তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় রিমান্ডে ৩ আসামি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন।

এর আগে সকাল দশটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত তাদের সবাইকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দুটি মামলার মধ্যে সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচী করেন তারা।

পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।

নিহত মুহতাসিম মাসুদের ফুপা জাকির হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনাকে ধামাচাপা দিতে দুর্ঘটনা বলে চালানো হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করছি।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয়। আমরা আশা করছি, আদালত ন্যায়বিচার করবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে।

এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনতাসির মাসুদের। গুরুতর আহত হন তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য।

পুলিশ প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করে।

এ ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা মদ্যপ অবস্থায় ছিলো কিনা তা যাচাইয়ের জন্য ডোপ টেস্ট করতে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে তাদের তিন জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ডোপ টেস্টে প্রাইভেটকার চালক মুবিল আল মামুন ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ আসে। তবে আসিফ চৌধুরীর রিপোর্ট নেগেটিভ আসে।

পরে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ থানার এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদক সেবন ও বহনের অপরাধে মুবিল আল মামুন ও মিরাজুলকে এবং মাদকদ্রব্য সরবরাহে সহায়তার অভিযোগে আসিফ চৌধুরীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

 

সবা:স:জু- ৪৮৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আইপিএইচ পরিচালকের ড্রাইভার আনিসুর রহমানে দৌরাত্ম্য

স্টাফ রিপোর্টারঃ 👉 বাসা বরাদ্দে অনিয়ম 👉গ্যাস, পানি, বিদ্যুৎ এর অবৈধ ব্যবহার 👉 ঠিকেদারী প্রতিষ্ঠানের সাথে অবৈধ সখ্যতা 👉 কেনাকাটায় অনিয়মের মূল হোতা স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির লাগাম যেন থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) এর পরিচালকের ড্রাইভার আনিসুর রহমান এ যেন স্বাস্থ্যের ড্রাইভার মালেকের অদৃশ্য পেতাত্মা। ড্রাইভার মালেক যে ভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ ভাবে বিপুল পরিমাণ অর্থের মালিক বনে গিয়েছিল, ঠিক সে পথেই হাটতে শুরু করেছেন আইপিএইচ এর ড্রাইভার আনিসুর রহমান। দীর্ঘদিন একই জায়গায় শপদে বহাল থাকার কারণে এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ। তিনি ইতিমধ্যেই উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে অবৈধ ভাবে বরাদ্দ পেয়েছে অফিসার্স কোয়াটার। সরকারি নিয়ম বহির্ভূত ভাবে তাকে অফিসার্স কোয়াটার বরাদ্দ দেওয়া

আরও পড়ুন
language Change