তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঠক সংখ্যা
638

কেয়া চৌধুরী:

এন এসআই এর ভয় দেখিয়ে উলুদাহ বাদালদি , উত্তরা ও এলাকায় আতঙ্ক ভূমিদস্যু নাজমুলের বিরুদ্ধে সংবাদের যে ধরে , সাংবাদিককে প্রাণনাশের হুমকি! সাংবাদিক পেশা নিয়ে কূটনীতি করার প্রতিবাদে সংশ্লিষ্ট থানার অভিযোগ এবং এমএসআই এর মহাপরিচালক বরাবর আবেদন করলে , অদৃশ্য শক্তির ইশারায় হুমকিদাতা এবং নাজমুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এর প্রতিবাদে  জাতীয় প্রেসক্লাবের  সামনে আজ এক মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী।

এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই এর সদর দপ্তর ঢাকার সেগুনবাগিচায়। এনএসআই হল বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস দমন, কাউন্টার ইন্টেলিজেন্স এবং বিদেশী গোয়েন্দাদের ক্ষেত্রে নেতৃস্থানীয় সংস্থা। এখানে যারা চাকুরী করে তারা অত্যন্ত সৎ এবং বিচক্ষণ হয়ে থাকে। খুব একটা তাদের অপরাধের খবর কিংবা তাদের কোন ভুল খুব একটা তাদের গন্ডি পেরিয়ে জনসাধারণের কাছে আসে না। এই সংস্থায় যারা চাকুরী করে তাদেরকে সবাই সম্মানিত বলেই জানে। কিন্তু এনএসআই সদস্য মোঃ নাজমুল করিম এনএসআইতে কর্তব্যের নিয়মের ব্যতিক্রম হিসেবে এমন কিছু কাজ করেছে, যা সম্পূর্ণ একটি এলাকাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ যেন আলেমের ঘরে জন্ম হওয়া কোন এক জালেমের বিষয় উঠে এসেছে। ইতিমধ্যে এই এনএসআই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তিনি বিভিন্ন লোক মারফত গণমাধ্যম অফিসকে জানায়, কয়েকদিনের মধ্যেই আপনাদের সম্পাদক এবং রিপোর্টারকে এনএসআই অফিসে ডাকা হবে। আমার পিছনে লাগলে ভিটায় ঘুঘু চড়াবো ইত্যাদি বলে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ইতিমধ্যে এনএসআই সদস্য মোঃ নাজমুল করিম এর বিরুদ্ধে রাজধানী তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আবার তার কৃতকর্মের ইতিবৃত্ত বর্ণনা করে এনএসআই এর মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন দেওয়া হয়েছে।

কেন তার বিরুদ্ধে এত অভিযোগ?

উলুদাহ, বাদালদি, উত্তরা এলাকার এক বড় আতঙ্কের নাম এনএসআই মোঃ নাজমুল করিম, পিতার নাম-মোঃ আব্দুর রহমান সোনার, বসবাস করেন উলুদাহ, বাদালদী, ঢাকা।  এনএসআই তে চাকুরী করেন বলে সবাইকে ভয় দেখাবার স্টাইলে কথা বলেন এবং কথায় কথায় এনএসআই এর পাওয়ার সম্পর্কে গল্প করেন। উনাকে এলাকার বাসিন্দারা এনএসআই নাজমুল নামেই চিনেন। এলাকার বাসিন্দারা জানেন, উনি এনএসআই এর বড় অফিসার হিসেবে কাজ করেন। এই জন্য এলাকার বাসিন্দারা উনাকে ভয় পায়। উনি এনএসআইতে চাকুরির সুবাদে এলাকায় অন্যের জমি দখল, অন্যের রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। জমির ব্যবসা করে, অন্যের জমি দখল করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন। এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে এনএসআই নাজমুল একটি মস্তবড় আতংকের নাম। সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় তার অবৈধ সকল কর্ম, টাকা পয়সা লেনদেন হয়, তার সহযোগী সফিক এবং তার অন্যান্য সহযোগীদের ব্যাংক এক- াউন্টের মাধ্যমে। জমি দখলে সহায়তা করেন স্থানীয় সাবেক মেম্বার এবং তার লালিত পালিত স্থানীয় সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে। আরো জানা যায় তার লালিত পালিত নিজস্ব ক্যাডার বাহিনীও রয়েছে এসব নিজস্ব ক্যাডার বাহিনী ও স্থানীয় সন্ত্রাসী ও ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে সাধারণ মানুষের জমি দখল করে। এনএসআই নাজমুল যাদেরকে তার কাজে ব্যবহার করে আসছে, তাদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই জুলাই ২০২৪ ইং থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার বৈধ আন্দোলনকে হটাতে ফ্যাসিস্ট সরকারকে তাদের সর্বচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করেছে। রাতের আধারে জমি দখল যেন তার নিত্যদিনের কার্যক- লাপের একটি। বিগত সরকারের আমলে এনএসআই নাজমুল পরিচয়ে দখল হয়েছে জমির পর জমি, ভূমিহীন হয়েছে কয়েক’শ পরিবার। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সব সময় এনএসআই নাজমুলকে সহযোগিতা করেছে, তার নিকট থেকে অবৈধ অর্থ পাওয়ার আশায়। যেকোন সমস্যা আসলে এনএসআই নামজুল টাকা দিয়ে হোক, লোকবল দিয়ে হোক প্রতিবাদির মুখ বন্ধ করেছে এবং এখনও করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, সরকারি অফিসার হিসেবে চাকুরীরত অবস্থায় একজন ব্যক্তি কিভাবে এই সব করেন, এদের কাছে আমাদের মতো সাধারণ নাগরিক আর কতদিন জিম্মি থাকবে। এনএসআই নাজমুল হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি এলাকার সাধারণ নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি। তাছাড়া একটি বিষয় খেয়াল করলে দেখবেন বর্তমান অন্তর্বর্তীকা- লীন সরকার আসার পর প্রতিটি সেক্টরে যে পরিমান রদবদল হয়েছে, সেই তুলনায় এনএসআই তে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না। আমি আপনাদের মাধ্যমে এনএসআই এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানের সাথে জানাতে চাই আপনারা দেশ রক্ষার এবং দেশের মানুষের সুরক্ষায় সবচেয়ে বড় ভূমিকার জায়গায় রয়েছেন। দয়াকরে আপনাদের মাঝে যদি দুই একজন আওয়ামী সরকারের অপরাধের সমর্থনকারী হিসেবে চিহ্নিত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা কৃতজ্ঞ থাকবো।

বেশকিছু ভুক্তভোগিদের ভিডিও সাক্ষাৎকার এবং অভিযোগের ভিত্তিতে সরেজমিন পর্যবেক্ষণে আরো জানা যায় ১ ডিসেম্বর ২০২৪ ইংরেজী তারিখে GSPL নামক একটি স্বনামধন্য হাউজিং কোম্পানীর মালিকানাধীন ২৪.৩৪ কাঠা জমিতে বাঁশ দিয়ে অস্থায়ী সীমানা-প্রাচীর দিয়ে জমিটি দখল করে নেয় এবং তাদের কে অত্র জমির আশেপাশে না যাওয়ার জন্য নানান হুমকি দেয়া হয়। তাছাড়া উক্ত কোম্পানী বিভিন্ন ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যার্থ হয়। আরো জানা যায় এনএসআই নাজমুল করিম নিজের ক্যাডার বাহিনী ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে এলাকার স্থানীয় আরো বহু মানুষের জমি অবৈধভাবে দখল, অন্যের জমি ভরাট করে নিজের নামে দলিল করিয়ে নেয়া সহ একজন প্রতিষ্ঠিত ভূমিদস্যু হিসেবে যতটুকু সম্ভব তার চেয়েও বেশি পরিমানে করছে। এমতাবস্থায় তার কাছে এক প্রকার জিম্মিই বলা চলে স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী আরো জানায় তারা বহুভাবে তার নামে প্রশাসনের কাছে তার বিচার দাবী করে এই ভূমিদস্যু এনএ- সআই অফিসার নাজমুল করিমের হাত থেকে তাদের নিস্তার চান। এ বিষয় নিয়ে এনএসআই নাজমুল করিম এর সাথে কথা হলে তিনি জানান, আপনারা না জেনে কোন সংবাদ প্রকাশ করবেন না প্লিজ। আমি জমি বায়না করেছি- লাম এখন জমির সাথে নাই, আপনারা না জেনে, না বুঝে সংবাদ প্রকাশ করেন টাকার জন্য, এমনকি টাকার জন্য আপনারা সাংবাদিকরা নিজের বউকেও অন্যের কাছে বিক্রি করে দিতে পারেন। আমার রাগ বেশি, এখন আমি ঘুমাবো।

এ বিষয় নিয়ে কথা হয় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পরিচালক জিয়াউল হকের সাথে, তিনি  জানান, যখন যে সরকার ক্ষমতায় আসে, তারাই রাষ্ট্রীয় সংস্থাকে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। ৫ আগস্ট ছাত্র বিপ্লবের বিজয়ের পর দেশের মানুষের ভিতরে একটি প্রত্যাশা জাগ্রত হয়েছে যে, রাষ্ট্রীয় সংস্থাগুলো সংস্কার হবে। কিন্তু যতদিন যাচ্ছে মানুষ তত হতাশ হচ্ছে। সংস্কারের নামে বদলি করা হচ্ছে, যেমন এক খেতের গরু অন্য খেতে পাঠিয়ে দিলে, খেত খাওয়া বন্ধ হবে না, শুধু বদলি করলেই মানুষ সংস্কার হয় না। প্রয়োজন আইনের প্রয়োগ, প্রয়োজন একটি মানুষের সার্বিক সমস্যাগুলো সরকারীভাবে দেখে তাকে পরিচালনা করা। তাহলেই হবে প্রকৃত সংস্কার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ শেরপুরের ঝিনাইগাতী অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় শামসুল হক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সমবায়ের হিসাব-নিকাশ নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি অর্জন

আরও পড়ুন
language Change