তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

চট্টগ্রামে এমএলএমের আদলে প্রতারণার ফাঁদ, টার্গেট নতুন সদস্য

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পাঁচলাইশ থানার গোলাপাহাড় মোড়ের একটি ভবনে ‘সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলোজি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের সুসজ্জিত অফিস। নির্ধারিত ফি নিয়ে এ প্রতিষ্ঠানে নিবন্ধন করানো হয় গ্রাহকদের। তাদের বেশিরভাগ গ্রাহক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিনিময়ে তাদের বিভিন্ন সুবিধা এবং কাজের সুযোগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু আদতে এই প্রতিষ্ঠানটির কাজ গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এভাবে কোটি টাকা তুলে একবার এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও পরে আবারও এমএলএমের আদলে নতুন রূপে হাজির হয়ে ফাঁদ পাতে প্রতারণার।

জানা গেছে, এ প্রতিষ্ঠানটি পরিচালনায় আছেন তিন ভাই শাহদাৎ হোসেন শাহীন, ইমাম হোসেন ও শামীম। তাদের বাড়ি মিরসরাইয়ে। একশ্রেণির যুবকদের অল্প সময়ে কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে মাত্র ৫০০ টাকায় নিবন্ধন করানো হয় ‘সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলোজি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটিতে। নিবন্ধনের পর কোনো ধরনের বিনিময় ছাড়া টাকা আয়ের কিছু ‘টেকনিক’ শিখিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখানো হয় গ্রাহকদের। তবে প্রতিষ্ঠানটির টার্গেট শুধু সদস্য বাড়ানো। এভাবে সারাদেশ থেকে কয়েক বছরে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি। এভাবে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে অন্তত পাঁচ কোটি টাকা।

প্রতিষ্ঠানটিতে ৫০০ টাকায় নতুন গ্রাহক হলে আয়ের অর্থ বিপরীতে তারা ২০০ পয়েন্ট পান। সেই গ্রাহক অন্য কাউকে সদস্য বানালে পান কমিশন। এভাবেই এমএলএম ব্যবসার আদলে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে একজন গ্রাহক অন্যজনকে গ্রাহক বানালে পান ১৯০ টাকা। বাকি অর্থ যায় প্রতিষ্ঠানের খাতায়।

গ্রাহক হওয়ার পর অনেকে লোভে পড়ে বিনিয়োগ করতে থাকেন। এমনকি পরিচিত মানুষদেরও নিবন্ধন করান প্রতিষ্ঠানে। এখানে গ্রাহকরা বিনিয়োগ করলে তাদের দেওয়া হয় ‘পয়েন্ট’। এ পয়েন্ট দিয়ে টাকা উঠানো যায় প্রতিষ্ঠান থেকে। এভাবে অনেক মানুষ এখানে বিনিয়োগ করলেও শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন প্রতিষ্ঠানের হাতে। আর নিবন্ধনের ৫০০ থেকে দেড় হাজার টাকা হারিয়ে অনেকে অল্প টাকার জন্য পুলিশে অভিযোগ দেন না।

আরও জানা গেছে, ২০১৮ সালের ১৪ এপ্রিল চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে শুরুতে ‘সেলফ এমপ্লয়মেন্ট ডটকম’ নামের একটি সাইট খুলে প্রতিজন গ্রাহক থেকে ১৫০০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হয়। এভাবে প্রায় ৫০ হাজার গ্রাহক থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত সাড়ে সাত কোটি টাকা। মোটা অংকের টাকা সংগ্রহের পর সুকৌশলে সাইটির বন্ধ করে দেয় তারা।

পরে ২০২০ সালের জুনের দিকে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের ইম্পালস সিটি সেন্টারে ষষ্ঠতলায় ‘সেলফ শপিং ডটকম’ নাম দিয়ে নতুন করে আবারও যাত্রা শুরু করে তারা।

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকায় বলা হয়েছে, সরাসরি বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত এক ধরনের বাজারজাতকরণ কৌশল যাতে বিদ্যমান পরিবেশকগণকে নতুন পরিবেশক নিয়োগে উৎসাহিত করা যাবে না।

কিন্তু এক্ষেত্রে একজন গ্রাহক নিবন্ধন হওয়ার পর আরেকজনকে নতুন গ্রাহক তৈরি করতে উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি।

পাপন নামের এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, ‘অনলাইনে প্রতিষ্ঠানটি সম্পর্কে দেখে ২০১৯ সালে ১৫০০ টাকা জমা দিয়ে কাজ শুরু করি। টাকা দেওয়ার পর আমাকে নিবন্ধন করে তারা। সেখান থেকে বলা হয়, লোক দিতে পারলে ইনকামের পয়েন্ট পাওয়া যাবে। আমি কয়েকজনকে ভর্তি করাই। সেখানে কয়েকশ’ পয়েন্ট পেয়েছি। ১০০০ থেকে ২০০০ পয়েন্ট জমলে টাকা উঠানো যেত। তবে সদস্য ফি বাবদ কোনো বিনিময় পাইনি।’

তিনি বলেন, ‘আমি যাদেরকে ভর্তি করিয়েছি, তারাও আমার মতো। অর্থাৎ একজন গ্রাহক নতুন গ্রাহক ঢোকালে আয়ের পয়েন্ট ওঠে। ওখানে টাকা বিনিয়োগের লোভ দেখায় তারা। কিন্তু একবার টাকা বিনিয়োগ করলে তা আর পাওয়া সম্ভাবনা নেই।’

প্রতিষ্ঠানটির আরেক সদস্য টুটুল বলেন, ‘২০১৮ সালে ১৫০০ টাকা দিয়ে সেলফ এমপ্লয়মেন্টের সদস্য হয়েছি। নিবন্ধন হওয়ার পর অনলাইনে বিজ্ঞাপন ক্লিক করলে আয়ের পয়েন্ট পাওয়া যাবে বলে জানায় তারা। কিছু পয়েন্টও পেয়েছি। সেই অনুযায়ী কিছু টাকাও পেয়েছি। তবে ১৫০০ টাকা নিবন্ধন হওয়ার বিনিময়ে কোনো পণ্যমূল্য পাইনি। বড় বড় স্বপ্নের লোভ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। বাস্তবে তার কোনো কিছু নেই।’

জানতে চাইলে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলোজি লিমিটেডের পরিচালক ইমাম হোসেন  বলেন, ‘আমি অফিসে যাই না। এটা আমার ভাই পরিচালনা করে। এ বিষয়ে উনাকে ফোন করে বিস্তারিত জানতে পারবেন।’

প্রতিষ্ঠানের আরেক পরিচালক শাহাদাৎ হোসেন শাহীন  বলেন, ‘আমরা গ্রাহকের কাছ থেকে যে টাকা নিই, ওটার বিনিময়ে গ্রাহকদের ব্যবসার সুযোগ দিচ্ছি। কিন্তু পণ্যসেবা দেওয়া হচ্ছে না। তাদের ট্রেনিং ও টাকা আয় করার পথ দেখানো হচ্ছে। অনেকেই টাকা ইনকাম করছেন।’

২০১৮ সালে প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘বন্ধ করা সাইটটির গ্রাহকদের মুভ করা হয়েছে নতুন ওয়েবসাইটে।’

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। বিষয়টি এখনই ওসি সাহেবকে জানাচ্ছি। তিনি বিষয়টি দেখবেন।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ

আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ

ডেস্ক রিপোর্টঃ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রবিবার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। আজ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। গতকাল শনিবার শুনানির অষ্টম দিনে ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর

আরও পড়ুন
language Change