তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

ভুয়া সনদে চাকরি, ঘুষ-দুর্নীতিতে শতকোটি টাকার মালিক ‘চেইনম্যান’ ইব্রাহীম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘চেইনম্যান’ পদে কর্মরত মোঃ ইব্রাহীম খলিলের বিরুদ্ধে ভুয়া সনদ জমা দিয়ে চাকরিতে প্রবেশ, ঘুষ-বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। জমি দখল, ভুয়া দলিল তৈরিসহ সাধারণ মানুষকে হয়রানি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, মোঃ ইব্রাহীম খলিল কোনো স্কুল বা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেননি। তবুও তিনি কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ভুয়া সনদ জমা দিয়ে ‘চেইনম্যান’ পদে চাকরি নেন। তার মামা জাকির হোসেন, যিনি ভূমি মন্ত্রণালয়ের একজন অস্থায়ী ড্রাইভার ছিলেন, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এই চাকরির ব্যবস্থা করেন।

মাত্র ছয়-সাত বছর আগেও মোঃ ইব্রাহীম ছিলেন মসজিদের একজন খাদেম। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় ‘টিচার্স গার্ডেন সিটি’তে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন। অভিযোগ রয়েছে, এই ফ্ল্যাট তিনি কিনলেও মালিকানা গোপন করতে নিজেকে ভাড়াটিয়া বলে পরিচয় দেন।

অর্থ ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে জানা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) বছিলা রোড শাখায় তার নামে ৫০ লাখ টাকার এফডিআর রয়েছে। IIFC ব্যাংকের আরশীনগর শাখায় তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, তার বেতনের অর্থের প্রয়োজনই হয় না।

সাভার উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালে ইব্রাহীম জমি-সংক্রান্ত বিভিন্ন কাজে ঘুষ নিতেন। নামজারির কাজ করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করতেন। ভুয়া দলিল তৈরির মাধ্যমে অন্যদের জমি নিজেদের নামে করে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ কাজে তার প্রধান সহযোগী ছিলেন ভূমি অফিসের কর্মচারী সাগর। একপর্যায়ে দুর্নীতির কারণে সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম. সালাউদ্দীন মঞ্জু সাগরকে চাকরি থেকে বরখাস্ত করেন। পরে ইব্রাহীম ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘এলএ শাখায়’ বদলি হন।

কেরানীগঞ্জের ঘাটারচর ও শান্তিনগর এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতিটি বাড়ি থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিলেন ইব্রাহীম। অভিযোগে বলা হয়, তিনি এলাকাবাসীর কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা তুলেছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষকে না জানিয়ে এক মাসের জন্য অবৈধ সংযোগ চালু করেন। পরবর্তীতে সংযোগ কেটে দেওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এখনো ওই এলাকায় মাটির নিচে অবৈধ গ্যাস সংযোগের পাইপ রয়েছে, যা তদন্ত করলে সহজেই প্রমাণ মিলবে।

ইব্রাহীম খলিল নিজ এলাকায় ‘ইব্রাহীম ল্যান্ড মিডিয়া’ নামে একটি অফিস খুলেছেন। সেখানে জমি কেনাবেচা, দলিল তৈরি, নামজারি এবং জমি-সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হয়। সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৭৯-এর ১৭ নম্বর বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ব্যবসা করতে পারেন না।

অভিযোগে বলা হয়, অফিসে ভুয়া ইউপি চেয়ারম্যানের সনদ, ওয়ারিশান সনদসহ জমি-সংক্রান্ত ভুয়া কাগজপত্র সংরক্ষণ করা হয়। অনুসন্ধান চালালে এসব জাল কাগজপত্র উদ্ধার করা সম্ভব হবে বলে অভিযোগকারীরা দাবি করেন।

ঘাটারচর মৌজায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা ১৭.৯৩ একর জমির ক্ষতিপূরণের টাকা দেওয়ার দায়িত্ব ছিল ইব্রাহীম খলিলের ওপর। অভিযোগে বলা হয়, জমির মালিকদের ক্ষতিপূরণ পেতে হয়রানি করে তিনি মোটা অঙ্কের ঘুষ নেন।

এমনকি যেসব মালিকের জমির নথিপত্রে সমস্যা ছিল, সেগুলো ঠিক করার নামে অর্থ আদায় করেন। ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জমির মালিকের সঙ্গে মোবাইলে অর্থ লেনদেন নিয়ে তার আলাপ হয়। অভিযোগে উল্লিখিত তার মোবাইল নম্বর ০১৮৩২-৫৩৬৮০৯। কল ট্র্যাকিং করলে এই লেনদেনের সত্যতা উদঘাটন সম্ভব বলে অভিযোগকারীদের দাবি।

ইব্রাহীম খলিল স্থানীয় কিছু সাধারণ মানুষের সঙ্গে সমবায় সমিতি গঠন করেন। সমিতির সঞ্চিত অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের কথা থাকলেও ইব্রাহীম ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে প্রায় ৩০-৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে এলাকাবাসীর চাপের মুখে কিছু টাকা ফেরত দিলেও এখনো অনেক সদস্য তাদের অর্থ ফেরত পাননি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন।

একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর আয়ে এত সম্পদ অর্জন প্রশ্নবিদ্ধ। অভিযোগকারীরা বলেছেন, মোঃ ইব্রাহীম খলিল তার অবৈধ অর্থে মসজিদের পুনর্নির্মাণে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। বিভিন্ন ক্লাব ও সংস্থায় মোটা অঙ্কের অর্থ দান করে স্থানীয়ভাবে ‘সমাজসেবক’ হিসেবে পরিচিতি পান। এতে এলাকাবাসীর কাছে তার জনপ্রিয়তা বাড়লেও তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে।

অভিযোগকারীরা দাবি করছেন, ইব্রাহীম খলিলের ব্যাংক হিসাব, মোবাইল কললিস্ট, সম্পত্তি এবং জমির নথিপত্র যাচাই করলে তার অবৈধ সম্পদের উৎস বের হয়ে আসবে।

তার বিরুদ্ধে ভুয়া সনদে চাকরিতে প্রবেশ, ঘুষ, দুর্নীতি এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরির বিধি অনুযায়ী মোঃ ইব্রাহীম খলিলকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি উঠেছে।

অভিযোগ সম্পর্কে মোঃ ইব্রাহীম খলিলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অভিযোগগুলো গুরুতর। তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনলাইন গেমের আড়ালে অর্থ পাচার

স্টাফ রিপোর্টার।। শহর থেকে গ্রামে অনলাইন জুয়া ছড়িয়েছে মহামারির মতো। জুয়ার ফাঁদে পা দিয়ে অনেকে হারাচ্ছে অর্থ। নিঃস্ব হয়ে বাড়ছে পারিবারিক সহিংসতা। আসক্ত হচ্ছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও। অনলাইনে গেমিং, বেটিং ও বাজি খেলার সাইটে ঢুকে নির্দিষ্ট সময়ে মিলছে বোনাস। লোভে পড়ে জুয়াড়িরা ক্রেডিট কার্ড, বিকাশের মাধ্যমে করছে অর্থ লেনদেন। বর্তমান সময়ে খেলার বিষয়টি পুরো সহজ হয়ে পড়েছে ব্যবহারকারীদের কাছে। অনলাইনে আন্তর্জাতিক এই বেটিং সাইটগুলোর মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বড় অঙ্কের অর্থ। সূত্র জানায়, স্মার্টফোন এবং অনলাইনের সহজলভ্যতায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া। জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। এ অবস্থায় অনলাইন জুয়া রোধে গবেষণার উদ্যোগ নিয়েছে সিআইডি। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এ খেলায় উদ্বুদ্ধ করতে নানান চটকদার বিজ্ঞাপন দেয়া হয়। ভয়ঙ্কর এই জুয়ায় লাখ

আরও পড়ুন
language Change