তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের যে কোনো শর্তে চাওয়া জামিন আবেদন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জামিনের পক্ষে শুনানি করেন সাইফের আইনজীবী তাবারক হোসেন ভূইয়া।

শুনানিতে আইনজীবী তাবারক হোসেন বলেন, ২০০৩ সালে বিমানবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন সাইফুর রহমান। তিনি বাহিনীর চৌকস কর্মকর্তা। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। অনেক আসামি পালিয়ে গেলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে এসেছেন তিনি। তিনি বিদেশে ছিলেন। চাইলে বিদেশ থেকে না এলেও পারতেন।

এই আইনজীবী আরও বলেন, যে কোনো শর্তে জামিন দিয়ে মামলায় তদন্তের জন্য যখনই সাইফুর রহমানকে প্রয়োজন হবে, তখনই ট্রাইব্যুনালে হাজির করা এবং মামলায় সার্বিক সহায়তা করা হবে। তদন্তে বাধা সৃষ্টি হলে জামিন বাতিল করতে পারবেন আদালত। তাকে বিমানবাহিনীর হেফাজতে রেখে জামিনের সুযোগ দেওয়া হোক।

শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাইফের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। অতএব তাকে গ্রেফতারি পরোয়ানায় কারাগারে পাঠানোর নিবেদন করছি আমরা

উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে সাইফকে গ্রেফতার দেখিয়ে (শ্যেন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, ব্যারিস্টার মহাম্মদ শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এর আগে ট্রাইব্যুনাল সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউশন জানান মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার গুম হন। সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী। দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুন্দরবনে দস্যু আতংকে মধু সংগ্রহে ধস লোকসানে বাওয়ালি ও মহাজনেরা

সুন্দরবনে দস্যু আতংকে মধু সংগ্রহে ধস লোকসানে বাওয়ালি ও মহাজনেরা

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ সুন্দরবনে শুরু হওয়া মধু আহরণ মৌসুম এবার বনদস্যু আতঙ্কে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ১ এপ্রিল মধু সংগ্রহের মৌসুম শুরু হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো স্বাভাবিকভাবে বনে যেতে পারছেন না অধিকাংশ মৌয়াল। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়,শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রায় ১ হাজার ৩০০ জন পেশাদার মৌয়াল থাকলেও গত ১৭ দিনে মাত্র ৪২টি নৌকায় ২৭৬ জন মধু সংগ্রহে সুন্দরবনে গেছেন। অন্যদিকে বহু নৌকার মৌয়ালরা দস্যুদের চাঁদা দাবি ও অপহরণ আতঙ্কে প্রস্তুতি নিয়েও বনে যেতে পারেননি। মৌয়ালদের অভিযোগ, করিম-শরিফ,নানা ভাই,ছোট সুমন,আলিফ,আসাবুর,ছোট জাহাঙ্গীর ও জোনাব এই সাতটি বনদস্যু বাহিনীর তৎপরতার কারণে নিরাপদে মধু আহরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাদের দাবি,প্রতি নৌকা থেকে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে, যা না দিলে অপহরণ

আরও পড়ুন
language Change