তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

বড় মিছিল আরিফ করলেই দোষ!

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক

তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বেশ ভালোভাবেই হাল আমলের তুরাগ থানা রাজনীতিতে একটি আলোচিত নাম। পতিত ফ্যাসিষ্ট আমলের ৪৭ টি মামলা এবং জেল জুলুমের পর আরিফের রাজনীতি এখন বেশ পোক্ত। বিএসসি ইঞ্জিনিয়ারিং করা শিক্ষিত স্বজ্জন?ল আরিফ নিজের মেধা ও যোগ্যতা দিয়ে যখন সামনে এগুতে চাচ্ছেন ঠিক তখনই পরিকল্পিত ভাবে তাকে টেনে ধরার চেষ্টা করছে কতিপয় কর্মীহীন নেতারা। তাদের হয়ে নগর বিএনপির দুই জন শীর্ষ নেতার ইন্ধনের কথাও শোনা যায়। লক্ষ্য, আরিফ যাতে কোনভাবেই পদে আসতে না পারে।

জানাগেছে, চলতি মাসের ২ তারিখে তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত হয় খালপাড় উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে, সেই সম্মেলনে সেবকদল নেতা আরিফ প্রায় ৬ শতাধিক লোকের বিশাল একটি মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। তার মিছিলে এত জনবল দেখে প্রতিপক্ষ গ্রুপের নেতারা তা সহ্য করতে পারেনি। এরপরই শুরু হয় আরিফের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার। অভিযোগ আনা হয়, পতিত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দলে নিয়ে বহর ভারি করছেন আরিফ। এই অভিযোগ টি এমন সময় আনা হয় যখন তুরাগ থানা সেবক দলের শীর্ষ দুই পদের একটিতে আরিফের থাকা প্রায় নিশ্চিত। থানার আহবায়ক দুলালের শীর্ষ পদে আসাটা নিশ্চিত হলেও, দলের জন্য ত্যাগ, আন্দোলনে হাত ভাঙ্গা মিছিল মিটিংয়ে অংশগ্রহণসহ সার্বিক বিবেচনায় পরের সদস্য সচিব পদটি আরিফেরই প্রাপ্য। এমন পরিস্থিতি তৈরী হওয়ায় মুল দল বিএনপির কিছু নেতা অখ্যাত একজন নেতাকে পদ পাইয়ে দিতে সামনে আনে। সেই নেতা ২০১৪ সালের পর বিএনপি ছেড়ে দেয়। গেল ১০ বছর জয় বাংলা স্লোগান দিয়ে নিজেকে বিএনপি থেকে সরিয়ে নিয়ে নিরাপদ ছিলেন। ৫ আগষ্টের পর তিনি মোটা অংক বিলিয়ে আবার সরব হন দলে। তুরাগের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ছাত্র জনতা হত্যা মামলার আসামী ফরিদ আহমেদ এর ভাতিজা এ নেতা এখন আরিফের জায়গাটা পেতে চায়। তাকে নিয়ে ক্ষোভ আছে দলেও।

তুরাগ থানা সেবক দলের একটি সূত্র জানায়, আরিফ শিক্ষিত ও স্মার্ট, দক্ষ সংগঠক এবং সংগ্রামী ছেলে। তার পদে আসতে কোন সমস্যাও নাই, কিন্তু তুরাগ থেকে এত বড় মিছিল বের করে আনা আরিফ এস এম জাহাঙ্গীরের ব্লকে রাজনীতি করে এটাতেই যত আপত্তি। নগর বিএনপির সদস্য সচিব আরিফের জায়গায় জাহাঙ্গীরকে পদে আনতে জোর তদবির করছেন। এজন্য সামনে থাকা আরিফকে পেছনে ঠেলার জন্যই এত বির্তক। সূত্রটি আরো জানায়, বাউনিয়াসহ তুরাগের বিএনপি ঘোনা যেত, অঙ্গ ও সহযোগি সংগঠন তুরাগে এতটাই ভঙ্গুর ছিলো যে, নেতারাই পদের পরিচয় দিতো না। মুল দল বিএনপিও কোনদিন তার দলের নেতাদের কখনোই এক জায়গায় নিয়ে বসতে পারেনি। এখন আরিফ বড় মিছিল আনছে, এটা তার দোষ হলে, বিএনপি নেতাদের বড় মিছিল কি তাহলে ফুলের মালা পাওয়ার যোগ্য? এখন উত্তরা বিএনপিতে যারা বড় বড় মিছিল আনছে তার ৯৫ শতাংশ পতিত আওয়ামী লীগের সাথেও মিছিলে যেতো। আছে অনেক পদধারি আওয়ামী লীগও।

বড় মিছিলের বিষয়ে সেবক দল নেতা আরিফ বলেন, বড় মিছিল আমি নিতে পারি এটা সত্য, কিন্তু বড় মিছিল কি আর কেহ করে না? তবে পদধারি কোন আওয়ামী লীগারকে আমি দলে ভিড়িয়েছি এটার প্রমান কেহ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো।
এছাড়া তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার দিন আমার মিছিলে নেতৃত্ব দেওয়া হিরাকে বলা হয়েছে সে ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা। হিরা ২০১০ সালের আগে থেকে আমার সাথে ছাত্রদল করতো তারপর ২০১৮ সালে ৫২ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠা কমিটির সাংগঠনিক সম্পাদক, তুরাগ থানা যুবদলের সদস্য নির্বাচিত হয় এবং ২০২২ সালে ৫২ং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী ছিল।
কিছু নেতার অবস্থান ব্যাখ্যা করে তিনি আরো বলেন, আমার ব্যবসা পার্টনার সাকিব কোন রাজনীতি করে না, তাকে বলা হয়েছে আওয়ামী কাউন্সিলর প্রার্থী। সেলিম এবং প্রিন্স নামের ২ জনকে ছাত্র লীগ বলা হয়েছে, তারা আমার সাথে ২০১৬ সাল থেকে ছাত্রদল করতো। খলিল নামে একজন কে স্বেচ্ছাসেবক লীগ বলা হয়েছে, সে ২০২২ সালে তুরাগ থানা কৃষক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদে আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনালী ব্যাংক কর্মকর্তার অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা।। বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কুমিল্লা শাসনগাছা শাখার সিনিয়র অফিসার কাউছার জান্নাত লোপা’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে কুমিল্লা বিজ্ঞ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাউছার জান্নাত লোপার স্বামী ফ্রান্স প্রবাসী অহিদুল ইসলাম অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগ আমলে নিয়ে কুমিল্লার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত অভিযোগের তদন্তর প্রতিবেদক জমা দিতে নিদের্শ দেয় ডিবি পুলিশ কুমিল্লাকে। ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদনে সত্যতা নিশ্চিত হওয়ায় ২৮ নভেম্বর ২০২২ ইং তারিখে ব্যাংক কর্মকর্তা কাউছার জান্নাত লোপার এর বিরুদ্ধে ওয়ারেন্ট অব এরেস্ট এড আদেশ হয়। পরে ৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখে অহিদুল ইসলাম বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড হেড অফিস ঢাকা মহা ব্যবস্থাপক (প্রশাসনিক) এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরজমিনে তদন্ত করে জানা যায় লোপা’র

আরও পড়ুন
language Change