তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন

৭৭ জন আওয়ামীলীগ নেতার ৯ জন গ্রেফতার, বাকিরা পলাতক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিধি ৮১ সদস্য হলেও ২২তম জাতীয় সম্মেলনে তিনটি পদ ফাঁকা রেখে ৭৮ সদস্যের কমিটি ঘোষণা হয়। তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী কিছুদিন আগে মারা গেছেন। গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দলটির বাকি কেন্দ্রীয় নেতাদের সিংহভাগই আত্মগোপনে যান। কেবল নয় কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান। আর দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। আত্মগোপনে আছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সভাপতিমণ্ডলীর ১৭ সদস্যের মধ্যে এ পর্যন্ত ছয়জন গ্রেফতার হয়েছেন। তারা হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফর উল্যাহ, মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়েছেন কেবল ডা. দীপু মনি। আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়ে কারাবন্দি আছেন শুধু আহমদ হোসেন। আর সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে গ্রেফতার হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রথম গ্রেফতার হন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০ আগস্ট রাতে গ্রেফতার হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়। পরদিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর আরো কয়েকটি মামলায় কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে ২৫ আগস্ট আটক করে পুলিশ। রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে আটক করার পর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ঢাকায় ও মাদারীপুরে রিমান্ড শেষে বর্তমানে তিনি মাদারীপুর কারাগারে রয়েছেন। আবদুস সোবহান গোলাপ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ৬ সেপ্টেম্বর সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে গ্রেফতার করা হয়। ঢাকা ও মাদারীপুরে কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে তাকে মাদারীপুর কারাগারে রাখা হয়েছে। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন এ শ্রমিক নেতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে গত ১৯ সেপ্টেম্বর গ্রেফতারের কথা জানায় পুলিশ। আগের রাতে রাজধানীর গুলশান থেকে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেয়ার পর অসুস্থ বোধ করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালেই আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।”

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গত ১৪ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে আটক করা হয়। পরদিন নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর কয়েক দফায় রিমান্ড শেষে বর্তমানে তিনি টাঙ্গাইলের কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গত ১৫ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়। পরে পল্টন থানায় করা আরেকটি মামলায় তাকে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে শামীম নামের এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় সর্বশেষ গত রোববার ফারুক খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক পূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত ২৭ অক্টোবর গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গত ১৮ নভেম্বর রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আটদিনের রিমান্ডে নেয় পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কামরুল ইসলাম গ্রেফতার হন। পরবর্তী সময়ে ৯ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজির দুই মামলায় সাবেক এ মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও। সে তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ বিভিন্ন সময় গ্রেফতারও হচ্ছেন।

শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রীকে গ্রেফতারের খবর প্রথম আসে ১৩ আগস্ট। সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে আটকের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে তাদের এক হকার নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় ১৪ আগস্ট গ্রেফতারের খবর জানায় ডিএমপি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। ১৬ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ। তাকেও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ২৯ আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ৩ অক্টোবর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের গ্রেফতারের তথ্য পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হলে সাবেক নৌ-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের ভুয়া মামলায় গ্রেফতার করা হচ্ছে। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বর্তমানে কাউকে গ্রেফতার করে মামলা দেয়ার আগেই তার রায় নির্ধারণ করা হচ্ছে। দেশে আইনের কোনো শাসন নেই, আইন বলতে কিছুই নেই। অবৈধ সরকার যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোরও কোনো বৈধতা নেই। প্রত্যেককে ভুয়া মামলা দিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।’

সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয় ১৬ আগস্ট। তিনি টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। সালমান এফ রহমান ও আনিসুল হককে যে হত্যার মামলায় গ্রেফতার করা হয়, জিয়াউল আহসানকেও সে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অনেক নেতকর্মী, সাবেক এমপি-মন্ত্রী জনরোষ থেকে বাঁচতে বিদেশ পালিয়ে যান। এর মধ্যে বেশির ভাগই প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে বসে থাকতে দেখা যায়। সৌদি আরবের নগরী মক্কায় দেখা গেছে শামীম ওসমানকে। এছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। অন্যান্য দেশে যাওয়ার গুঞ্জন শোনা গেছে কারো কারো ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অবস্থান নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে নানা ধরনের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে মাঝেমধ্যেই দলীয় বিবৃতি দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়া কেউ কেউ হোয়াটসঅ্যাপ বা অনলাইনে সাক্ষাৎকারও দিচ্ছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে তারা কেউই নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘আক্রোশের বশবর্তী হয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময় কারো সবসময়ই একই রকম থাকে না। যেমন এ মুহূর্তে সময় আমাদের অনুকূলে নেই।’

সবা:স:জু- ৩২৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ

উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধিঃ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া উপকূলের জনগোষ্ঠীর জীবন ও আর্থ সামাজিক মানোন্নয়নে কাজ যাচ্ছে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন! প্রতিষ্ঠানটি মানুষ মানুষের জন্য প্রতিপাদ্য কে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত! সাতক্ষীরার একেবারে প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন এই ব্যতিক্রমধর্মী বে- সরকারী প্রতিষ্ঠানটি মাধ্যমে উপকৃত হচ্ছে হাজার হাজার পরিবার। যার পথ চলার শুরু থেকেই সমাজের প্রান্তিক, অস্বচ্ছল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রতিষ্ঠান টি নিরালসভাবে কাজ করে চলেছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন’ (এনজিএফ)। দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এই বে-সরকারি সংস্থাটি। বর্তমানে প্রায় ৬

আরও পড়ুন
language Change