তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

নারীদের জয়জয়কার, হামজা বাংলাদেশের

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

দেখতে দেখতেই শেষ হচ্ছে আরেকটি বছর। ২০২৪ সাল এখন বিদায়ের পথে। আর মাত্র ছয় দিন পর উদিত হবে নতুন বছর ২০২৫ সালের রক্তিম সূর্য। ২০২৪ এর বছরজুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল। দেশের ফুটবলে এ বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো ইনকিলাব পাঠক-পাঠিকাদের জন্য তুলে ধরেছেন জাহেদ খোকন।

সাফল্যহীন জাতীয় পুরুষ দল

চলতি বছর আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। যার মধ্যে ছয়টিই হেরেছে তারা। বিপরীতে দু’টি ম্যাচ জিতেছে। দুই জয়ই ছিল ফিফা প্রীতি ম্যাচে। যার একটি সেপ্টেম্বরে ভূটানে স্বাগতিকদের বিপক্ষে। অন্যটি নভেম্বরে ঢাকায় মালদ্বীপের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এ বছর চারটি ম্যাচই হেরেছে লাল-সবুজরা। চার ম্যাচে একটি গোলও করতে পারেনি তারা। তবে সিনিয়ররা সাফল্যহীন থাাকলেও এবছর নেপালে অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ২৮ আগস্ট ললিতপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই শিরোপা তারা জুলাই বিপ্লবের শহীদদের উৎসর্গ করে।

মেয়েদের ব্যাক টু ব্যাক শিরোপা

এই বছর বাংলাদেশের পুরুষ জাতীয় দল ব্যর্থতার বৃত্তে থাকলেও ঠিকই সাফল্য তুলে নিয়েছে জাতীয় নারী দল। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন সাবিনা খাতুনরা। এবারও একই ভেন্যুতে একই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে অপরাজিত থেকে টানা দ্বিতীয় সাফ জয় করে আরেক ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। ৩০ অক্টোবর ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হন সাবিনা-মনিকা চাকমারা। এবার টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল আলোচনায় থাকলেও সব কিছু ছাপিয়ে মাঠে সেরাটা দিয়েই চ্যাম্পিয়ন হন সাবিনা-রিতুপর্ণা চাকমারা। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর সাবিনাদের ছাদ খোলা বাসে চড়িয়ে বিমানবন্দর থেকে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে আসা হয়। চ্যাম্পিয়ন মেয়েদের বেতন বকেয়া রেখেছিল বাফুফে। এ নিয়ে সমালোচনা হয় অনেক। চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলের মেয়েরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে। সাফ সেরার খেতাব জেতায় নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাউথইস্ট ব্যাংক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সশস্ত্র বাহিনী।

বয়সভিত্তিক নারী দলও সফল

সিনিয়র নারী দলের পাশাপাশি বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলও এবছর দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। বছরের শুরুটা ছিল সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নারীদের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারতি সময় ও টাইব্রেকারেও খেলা ড্র ছিল। ম্যাচ কমিশনার টাইব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন। ভারত শিরোপা উল্লাস করলেও বাংলাদেশ আপত্তি জানায়। এতে বিপত্তি ঘটে। শেষ পর্যন্ত যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে। পরের মাসেই বাংলাদেশ নারী দল নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে।

সালাম মুর্শেদীকে ফিফার জরিমানা

২০২৩ সালের ১৪ এপ্রিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। ২০২৩ সালের পরের বছরও ফিফার শাস্তি অব্যাহত ছিল। এই বছর মে মাসের দিকে ফিফা বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে দায়িত্বে অবহেলার জন্য আর্থিক জরিমানা করে। পাশাপাশি বাফুফের কয়েকজন কর্মচারীকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয়। ফিফা সোহাগের শাস্তির মেয়াদ আরো এক বছর বাড়ায়।

বাফুফের নতুন সভাপতি তাবিথ

ঘরোয়া ফুটবলে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের অংশ না নেয়া। ২০০৮ সালে প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। টানা চার মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর এবারের নির্বাচনেও অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু পরে সেই অবস্থান থেকে সরে আসেন এই ফুটবল লিজেন্ড। সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচন করাার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশই নেননি। তিনি সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তুলে তা প্রত্যাহার করেন। প্রথমবার সভাপতি পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে বাফুফের নতুন সভাপতি হন সাবেক ফুটবলার ও দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়াল।

জাকারিয়া পিন্টুর চিরবিদায়

স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু ইন্তেকাল করেন এই বছরের ১৮ নভেম্বর। জাতীয় দলের প্রথম অধিনায়কের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে গভীর শোক। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ায় গার্ড অব অনার পান পিন্টু। সাবেক এই তারকা ফুটবলারের মৃত্যুতে গভীর শোক জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাফুফে, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটিসহ বিভিন্ন সংগঠন ।

বছর শেষে হামজা বাংলাদেশের

বছরের শেষ দিকে এসে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। হামজাকে জাতীয় দলে খেলাতে প্রায় দেড় বছর ধরে কাজ করছিল বাফুফে। এই বছরের মাঝামাঝিতে হামজার বাংলাদেশি পাসপোর্ট হওয়ার পর ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতি পায় বাফুফে। এরপর তারা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছিল হামজাকে লাল-সবুজের জার্সিতে পেতে। নানা ইস্যুতে সেই আবেদন নিষ্পত্তিতে অনেক সময় নিয়েছিল। এক পর্যায়ে না হওয়ার আশঙ্কাও ছিল। তবে ১৯ ডিসেম্বর ফিফার সবুজ সংকেত পাওয়ায় হামজা চৌধুরির বাংলাদেশ দলের হয়ে খেলতে আর বাধা রইলো না। বাংলাদেশ ফুটবল দলে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ফুটবলারের খেলা এবছরের একটি বিশেষ ঘটনা।

নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ

ইউরোপ সহ উন্নত ফুটবল বিশ্বে আগের মৌসুমের লিগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়। বাফুফে এবার চ্যালেঞ্জ কাপ ২.০ নামে বাংলাদেশেও সেই সংস্করণ করেছে। বসুন্ধরা কিংস গত লিগের সব ট্রফি জেতায় মোহামেডান রানার্সআপ হিসেবে এই ম্যাচ খেলেছে। বসুন্ধরা লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয় গত ২২ নভেম্বর। এক ম্যাচের এই টুর্নামেন্টে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস।

সবা:স:জু- ৫১৬/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সারাদেশে বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১১০৯ আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৩৩ জন। শনিবার (৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৩৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৪২ জনকে। অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এসএমজি একটি, বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন দুইটি, রাইফেলের গুলি ৬১ রাউন্ড, পিস্তলের গুলি ৮ রাউন্ড।    

আরও পড়ুন
language Change