তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

লারনিং টুগেদার: আ জেন্ডার জাস্টিস জার্নি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয়ের ৮৩% ই অর্জিত হয় এই খাত থেকে। তৈরি পোশাক শিল্প খাত ২.৫৯ মিলিয়ন কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করছে, যার মধ্যে ৫৭% নারী কর্মী। যদিও নারী কর্মীরা এই খাতে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন লাভ করেছে, তবুও তাঁরা কর্মক্ষেত্রে বৈষম্য, যৌন হয়রানি সহ কর্মক্ষেত্রের বাইরে বিশেষ করে যাতায়াতে নানাবিধ সহিংসতার সম্মুখীন হচ্ছেন।
একটি নিরাপদ ও বৈষম্যমুক্ত কর্মস্থল নারী কর্মীদের সুরক্ষার জন্য অপরিহার্য, পাশাপাশি তৈরি পোশাক শিল্প কারখানায় যৌন হয়রানি সহ নানা সমস্যায় অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণ ব্যবস্থা শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। এছাড়া, নারীদের কর্মস্থলে নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, এবং মাতৃত্বকালীন ছুটির সময় মজুরি প্রদান আইনানুগভাবে নিশ্চিত করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে “পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি” প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সজাগ কোয়ালিশন “লারনিং টুগেদার: আ জেন্ডার জাস্টিস জার্নি” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করেছে। উক্ত আলোচনা সভাটি আজ ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকার ব্র্যাক ইন-এ অনুষ্ঠিত হয়।
লাইলা জাসমিন বানু, প্রোগ্রাম ম্যানেজার, গভর্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ; সানজিদা সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য; রুমানা খান, ইউএনএফপিএ এর জিবিভি ক্লাস্টার কোঅর্ডিনেটর; এবং নুজহাত জাবিন, কান্ট্রি ডিরেক্টর, ক্রিস্টিয়ান এইড, অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এছাড়া, পোশাক শিল্পের নিয়োগকর্তা ও ক্রেতা (বায়ার), এনজিও ও আইএনজিও প্রতিনিধিরা, জাতিসংঘের কর্মকর্তা, শ্রমিক অধিকারভিত্তিক সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), বিজিএমইএ এবং বিএকেএমইএ প্রতিনিধিরা, ট্রেড ইউনিয়ন সদস্যরা এবং মিডিয়া এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং বিষয়টি নিয়ে তাদের অভিজ্ঞতা ও উদ্বেগ শেয়ার করেছেন।
তাপস বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার, ইথিক্যাল ট্রেডিং লিমিটেড, বলেন: “তৈরি পোশাক সেক্টরে কর্মীদের অভিযোগগুলি সাধারণত মৌখিকভাবে সমাধান করার প্রবণতা রয়েছে। ফ্যাক্টরিগুলি প্রায়ই অভিযোগগুলি ডকুমেন্ট করেন না, কারণ তারা বিশ্বাস করেন যে এটি তাদের অডিট ফলাফলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।”
অনীন্দিতা ঘোষ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, সলিডারিটি সেন্টার, বলেন ” নারী কর্মীদের অটোমেশন সংক্রান্ত ট্রেনিং না দেওয়া এবং শিশু যত্ন কেন্দ্রের অভাবে পোশাক শিল্প খাতে নারী শ্রমিক হ্রাস পাচ্ছে।”
মোহাম্মদ মারুফ হোসেন, ডেপুটি ম্যানেজার, অ্যাকশনএইড, জানান: “পোশাক শিল্পে মধ্যম স্তরের ম্যানেজমেন্ট পদে নারীর সংখ্যা অত্যন্ত কম। বেশিরভাগ নারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত। তদুপরি, একজন নারী শ্রমিক ৩৫ বছর ঊর্ধ্ব বয়সী হলে, তাকে প্রায়ই ফ্যাক্টরি থেকে বরখাস্ত করা হয়।”
সানজিদা সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর, কর্মজীবী নারী, বলেন: “২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং ২০০৯ সালের হাই কোর্টের রায় অনুযায়ী কর্মস্থলে যৌন হয়রানির বিষয় গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ কর্মস্থলে লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে একটি আইন খসড়া করেছে এবং জমা দিয়েছে। এছাড়া, আইএলও কর্মস্থলের স্বাস্থ্য ও নিরাপত্তা গাইডলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) অন্তর্ভুক্ত করেছে, যা কর্মস্থলে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় নতুন সুযোগ সৃষ্টি করছে।”
লাইলা জাসমিন বানু, প্রোগ্রাম ম্যানেজার, গভর্নেন্স অ্যান্ড রাইটস, ইউরোপীয় কমিশন, বলেন: “বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন লিঙ্গ ন্যায়বিচার প্রচারের প্রতি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পগুলির মাধ্যমে অনেক অভিজ্ঞতা রয়েছে, এবং ভবিষ্যতে প্রকল্পগুলিতে সেগুলি প্রয়োগ করা হবে।”
নুজহাত জাবিন, কান্ট্রি ডিরেক্টর, ক্রিস্টিয়ান এইড, উপসংহার টানেন: “যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্যাক্টরি এবং সম্প্রদায়ের হস্তক্ষেপ জিবিভি মোকাবিলায় অপরিহার্য। লিঙ্গ-বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায়গুলির অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা সমাধান করতে হবে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি

বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। ঘটনাগুলোর কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

আরও পড়ুন
language Change