তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

তুরাগ নদীর সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

টঙ্গীতে তুরাগ নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে নদীর পানিতে পাথর বোঝাই  ট্রাক পড়ে গেছে। আজ ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী বাজারে তুরাগ নদীর ওপরের ব্রিজটি ভেঙে যায়।

এ ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেতুটি পার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে গেলে তা ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ আরেক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি ব্রিজের মধ্যে দুটি দিয়ে ভারী যানবাহন চলাচল করত। আর ছোট যানবাহন ও জনসাধারণের হেঁটে চলাচলের জন্য একটি ব্রিজ খুলে দেওয়া হয়। গত কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী ভারী যানবাহন চলাচল করা সেতুগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআরটি কর্তৃপক্ষ। এরপর থেকেই যানবাহনগুলো ওই বেইলি ব্রিজ ব্যবহার শুরু করে।

এদিকে গত রাতে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বিআরটি প্রকল্পের নিচের অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা থেকে গাজীপুরগামী সব যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহারে নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদীর উপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুটি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করত। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহার করতে হবে।

জাফর আহমেদ আরও বলেন, অপরদিকে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা থেকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকায় যেতে পারছে না। কামারপাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। তাতে ঢাকা থেকে গাজীপুরগামী যানবাহনগুলো ওই ব্রিজ দিয়ে পারাপার হতো। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়ে দিয়েছিলাম।’

এই প্রকৌশলী বলেন, ‘ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে। সড়ক বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি অপসারণের কাজ শুরু করতে পারে।’

সবা:স:জু-  ৪৫৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। আজ তাঁর অনুপস্থিতিতে ছাত্রদলকে সেই দেশপ্রেমের আদর্শ বুকে নিয়ে এগিয়ে যেতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার করতে পারব। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই পারে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্রে বলীয়ান হয়ে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত

আরও পড়ুন
language Change