তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে জুতা দেখে উদ্ধার হলো শিশুর লাশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় পানিতে জুতা ভাসতে দেখে জাল ফেলে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় লোকজন।
শিশুটির নাম ইমন হোসেন (৭)। সে যাত্রাগাছি গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল ইমন। তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।

শিশু ইমনের স্বজনেরা বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে ইমন পাড়ার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। বিকেল পাঁচটার দিকে ইমনকে অন্যদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আশপাশের বাড়িতে খোঁজ করা হয় তার। তবে সন্ধান না পাওয়ায় আশপাশের পুকুর ও ডোবাতে খোঁজ করা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের একটি ডোবাতে শিশুর একটা জুতা ভাসতে দেখেন খুঁজতে যাওয়া লোকজন। পরে ডোবায় নেমে খোঁজ করা হয়। পাওয়া না গেলে সেখানে জাল ফেলা হয়, পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের ফেলা জালে শিশুটি উঠে আসে। পরে অচেতন অবস্থায় ইমনকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশু ইমনের বাবা আমজাদ হোসেন বলেন, ডোবাটি গভীর। খেলার ফাঁকে হয়তো ডোবায় জুতা পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সম্ভবত ডুবে মারা যায় ইমন। ছেলেকে এবার স্থানীয় মাদ্রাসায় ভর্তির চিন্তাভাবনা করেছিলেন তিনি। তা আর হলো না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো আপত্তি বা অভিযোগ নেই।

সবা:স:জু- ৬৩৩/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার জন্মদিনে চীনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও’র স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। শুভেচ্ছাবার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশিদার। এছাড়া কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার ভিডিওবার্তার ভূয়সী প্রশংসা করা হয়।  

আরও পড়ুন
language Change