তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

অনলাইন জুয়া কোটি কোটি টাকা হাতিয়েছে দেশীয় ‘গুরু’ সবুজচক্র

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানী সহ সারাদেশে অনলাইনে লুডু বা হেড-টেল খেলার মাধ্যমে বাজি ধরা যায়। প্রতিবার মাত্র ২০ টাকা। জিতলে জুয়াড়ি পাবেন ৩৮ টাকা, আর হারলে অ্যাকাউন্ট থেকে ২০ টাকা গায়েব। শুরুতে বেশ মজার মনে হলেও আসলে এটি ভয়ংকর এক ফাঁদ। কারণ, পুরো ‘গেম-প্ল্যান’ এমনভাবে তৈরি যে, জুয়াড়ি দু-একবার জিতবেন, কিন্তু এতে আসক্ত হয়ে খেলা চালিয়ে যাওয়া মানে সর্বস্ব খোয়ানো। এভাবে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, জুয়ার টাকা জোগাতে খুনোখুনির ঘটনাও ঘটেছে। বিপরীতে জুয়ার সাইট পরিচালনাকারীরা হাতিয়েছে কোটি কোটি টাকা। অনলাইন জুয়ার জগতের তেমনই এক ‘গুরু’ সবুজ সরকার। এসএসসি পাসের বিদ্যা নিয়ে এই যুবক গত পাঁচ বছরে ৫ কোটি টাকা হাতিয়েছে। সম্প্রতি এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ডিবি কর্মকর্তারা বলছেন, এতদিন বিদেশ থেকে অনলাইন জুয়ার সাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে। সেসব সাইটের বাংলাদেশি এজেন্টদের আনা হয়েছে আইনের আওতায়। তবে এবারের ঘটনা ভিন্ন। গ্রেপ্তার সবুজ দেশে বসেই বিপুলসংখ্যক জুয়ার সাইট চালিয়ে আসছিল। জামালপুরের সরিষাবাড়ী থানার পশ্চিমপাড়া গ্রামের তরুণদের বড় অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত। এর আগে ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালীতে যেভাবে অনলাইন ব্যাংক গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘাঁটি গড়ে উঠেছিল, তেমনি পশ্চিমপাড়ায় বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। কৌতূহল থেকে এতে যুক্ত হলেও পরে তা নেশায় পরিণত হচ্ছে। আর আসক্তির সুযোগ নিয়ে তাদের সর্বস্বান্ত করে ছাড়ছে জুয়ার সাইট পরিচালনাকারীরা। এর প্রভাবে নানারকম অপরাধও সংঘটিত হচ্ছে। গত ১৩ মার্চ রাজধানীর মধ্য বাড্ডায় ব্যক্তিগত গাড়িচালকের হাতে খুন হন সেভেন রিংস সিমেন্ট কোম্পানির একজন ব্যবস্থাপক। অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে টাকা পাওয়ার উদ্দেশ্যে তাঁকে খুন করে গাড়িচালক। আবার অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় গত বছরের ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাতিয়া পূর্বপাড়া গ্রামে স্ত্রীকে হত্যা করে স্বামী। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অনলাইন জুয়া নিয়ে প্রায়ই মারামারির ঘটনা ঘটছে। এসব চক্রের সদস্যরা অনলাইন জুয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়া কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফউল্লাহ জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় করা একটি মামলা তদন্তের একপর্যায়ে এই চক্রের সদস্যদের অবস্থান সম্পর্কে জানা যায়। এরপর গত ৫ জুলাই জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১৮০টি জুয়ার সাইটের মালিক সবুজ সরকার ও তার এজেন্ট মেহেদী হাসান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ নানা তথ্য।

ডিবির এই কর্মকর্তা জানান, সাইবার নজরদারির একপর্যায়ে অনলাইন জুয়ার লোভনীয় বিজ্ঞাপন দেখে সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়। ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের জুয়া খেলার আয়োজন দেখা যায়। খেলার জন্য একজন ব্যবহারকারীকে ওই সাইটে ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। সেইসঙ্গে সাইটে দেওয়া অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। কমপক্ষে ৩০০ টাকা জমা করতে হয় এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জমা করা যায়। প্রতিবার স্ট্রাইকে বা বাজি ধরতে ২০ টাকা লাগে।

ডিবি সূত্র জানায়, জুয়ার সাইট পরিচালনার জন্য সবুজ ১ হাজার টাকায় একটি ডোমেইন কিনে ১৫ হাজার টাকা দিয়ে সাইটটি ডেভেলপ করে নিত। এরপর সাইটটি এলাকার লোকজনের কাছে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করত। তবে শর্ত অনুযায়ী জুয়ার সাইট পরিচালনাকারীরা তাদের লাভের ৫০ শতাংশ অর্থ তার হাতে তুলে দিত। বিনিময়ে সব সাইটের অ্যাডমিন প্যানেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তার। গত পাঁচ বছরে এই চক্রের ৫ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিরপুরে আলোচিত রিক্সাচোরের গডফাদার আলমগীর চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:  রাজধানী মিরপুর এলাকার এক সময়ের আলোচিত রিকশাচোরের গডফাদার আলমগীর চৌধুরীর বিরুদ্ধে তার আপন ছোট বোন ও প্রতিবেশী দুইজনের জমি দখল করে রাজউক অনুমোদনবিহীন অবৈধ ভাবে তিন তলা ভবন নির্মান ও রাস্তা দখল করে রিকশা গ্যারেজ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা সূত্রে জানা যায়, মিরপুর-২নং সেকশনের ডুইপ প্লট এলাকার এক সময় আলমগীর চৌধুরী ও তার বড় ছেলে কামরুলের নেতৃত্বে মিরপুরে রিকশাচোরের বড় ধরনের একটি সিন্ডিকেট ছিল, যারা অসহায় নিরীহ রিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে তাদের রিক্সা চুরি করে নিয়ে যেত, পরবর্তীতে আবার তাদেরই তৈরি করা দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে সেই রিক্সা ফিরিয়ে দিতো এটাই ছিল আলমগীর চৌধুরীর মূল ব্যবসা। তার ওই অবৈধ ব্যবসার সুবাদে এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের সাথে তার খুবই সখ্যতা গড়ে তোলে।

আরও পড়ুন
language Change