তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি

খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ

খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ
পাঠক সংখ্যা
638

খুলন প্রতিনিধিঃ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার লক্ষ্যে খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দৈনিক সবুজ বাংলাদেশ-এর খুলনা প্রতিনিধি ও মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সকল সদস্য অংশগ্রহণ করেন এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো: মনিরুজ্জামান। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো: শাহনেওয়াজ, মো: কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো: আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন।

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো: সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো: মনজুর আলম ও মো: রিপন হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো: মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মো: মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক মো: জাহিদ হোসেন ও মো: আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মো: সেলিম রেজা ও মো: রোমেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মো: সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো: বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার এবং নির্বাহী সদস্যবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের সমস্যাগুলো তুলে ধরতে হবে এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” সভায় তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পরিশেষে, সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও সদস্যদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এবার শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক।

আরও পড়ুন
language Change