্যাগ করবেন না।

স্বভাবতই তিনি এখন খুব দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে চাইবেন। এদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে প্যারিসে নটরডেম ক্যাথেড্রালের উদ্বোধনে যোগ দিতে আসছেন।

তবে নতুন সংসদীয় নির্বাচন জুলাই মাসের আগে সম্ভব নয়, তাই বর্তমান অচলাবস্থা চলতেই থাকবে।

সবা:স:জু- ২০৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফের চাঙ্গা ক্যাসিনো জুয়া নিয়ন্ত্রণে কাউন্সিলর শামীম ?

স্টাফ রিপোর্টারঃ ক্যাসিনোবিরোধী অভিযানে রাজধানীর ক্লাবপাড়ার সব জুয়ার আস্তানা তছনছ হলেও বছর ঘুরতেই ফের চাঙ্গা হয়ে উঠেছে এ চক্র। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর এ চক্রের মাফিয়ারা অনেকেই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতে গা ঢাকা দিলেও চক্রটির একাধিক সদস্য রাজধানীতে চালিয়ে আসছে জুয়ার আসর । জুয়ার বোর্ড পরিচালনকারী একাধিক ব্যক্তি ও বিপুলসংখ্যক জুয়ারির সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাবপাড়ায় জুয়া বন্ধ থাকলেও রাজধানীতে এ খেলা মোটেই থেমে নেই। ক্লাবগুলো বন্ধ থাকলেও ক্যাসিনো খালেদ মাহমুদের সহযোগী সোহেল স্পোটিং ক্লাবের জুয়ার আসর গুলো বন্ধ হলে কৌশল অবলম্বন করে খেলাঘর সমাজ কল্যান সমিতি ভবনের ২য় তলায় চালিয়ে আসছে জমজমাট জুয়ার আসর। জুয়া নিয়ন্ত্রণ করা জন্য ডিএনসিসি কাউন্সিলর সহ একাধিক ব্যাক্তি নিয়ে গড়ে তুলেছেন নতুন সিন্ডিকেট । সিটিজি লাইভের অপরাধ অনুসন্ধানে জানা যায়, ক্যাসিনো সোহেল

আরও পড়ুন
language Change