তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান-আল মামুন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৬ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর হয়। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান। অপরদিকে, মামুনের পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী।

এর আগে ১০ ডিসেম্বর, মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অনুমতি দেয়া হয় এবং একইসাথে দণ্ড স্থগিত করা হয়। পরবর্তীতে মামুন আপিল করেন। গত মঙ্গলবার এই আপিলের শুনানি শেষ হয়।

এ মামলার সূত্রপাত ২০০৯ সালের ২৬ অক্টোবর, যখন দুদক রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে। এরপর ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।

মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেট।

মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়।

এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামে ব্যাংক হিসাবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি গিয়াস উদ্দিন মামুনও আপিল করেন। দুই আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।

একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়। এর মধ্যে প্রায় ৪০টি মামলায় তিনি খালাস পেয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

ডেস্ক রিপোর্টঃ উত্তরের জেলা নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো জেলা। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশা ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ৬টায় সৈয়দপুর আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন এই শীত ও কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। বিশেষ করে নীলফামারীর চরাঞ্চল ও নদীবিধৌত এলাকার মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে। এ ছাড়া তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটছে। মহাসড়ক

আরও পড়ুন
language Change