তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে সাংবাদিক কাদের গনি চৌধুরীসহ ১০ তরুণ আলোচনায়

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

সংস্কার, জুলাই সনদ, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখনো কয়েকটি দলের ‘শর্তসাপেক্ষ’ থেকে মুক্ত না হলেও ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল।

বিএনপির প্রার্থী বাছাইয়ে দৃশ্যমান আনুষ্ঠানিক কোনো তৎপরতা শুরু না হলেও ভেতরে ভেতরে হোমওয়ার্ক সেরে নিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। অক্টোবরে তা দৃশ্যমান হতে শুরু করবে বলে জানা গেছে।

আগামী নির্বাচনে প্রার্থী বিষয়ে জেন-জির মনোভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে বাছাইয়ের মানদণ্ডে। এক্ষেত্রে ক্যারিশমেটিক ও ইতিবাচক উদ্যমী তরুণদের দিয়ে চমক দিতে পারেন বিএনপির হাইকমান্ড।

এ ছাড়া এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা, দলীয় সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য, বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা, নেতা-কর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক- এসব প্রথাগত মানদণ্ড তো বিবেচনায় থাকছেই।

তারই আলোকে দেশের বিভিন্ন আসনে বিএনপির অনেক মনোনয়নপ্রত্যাশীর বিষয়ে দলীয় শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক মনোভাব উঠে আসছে নানাভাবে। তারা এলাকায় এমনকি জাতীয় ও পেশাগত পর্যায়ে কাজ করছেন জোরেশোরে। তাদের মধ্যে অনেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে এবং গণমাধ্যম ও সমাজমাধ্যমে বেশ আলোচনায় এসেছেন ইতিমধ্যে।

বিভিন্ন মাধ্যমে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে আটটি আসনের সম্ভাব্য ও আলোচনায় আসা তরুণ প্রার্থীর নাম এসেছে ঢাকাটাইমসের হাতে। তাদের মধ্যে প্রথম দিকে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী (চট্টগ্রাম-২)। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথ ও গণমাধ্যমে সমান সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের এই অন্যতম শীর্ষ নেতা।

এ ছাড়া সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ বিবেচনায়ও এগিয়ে রাখছে সুবক্তা কাদের গনি চৌধুরীকে। আগামী নির্বাচনে কাদের গনি চৌধুরী চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ধানের শীষ প্রতীক পাবেন, এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে কেন্দ্রে।

মহানগর ও জেলার বিভিন্ন আসনে আরও যাদের নাম প্রাথমিক বিবেচনায় ওপরে দিকে আছে বলে জানা যাচ্ছে, তাদের বেশির ভাগই তরুণ। নিজেদের যোগ্যতার পাশাপাশি বাবার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবেও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন তারা। তাদের প্রত্যেকের বাবা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুপরিচিত মুখ।

চট্টগ্রাম-৫ আসনে আছেন সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই আসনে আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপির সাবেক এমপি ওয়াহিদ উদ্দিনের মেয়ে ব্যারিস্টার ফারজানা। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী আছেন শীর্ষে।

চট্টগ্রাম-১০ আসনে সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু আছেন আলোচনার কেন্দ্রে। ইসরাফিল বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য।

এ ছাড়া চট্টগ্রামে তরুণ প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১২ আসনে আছেন দীর্ঘদিন আয়নাঘরে নির্যাতিত সৈয়দ সাদাত আহমেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সাবেক সদস্য দলের চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) একজন সক্রিয় সদস্য ছিলেন।

চট্টগ্রাম-১৬ আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম-৩ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন আছেন সম্ভাব্য তালিকায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

এম ইদ্রিস আলীঃ চাল,ডাল,তেলসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষন না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,জনস্বার্থে রমজানজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
language Change