তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ

ধানমন্ডি লেকজুড়ে বইয়ের খোপ: যেখান থেকে যে কেউ পড়তে পারেন বই

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

গাছে গাছে ঝুলছে কাঠের ছোট ছোট বাক্স। দেখতে ঠিক পাখির বাসার মতো, তবে ভেতরে পাখির পরিবর্তে সাজানো আছে নানা ধরনের বই। যে কেউ চাইলেই সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার আগের জায়গায় রেখে যাওয়ার নিয়ম।

এমন দৃশ্য আগে দেখা যেত বিদেশের কোনো দেশে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে অনেকেই আফসোস করতেন। কিন্তু এখন সে দৃশ্য দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডি লেকে!

এ বুককেসগুলো স্থাপনের কারিগর জাকিয়া রায়হানা রূপা, একজন বইপ্রেমী। কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন। ভিডিওটিতে দেখা যায়, জার্মানির রাস্তা, বাস স্টেশন এমনকি জঙ্গলে পর্যন্ত বুক সেলফ রয়েছে। মানুষ সেখানে বই পড়ছেন, কেউ কেউ বই দানও করছেন।

রূপা ভাবলেন, জার্মানিতে সম্ভব হলে বাংলাদেশে কেন নয়? সে চিন্তা থেকেই তিনি ঢাকায় একই ধাঁচের ছোট বুকসেলফ স্থাপনের সিদ্ধান্ত নেন। ধানমন্ডি লেকের পাশে তার বাসা হওয়ায়, শুরুটা সেখান থেকেই করেন।

১৬ নভেম্বর, রূপা মাত্র একটি বুককেসে মহিউদ্দিন মোহাম্মদের পাঁচটি বই দিয়ে শুরু করেছিলেন। এখন লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে মোট ১০টি বুককেস। প্রতিটি কেসে রয়েছে নানা ধরনের বই।

রূপা বললেন, শুরু থেকেই চারদিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। লেকে ঘুরতে আসা সব বয়সের মানুষই আগ্রহ দেখাচ্ছেন। নিয়মিত বই পড়ছেন অনেকে। না পড়লেও, অন্তত হাতে নিয়ে দেখছেন বইগুলো।

বুককেসের নিচে রূপা একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। সেখানে লেখা আছে, ‘এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুককেসে রেখে দিন। বই বাড়িতে নেওয়া যাবে না।’ পাশাপাশি বই দানের আহ্বানও জানিয়েছেন তিনি।

একটি বুককেস থেকে বই নিয়ে পড়ছিলেন লামিয়া ইসলাম ছোঁয়া। তিনি বললেন, এ উদ্যোগটি তার অসম্ভব ভালো লেগেছে।

‘আমার যে কী খুশি লাগছে, আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। প্রতিদিন লেকে হাঁটতে আসি। অন্তত ১০ মিনিট হলেও বই পড়ব৷ না পড়লেও চমৎকার এসব বইয়ের কাছাকাছি থাকতে ভালো লাগবে,’ বললেন ছোঁয়া।

গাছে গাছে ঝুলন্ত ছোট ছোট বুককেসগুলো অনেকের মনোযোগ আকর্ষণ করছে। রূপা জানিয়েছেন, ছোট বুককেস করার কারণ হলো এর ফলে সহজে মানুষের হাতের কাছে বই পৌঁছানো যায়।

‘এ বুককেস আমি মানুষের একদম হাতের কাছে পৌঁছে দিতে পারছি। ভেতরে ৭–৮টি বই আঁটে। ছোট বলে একটি এলাকায় অনেকগুলো বসানো যাবে। মানুষ যেখানে বসে, প্রতিটি জায়গায় আমি একটি করে দিতে পারব, যাতে কেউ চাইলেই হাত বাড়িয়ে বই নিয়ে পড়তে পারেন,’ বললেন রূপা।

রূপার এ উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকে। ভালোলাগা থেকে নিজের সংগ্রহের ১০টি মতো বই বুককেসে রাখার জন্য নিয়ে এসেছেন কাজী মোহম্মাদ নুমান, যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।

রূপা বললেন, ‘শুধু প্রথম বুককেস আর বইগুলো আমার অর্থায়নে হয়েছে। এরপর থেকে যত বুককেস আর বই বসানো হচ্ছে, সবই মানুষের ডোনেট করা। একজন তার নানুর ১১৭টি বই দিয়েছেন। আরেকজন ২০টির মতো বই পাঠিয়েছেন। আরেকজন বই কুরিয়ার করেছেন। এসব সবার সহযোগিতাতেই হচ্ছে।’

গল্প, উপন্যাস, কবিতার বই কম রেখে রূপা এমন সব বই বাছাই করেছেন, যা মানুষের বুদ্ধিচর্চায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, আহমেদ ছফার মতো লেখকদের বই রেখেছেন তিনি।

রূপা বলেন, ‘আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের দেশে লাইব্রেরির সংখ্যা খুবই কম। এ যানজটের শহরে লাইব্রেরিতে পৌঁছুতে পৌঁছুতে বই পড়ার মত মানসিক শান্তি থাকে না। আমার মনে হলো, মানুষের হাতে কাছে যদি বইকে পৌঁছে দেওয়া যায়, তাহলে মানুষ বই পড়বে। যাদের অভ্যাস নাই, তারাও অন্যদের পড়তে দেখে আগ্রহী হবে।

তার এ  কার্যক্রম দেখে অনেকেই আগ্রহী হয়েছেন জানিয়ে রূপা বললেন, ‘সবাই এটাকে এত ইতিবাচকভাবে নিয়েছে, উৎসাহের সঙ্গে শেয়ার করছে সবার সঙ্গে। আমার কাছে প্রচুর বার্তা আসছে বিভিন্ন জায়গা থেকে।’

অনেকে রূপার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। রূপা বলেন, ‘আমার সঙ্গে যোগ দিয়েই করতে হবে এমন নয়। আপনার নিজ নিজ এলাকায় নিজেদের উদ্যোগেই করতে পারবেন।’

শেষ বিকেলে লেকের ধারে একটি বেঞ্চিতে বসে সাতোশি ইয়াগিসাওয়ার ‘ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুক শপ’ বইটির বাংলা অনুবাদ পড়ছিলেন আব্দুল্লাহ আল মামুন। কথা বলার একপর্যায়ে বললেন, ‘মানুষ বেঁচে থাকে তার কীর্তির মধ্যে। এ উদ্যোগটি যিনি নিয়েছেন, তিনি যখন থাকবেন না, তখনও কেউ হয়তো বলবে, ধানমন্ডি লেকে প্রথম বুককেস তিনি বসিয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাই।’

সবা:স:জু- ৪৯৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

ডেস্ক রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় হাইওয়ে সড়কে ড্রামট্রাকচাপায় আক্কাস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ৫ মে সকাল ৭টার দিকে উপজেলার মাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলীর বাড়ি চারঘাট থানা পাড়া এলাকায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে সেটিতেও ভাঙচুর চালানো হয়। এ সময় উপস্থিত দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে পুঠিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষুব্ধ জনতার তোপের মুখে কার্যক্রম

আরও পড়ুন
language Change