তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে এখন পর্যন্ত বিস্ফোরক বা নাশকতার তথ্য মেলেনি। গুরুত্বপূর্ণ নথিও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কাজ চলছে। আর চূড়ান্ত প্রতিবেদনের জন্য ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া পাঠানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে মঙ্গলবার অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে সরকারি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

এরপর বিষয়টি নিয়ে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন কমিটির সদস্যরা। বক্তব্য দেন স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে। ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বক্তব্য দেন।

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত নম্বর ভবনের ছয়তলা থেকে ৯তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন ২৬ ডিসেম্বর দুটি তদন্ত কমিটি গঠন করে সরকার। এর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা জরুরি সভা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠিত হয়।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব বলেন, তদন্ত কমিটির সবাই একমত হয়েছেন যে, লুজ কানেকশনের কারণেই বৈদ্যুতিক লাইন থেকে আগুনের উৎপত্তি। এটি প্রাথমিক তদন্তের ফল। এখানে এখন পর্যন্ত অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী বলেন, আগুনের সূত্রপাত রাত ১টা ৩২ থেকে ১টা ৩৯ মিনিটে। অর্থাৎ, আগুনের উৎপত্তি একটি নির্দিষ্ট সময়ে হয়নি। যেখানে আগুন লেগেছে, সেখানে ৭ মিনিট ধরে ধীরে ধীরে গরম হয়েছে। প্রথমদিক থেকে সেখান স্ফুলিঙ্গ (ফুলকি) পড়েছে। একসময় ভীষণ তাপমাত্রা সৃষ্টি হয়। এরপর আগুন ধরেছে এবং আগুনের চেইন তৈরি করে। সচিবালয়ের বিল্ডিংয়ের একটি টানেলের অ্যাফেক্টের কারণে আগুন পশ্চিমদিক থেকে গিয়ে পূর্বদিকে বেরিয়ে গিয়েছে। আপাতদৃষ্টিতে এ কারণেই আগুন দুদিকে দেখা গেছে। তিনি বলেন, আগুনের উৎস এই একটাই। এর বাইরে আপাতত কোনো কারণ নেই। তার মতে, বাতাসের গতি ও বিল্ডিংয়ের ভিন্নতার কারণে আগুন দুইদিকে প্রভাবিত হয়।

তিনি বলেন, ১২ থেকে ১৪ মিনিটে আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত রূপ নেয়। আগুন লাগার দেড় থেকে দুই ঘণ্টা পরে বাইরে থেকে দেখা গেছে, যা নেভানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। টানেল অ্যাফেক্ট এবং আগুন ছড়িয়ে পড়ায় নেভানো কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ছিল। তিনি আরও বলেন, ষষ্ঠ তলায় আগুন লাগায়, সেটি না নিভিয়ে সপ্তম তলায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। যে কারণে ফায়ার ব্রিগেডকে ষষ্ঠ তলার আগুন নিভিয়ে সপ্তম তলায় যেতে হয়েছে। নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করতে হয়েছে। এরপর পুলিশের সিআইডি রিপোর্ট এবং অন্যান্য ভিডিও ফুটেজের সঙ্গে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট ৯৯ শতাংশ মিলে গেছে। মাকছুদ হেলালী বলেন, আমরা নিশ্চিত হয়েছি, আগুনের সৃষ্টি এভাবে হয়েছে। প্রাথমিকভাবে আগুন সচিবালয়ের উত্তরদিকে দেখা গেছে। তখন দক্ষিণদিকে দেখা যায়নি। আমরা বাইরে থেকে সচিবালয়ের দক্ষিণ সাইডটা দেখি।

তিনি জানান, আগুন লাগার দেড় থেকে দুই ঘণ্টা পরে বাইরে থেকে আগুন দেখা গেছে। তখন থেকে আগুন দুটি পয়েন্টে দেখা যায়। একটা ষষ্ঠ তলায় এবং একটা ৮ম তলায়। তখন বাইরে থেকে মনে হয়েছে, এটি দুটি পয়েন্ট আলাদা এবং অনেক দূরে। কিন্তু বাস্তবে ভেতরে ইন্টারনালি কানেকটেড ছিল (ভেতর থেকে দুই আগুনের সংযোগ ছিল), যা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, আমরা তিনটা জায়গা থেকে নমুনা সংগ্রহ করি। ফায়ার সার্ভিস একটা নমুনা দিয়েছে। কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে এখানে আগুন লাগানো হয়েছে কি না, সেটি যাচাই করেছি। এ নমুনাগুলো সংগ্রহ করে সেনাবাহিনীর একটি উচ্চমানের বিস্ফোরক ল্যাব রয়েছে। সেখানে উচ্চমানের বিস্ফোরক ডিটেক্টর রয়েছে। আমরা নমুনা পরীক্ষা করে বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাইনি। ফায়ার সার্ভিসের যে নমুনা, তাতেও কোনো বিস্ফোরকের ব্যবহার মেলেনি। এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের সংশ্লিষ্ট ডগ স্কোয়াড ব্যবহার করেছি। এ স্কোয়াড গন্ধ শুঁকে বিস্ফোরক চিহ্নিত করতে পারে। তাতেও কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের আলামত মেলেনি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমাদের প্রথম যে তিনটা দল অগ্নিকাণ্ড নির্বাপণে যুক্ত হয়, তখন আগুন পুরো বিকশিত অবস্থায় ছিল। আমাদের টিম যখন সিঁড়িতে পৌঁছায়, তখন আগুন ছড়িয়ে যাওয়ায় তাপমাত্রা ছিল অনেক বেশি। বিভিন্ন জায়গা থেকে আমাদের ইউনিটগুলো এসেছে। দক্ষিণদিক থেকে দুটি গাড়ি সচিবালয়ের সামনে স্থাপন করতে সমর্থ হই। এর মধ্যে আমাদের অগ্নিনির্বাপক দল গতানুগতিক পদ্ধতিতে আগুন নেভানোর কাজে সক্রিয় ছিল। প্রতিটি ফ্লোরে চারটি করে কলাপসিবল গেট ছিল। তাপামাত্রাও অত্যন্ত ছিল বেশি। এটা কেটে উঠতে সময় লেগেছে। এছাড়া করিডরের মধ্যে ছিল টানেল গেট। বের হওয়ার জায়গা না থাকায় তাপমাত্রা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল, ফলে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক তারের সমাবেশসহ অনেক দাহ্যবস্তু মিলেছে। এগুলো আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে রুমের পার্টিশন পাশাপাশি কাগজপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। আগুনের ডিটেক্টর সিস্টেম এবং কন্ট্রোল প্যানেলে সমস্যা ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। সচিবালয়ে তিনটি ওয়াটার রিজার্ভারে যে পানি মজুত ছিল, তা দিয়ে এত বড় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। সেজন্য ওসমানী স্মৃতি মিলনায়তন থেকেও পানি আনা হয়। সেসময় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হন। তিনি বলেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১১টা ৪৫ মিনিটে আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করি।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্বরাষ্ট্র সচিব বলেন, ক্রাইম সিনের কারণে ভেতরে প্রবেশ সংরক্ষিত থাকায় পুরো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। ওখানে ৬টি মন্ত্রণালয় কাজ করছে। তাদের ক্ষয়ক্ষতির তালিকা করতে বলা হয়েছে। গণপূর্তের একটি টিমও কাজ করছে। চূড়ান্ত প্রতিবেদনে এটি উল্লেখ করা হবে। লুজ কানেকশনে কে দায়ী-এমন প্রশ্নের উত্তরে মাকসুদ হেলালী বলেন, বেশকিছু কারণ রয়েছে। বৈদ্যুতিক সকেটসহ আমরা যখন বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন করি, এগুলো বিভিন্ন দামের রয়েছে। কম দামি উপকরণ হলে গুণগত মান নিশ্চিত করা যায় না। এছাড়া বারবার ব্যবহারের কারণে মেয়াদোত্তীর্ণ হলেও এগুলো পরিবর্তন করা হয় না। নিয়মানুযায়ী তারের জোড়া হওয়া উচিত জংশন টু জংশন; কিন্তু আমরা একটা তারের মাঝখান থেকে কেটে জোড়া দিই। এটা অনিয়ম। কিন্তু করে অভ্যস্ত। আইনে আছে, প্রতিবছর বৈদ্যুতিক লাইনগুলো চেক করা দরকার, এটা ১০ বছরেও করি না। এভাবেই লুজ কানেকশন তৈরি হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এক ঘণ্টা ধৈর্য ধরে এ রিপোর্টটি শুনেছেন এবং তিনি পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সবা:স:জু- ৫৮৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, ‘নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে।’ আজ রবিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমীর। পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় নিজের অধিকার, ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তা সফল হয়নি। যার ফলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।’ গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয় যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে এ যাবতকালে ভোটের অধিকার আসেনি। পতিত সরকারের দোসর যারা এখনো আছে, তাদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।’ প্রয়োজনীয় সংস্কার

আরও পড়ুন
language Change