তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক

সংসদের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ

পাঠক সংখ্যা
638

কেয়া চৌধুরী :

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদ ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায়ের পর এখনো জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারীরা।

গত ৯ জানুয়ারি ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

সংসদের মতো জায়গায় মনিরুলের নেতৃত্বে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতি ভারপ্রাপ্ত সচিবের নিকট লিখিত প্রতিবাদ জানায়।

সমিতির আহ্বায়ক এ এস এম আতাউল করিম ও সদস্য-সচিব মো. শামছুল হক স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে নেতারা বলেন, জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, অত্র সচিবালয়ের উপসচিব বেগম নাজমুন নাহার, তার স্বামী শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও সাবেক সচিবের একান্ত সচিব শেখ মনিরুল ইসলাম এবং লেজিসলেটিভ ড্রাফটসম্যান মুহাম্মদ হাসিবুল ইসলাম এর নেতৃত্বে ফ্যাসিস্ট এর দোসরদের নিয়ে সংসদ সচিবালয় কর্মচারী কল্যাণ পরিষদ নামে দাবি/দাওয়া আদায়ের জন্য গত ৯ জানুয়ারি সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিবের (মানব সম্পদ) সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা অতিরিক্ত সচিবের নিকট রেজিস্টার্ড কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অসত্য তথ্য পেশ করে। সাক্ষাৎ শেষে তারা বের হওয়ার সময় এবং প্রধান ফটকে সমবেত হয়ে প্রকাশ্যে ‘জয় বাংলা’স্লোগান দেয়।

প্রতিবাদলিপিতে দাবি জানানো হয়, প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান প্রদানকারী কর্মচারী এবং এদের প্রশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন,……..

এদিকে জয় বাংলা স্লোগান ও আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনে শেখ মনিরুল ইসলামের অগ্রণী ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস হিসেবে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর নিয়োগ পান শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। যিনি জুলাই গণঅভ্যুথানের আগে বিগত সময়ে অবৈধ তিনটি নির্বাচনের পর তিনটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে ছিলেন।

মনিরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, তিনি আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ রাখতে ও ফ্যাসিবাদের নতুন পরিকল্পনা বাস্তবায়নে তদবির বাণিজ্য করছেন। বিশেষ করে পদোন্নতি, বিগত ১৬/১৭ বছর যাবৎ যারা গুরুত্বপূর্ণ পদে পদায়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন এবং এখনো বসে আছেন তাদেরকে বদলীর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে নানাভাবে প্রটেকশন দিয়ে আওয়ামী লীগের এজন্ডা বাস্তবায়ন করছেন। বিভিন্ন কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পোস্টিং দিচ্ছেন। তার স্ত্রী (উপসচিব মানব সম্পদ)সহ মনিরুল সরাসরি টেন্ডার বাণিজ্য করছেন। সংসদ সচিবালয়ে বিএনপি-জামায়াত পন্থীদের কোণঠাসা করতে নিয়মিত যোগসাজস করছেন। কর্মকর্তা-কর্মচারীরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যে কোনো বিষয়ে সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাতে বাধা প্রদান এবং আওয়ামীপন্থী হলে তাদেরকে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন মনিরুল ইসলাম। ইতোমধ্যে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নথি এবং দুর্নীতির প্রমান পত্র ওদের দ্বারা গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা৷

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন,……..

শেখ মনিরুলের দাপটে ৭/৮ জন সিনিয়রকে ডিঙিয়ে তার স্ত্রী নাজমুন নাহারকে সুপিরিয়র টাইপের বাসা বরাদ্দ এবং নিয়ম বহির্ভতভাবে সিনিয়রকে ডিঙিয়ে সংসদের উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, স্বামী মনিরুলের ক্ষমতার দাপটে এসব অনিয়ম করা হয়। এছারা নাজমুন্নাহার নিজের ক্ষমতা অপব্যবহার করে কর্মচারীদের বাসা বরাদ্দ, প্রমোশন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নিজের পক্ষে রাখার চেষ্টা করে।

শেখ মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অবিলম্বে সচিবের দপ্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বদলী চায় জাতীয় সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী ৷ তাদের দাবি, শেখ মনিরুল ইসলাম ফ্যাসিবাদের অন্যতম দোসর। বিগত সময়ে তিন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির পিএস ছিলেন। এখনো তিনি ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এসব দোসরদের এখনি বদলি না করলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় সংসদ সচিবালয়ের ভাবমূর্তি রক্ষায় শেখ মনিরুল ইসলাম গংদের অপসারণ এখন সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জ্বালানি সংকটে পুরনো ছায়া

জ্বালানি সংকটে পুরনো ছায়া

ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ দেশের জ্বালানি সংকট ঘিরে যখন জনদুর্ভোগ চরমে, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে অতীতের কেলেঙ্কারির বিষয়। ১৯৯৩-৯৪ সালের বহুল আলোচিত সার সংকট ও দুর্নীতির স্মৃতি টেনে অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে সরাসরি তুলনা করছেন, যেখানে তৎকালীন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠোর সমালোচনার মুখে পড়েছিল। সমালোচকদের অভিযোগ, ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। জ্বালানি খাতে অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব এবং সিদ্ধান্তহীনতার কারণে আজকের সংকট আরও তীব্র হয়েছে। এর মধ্যেই ক্ষমতায় আসার প্রচেষ্টার প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে পুরনো ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ আবার সামনে আসছে। বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নীতিনির্ধারণে স্বচ্ছতার অভাব এবং সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও ক্ষোভ বাড়ছে-আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ

আরও পড়ুন
language Change