তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা, দখল করেছেন জমি-কারখানা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে দিনে দুপুরে একটি কারখানায় প্রবেশ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকশ সন্ত্রাসী।

কারখানা চত্বরে প্রবেশ করে তাঁরা কারখানার নিরাপত্তারক্ষী, কর্মকর্তা, কর্মচারীদের বের করে দিয়ে কারখানাটি অবৈধভাবে দখলে নেয়৷

অভিযোগ রয়েছে, তৎকালীন কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার প্রত্যক্ষ মদদে এই দখলের ঘটনাটি ঘটেছে।
আদালতের দুটি নিষেধাজ্ঞা থাকার পরও ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানটি দখলে নেয় তারা। দখলের সময় ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নিশ্চুপ।

পুলিশের সামনেই সিসি ক্যামেরা ভাঙচুর এবং লুটপাট চালায় দখলকারীরা। এ সময় তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও মারধর করে দখলকারীরা।

সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানায় গত বছরের ২৬ মে (রবিবার) এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ,দুর্ধর্ষ এই ঘটনাটি ঘটিয়েছেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা সি পার্ল গ্রুপের মালিক আমিনুল হক শামীম। এসময় তাকে সহায়তা করেছেন আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও সাভারের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ওই ঘটনার পরে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের তৎকালীন নির্বাহী পরিচালক অভিজিৎ রায় ও বিশ্বজিৎ রায় বাদী হয়ে আদালতে দুইটি মামলা দায়ের করেছেন।

মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে নির্দেশ দেয়। পিবিআই দুটি মামলার তদন্ত করছেন।

অভিজিৎ কুমার রায় জানান, ২০২৪ সালের ২৬ মে সকালে সি পার্ল গ্রুপের কর্মকর্তারা স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ কয়েক শ সন্ত্রাসী নিয়ে জোর করে কারখানাটি অবৈধভাবে দখলে নেয়।

ঘটনার বর্ননা দিয়ে তিনি জানান, ২০০৭ সালে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড মোটা অঙ্কের দায় মাথায় নিয়ে বন্ধ হওয়ার পর একটি চুক্তির মাধ্যমে কোম্পানির ২৪ দশমিক ২৯ শতাংশ স্পনসর শেয়ার কিনে এজিএমের মাধ্যমে কোম্পানি পরিচালনার দায়িত্ব নেয় তাঁর পরিবার। পরবর্তী সময়ে জমিজমা সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়।  তবে ২০১৯ সালে কারখানাটি সচল করে কার্যক্রম শুরু করা হয়।

অভিজিৎ এর অভিযোগ, ২০১৬ সালে আগের মালিকপক্ষ চুক্তিভঙ্গের অভিযোগ তুলে কোম্পানির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা করে। তবে উচ্চ আদালত তাঁর (অভিজিৎ) বাবা বিশ্বজিৎ কুমারকেই কারখানা পরিচালনার নির্দেশ দেন। কিন্তু  আগের মালিকপক্ষ বিক্রীত শেয়ার আবার সি পার্ল গ্রুপের মালিকপক্ষের কাছে বিক্রি করে দেয়। এরপর  ছাড়া সি পার্ল গ্রুপের লোকজন কয়েক দফায় কারখানাটি দখলের চেষ্টা করেন। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত থেকে এ বিষয়ে ১৪৫ ধারার আদেশ আনা হয়। কিন্তু  তাঁরা আদালতের আদেশ উপেক্ষা করে অবৈধভাবে কারখানাটি দখল করেছেন।

ভুক্তভোগী অভিজিৎ রায়ের ভাই এর ছেলে প্রমিত রায় জানায়, তাদের পরিবার এই ঘটনার পরে প্রায় বিধস্ত হয়ে পড়েছে। তার বাবা এবং চাচার  এই কারাখানায় বহু টাকা বিনিয়োগ করেছে। সাবেক আওয়ামী লীগের নেতাদের প্রভাবে সব হারিয়েছে তারা।

ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ মে কারখানাটির মালিকানার জটিলতা নিয়ে আওয়ামী লীগের সাবেক  সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে একটি মিটিং হয়েছিল। সেখানে সাভারের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠক কোন সমাধান হয়নি। তার কিছু দিন পরেই এই দখলের ঘটনা ঘটেছে।

দখলের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজিৎ রায় বাদী হয়ে বিগত ২০২৪ সালের ২৮ মে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন, যার মামলা নং- ৬৫৪/২০২৪।

এছাড়াও, ২০২৪ সালের ৩০ মে  আরও একটি ফৌজদারী মামলা দায়ের করেন অভিজিৎ রায়  যার মামলা নং- ৬৬৮/২০২৪। মামলা গুলো তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এই বিষয়ে জানতে চাইলে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন,’ মামলা দুটির তদন্ত কাজ চলছে। দুজন তদন্তকারী কর্মকর্তা মামলা দুটি নিয়ে তদন্ত কাজ করছেন।

অনেক গুলো আসামি রয়েছে সবার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

কারখানা দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও  সি পার্ল গ্রুপের মালিক আমিনুল হক শামীম ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।  মুঠোফোনে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। মেসেজ পাঠালেও কোন উত্তর মেলেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের পট পরিবর্তনের পর অনান্য আওয়ামী লীগের নেতাদের মত আত্মগোপনে চলে গেছেন তারাও। তবে এখনো তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না অনেক ভুক্তভোগী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে ২০২৫ সালকে বিদায় জানাল ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের ২০২৬ দুই দেশের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা! চার বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে চার বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটিই একমাত্র উপলক্ষ। আর বিশ্বকাপ মানেই উত্তাপের বড় একটি অংশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকার এই দুই দেশের কোটি সমর্থক নিজ দলের হাতে ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ২০২২ সালে এই অপেক্ষাটা ঘুচেছিল আর্জেন্টিনা সমর্থকদের, লিওনেল মেসিরা ট্রফি হাতে তুলেছেন ৩৬ বছর পর। ব্রাজিলের এখনকার অপেক্ষাটা ২০০২ সালের পর থেকে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আগের বছরে দুই দেশ কেমন খেলল,দেখে নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক ফুটবলে এই দশকটাকে কেউ চাইলে আর্জেন্টিনা ও

আরও পড়ুন
language Change