তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) এক জরুরি সভায় নতুন কমিটি গঠন করা হয় বলে শুক্রবার (২৪ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয় ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা কোষাধ্যক্ষ হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন- ইকবাল আব্দুল্লাহ হারুন (পরিকল্পনা কমিশনের সদস্য), মো. সাইফুল্লাহ পান্না (সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়), ড. মো. ওমর ফারুক, (রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি), মো. আবদুল মালেক (মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন), কে এম আলী নেওয়াজ (অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), ড. মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. মনিরুজ্জামান মিঞা (যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে (পিআরএল) যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক এ পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার দাবি

জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে বলেন, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মুয়াজ্জিন আলাউদ্দিন ছেলেদের নিবৃত্ত করতে আসলে বিএনপির নেতাকর্মীরা মো. আলাউদ্দিনের ওপর হামলা করে। এতে তিনি নিহত হন। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট এহসানল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও

আরও পড়ুন
language Change