তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বসুন্ধরা কিংস-আবাহনীর মর্যাদার লড়াই

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

লিগ লড়াইয়ে প্রতিপক্ষের বিপক্ষে ১০ দেখায় আবাহনী কোনো ম্যাচ জেতেনি। একে নজিরবিহীন বলা যায়। আর প্রতিপক্ষ দলটির নাম হচ্ছে বসুন্ধরা কিংস।

২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর পেশাদার ফুটবল লিগে তারা ১০ বার ঢাকা আবাহনীর মুখোমুখি হয়েছে।
এর মধ্যে আট জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৩ সালে লিগ শুরুর পর আর কোনো দলের বিপক্ষে এমন করুণ অবস্থা হয়নি আবাহনীর। আজ কুমিল্লা শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম লেগে কিংস ও আবাহনী মুখোমুখি হবে।

বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হলেও লিগে অপরাজিত থাকতে পারেনি কিংস। তবে আবাহনীর বিপক্ষে হার না মানা রেকর্ডটি ধরে রেখেছে।

আজও কি বসুন্ধরা কিংস জয়ের ধারা ধরে রাখবে? নাকি ১১তম সাক্ষাতে আবাহনী প্রথম জয়ের দেখা পাবে? ড্রতেই গুরুত্বপূর্ণ ম্যাচটি কি শেষ হবে? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে রেফারির শেষ বাঁশি বাজার পর।

দুই দলের লড়াইটি অন্যরকমও বলা যায়। আবাহনী বিদেশি ছাড়াই খেলবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুই দলের ম্যাচই এখন মর্যাদার লড়াই। মোহামেডান-কিংস কিংবা মোহামেডান-আবাহনী ম্যাচের গুরুত্ব এখনো রয়েছে। তার পরও আজ দুটি দলের লড়াইয়ের মর্যাদা আলাদা।ঢাকা আবাহনী পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন;

অন্যদিকে আগমনের পর থেকে টানা পাঁচবার শিরোপা জিতেছে কিংস। পেশাদার লিগই হচ্ছে দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর। আর সেই লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জেতা দুই দলের মুখোমুখি হওয়ার আবেদনই আলাদা।

এবারের লিগে দুই দলের এটি চতুর্থ ম্যাচ। অথচ শিরোপা রেসের জন্য এখনই একে গুরুত্বপূর্ণ বলা যায়। এ কুমিল্লাতেই বসুন্ধরা কিংস ও আবাহনী হেরে যায় ঢাকা মোহামেডানের কাছে। আজ যারা হারবে ৬ পয়েন্ট নষ্ট করবে। ড্র হলেও ৫ পয়েন্ট হারাবে।

অন্যদিকে মোহামেডান আজ পুলিশকে হারাতে পারলেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। লিগের হিসাবনিকাশ আরও পরে হবে। তার পরও দুই দলের কাছে পুরো ৩ পয়েন্ট হবে খুবই মূল্যবান। কে জিতবে আজকের ম্যাচে-কিংস না আবাহনী? এটি আবাহনীর হোম ম্যাচ। তার পরও শক্তির পার্থক্যে বর্তমান চ্যাম্পিয়নদেরই ফেবারিট বলা যায়। তবে কিংস যে কিংরূপ ধারণ করে, তা এবার শুরুতে অনেকটা ম্লান। লিগে মোহামেডান ছাড়ও ফেডারেশন কাপে গ্রুপের শেষ ম্যাচে ফর্টিসের কাছে ০-২ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা।

এএফসি চ্যালেঞ্জ লিগ ধরলে নয় ম্যাচে কিংসের হারের সংখ্যা ৫; যা দলটির নামের সঙ্গে বড্ড বেমানান। চ্যালেঞ্জ লিগে টানা তিন ম্যাচ হেরেছে। ঘরোয়া ফুটবলে প্রথম আসরে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও লিগে ও ফেডারেশন কাপে একটি করে ম্যাচ হেরেছে। চ্যালেঞ্জ কাপে পিছিয়ে থেকে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের আশা ছিল ঘরোয়া আসরে দুর্বার গতিতে এগিয়ে যাবে কিংস। অথচ সেই কিংসকে ম্লান মনে হচ্ছে। সেরা একাদশে চার বিদেশি থাকলেও দুই ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও জনাথন ফার্নান্দেজই ভরসার প্রতীক। লোকালদের মধ্যে রাকিব, সোহেল রানা, তপু বর্মণরা কেমন জানি ছন্দহীন। কেউ স্বীকার করুক আর না-ই করুক, রবসনের অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে। কোচ ভালেরিউ তিতাও দলকে সেভাবে গোছাতে পারেননি।

তবে আজ জিতে গেলে হয়তো সামনে কিংস গতিময় হয়ে উঠবে। অন্যদিকে আবাহনীও জয় পেলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। দেখা যাক কী হয়।

 

সবা:স:জু- ৪৩৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা জেলার নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী গ্রামে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। দোহার-নবাবগঞ্জসহ ঢাকা ও মানিকগঞ্জ জেলার বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাইমুমসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সনদস্যরা এতে সংগীত পরিবেশন করবেন। আয়োজকদের অনুমান, মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান শিকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। মাহফিলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ১০০০ একর কৃষিজমির বিশাল বিলকে মাহফিল ময়দান বানানো হয়েছে। মাহফিলের জন্য এলাকাবাসী বিনামূল্যে তাদের কৃষিজমি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। শেষ হয়েছে মঞ্চ, হেলিপ্যাড ও মূল প্যান্ডেল

আরও পড়ুন
language Change