তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

মুগদায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

মুগদার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মো. আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু (১৭)। তারা দুজনেই শিক্ষার্থী। সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মো. আকরাম হোসেনের ছেলে। আর অংশু একই এলাকার বাসিন্দা মো. উকিলের ছেলে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, মুগদার গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশা ও মোটরসাইকেলটি উল্টে পড়ে ছিল। পাশে পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশাচালক। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালককে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সিয়ামের মামা আল আমিন বলেন, সিয়াম এবার এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। সে অংশু নামে তার এক বন্ধুর সঙ্গে মামার মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তবে আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় খবর পাই, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে তার নাম পরিচয় শনাক্ত করি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

 

সবা:স:জু- ৬৫৬/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল

নিজস্ব সংবাদদাতা:ময়মনসিংহ তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনতার মনোনীত প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল মাস্টার। বুধবার নির্বাচনী আচরণবিধি মেনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।প্রতীক বরাদ্দের পরেই তার বিপুল সংখ্যক কর্মীবাহিনী ও আপামর জনতার বৃহৎ অংশ নির্বাচনের মাঠে নামার অপেক্ষায় রয়েছে। আসন্ন ১২ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নূরুজ্জামান সরকার বকুল মাস্টার’র গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু করে গভীর রাতেও চলে উপজেলা হাট বাজার সহ তৃণমূল পর্যায়ে।এতে সকল শ্রেণীপেশার মানুষ দলমতের উর্ধ্বে উঠে ভোটের অধিকার রক্ষা করতে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন বলে জানান। তারাকান্দা উপজেলাবাসীর কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত তিনি, সমাজসেবক,সৎ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মাঝে সাড়া জেগেছে

আরও পড়ুন
language Change