তারিখ লোড হচ্ছে...

অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ

অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন?

অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন?
পাঠক সংখ্যা
638

ফারজানা আক্তার শ্রাবণীঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন ৬/১-এর ইমারত পরিদর্শক সুমন আহমেদের বিরুদ্ধে ওঠা ঘুষ বাণিজ্য, দায়িত্বে অবহেলা এবং অনুমোদনহীন ভবন নির্মাণে সহযোগিতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। পূর্বে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর এখন এসব অভিযোগ আরও বিস্তৃত ও সংগঠিত আকার ধারণ করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্র, ভুক্তভোগী এবং নির্মাণ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, রামপুরা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে ভবন নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা যোগসাজশের মাধ্যমে নিয়মবহির্ভূত নির্মাণকে প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

সরেজমিনে একাধিক নির্মাণাধীন ভবন পরিদর্শনে দেখা গেছে, অনুমোদিত নকশা উপেক্ষা করে অতিরিক্ত তলা নির্মাণ, সেটব্যাক না মানা এবং আবাসিক ভবনকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার মতো গুরুতর অনিয়ম ঘটছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নির্মাণ সাইটভিত্তিক নির্দিষ্ট অঙ্কের অর্থ আদায়ের একটি অনানুষ্ঠানিক পদ্ধতি চালু রয়েছে। কেউ কেউ দাবি করেছেন, সব কিছু ঠিক রাখতে নিয়মিত অর্থ প্রদান করতে বাধ্য করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত বিষয়টি ‘ম্যানেজ’ করার কথাও শোনা যায় বলে অভিযোগ রয়েছে-যা প্রশাসনিক কাঠামোর ভেতরে সম্ভাব্য দুর্নীতির গভীরতা নিয়ে প্রশ্ন তুলছে।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে সামনে এসেছে দায় এড়ানোর একটি স্পষ্ট চিত্র। সংশ্লিষ্ট অথরাইজড কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে আগ্রহী নন। তার ভাষ্য, সুমন সাহেব আমার সহকর্মী, তার বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করতে পারব না। দায়িত্বের বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, অভিযোগ বা পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তিনি নিজে কোনো মন্তব্য করবেন না।

সাংবাদিকদের পক্ষ থেকে তাকে জানানো হয়, একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার অধীনস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে সে বিষয়ে অন্তত প্রাথমিক অবস্থান জানানো তার দায়িত্বের মধ্যে পড়ে। তবে তিনি পুনরায় একই অবস্থান বজায় রেখে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, সুমন আহমেদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা পরিচালকের মাধ্যমে উত্থাপন করতে হবে।

পরবর্তীতে সংশ্লিষ্ট পরিচালক মোঃ শওকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি অভিযোগকারীদের অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকেই বক্তব্য নেওয়ার পরামর্শ দেন এবং বলেন, আনুষ্ঠানিক অভিযোগ থাকলে তা রাজউকের চেয়ারম্যান বরাবর দাখিল করতে হবে।

সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ইমারত পরিদর্শক সুমন আহমেদ একাধিকবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। একইভাবে অথরাইজড কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে করে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে-একই বিষয়ে ধারাবাহিকভাবে দায়িত্বশীলদের নীরবতা কি কেবলই দায় এড়ানো, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ?

অভিযোগ রয়েছে, ইমারত পরিদর্শক সুমন আহমেদ দায়িত্বাধীন এলাকায় ভবন নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তার স্পষ্ট বক্তব্য না পাওয়া সন্দেহকে আরও ঘনীভূত করছে।

সুশাসন বিশ্লেষকদের ভাষ্য, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে দ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। অন্যথায় এই ধরনের অনিয়ম আরও প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর নগর ব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং একটি রাষ্ট্রীয় সংস্থার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হয়ে উঠবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়াল ও সিটি কলেজের ছাত্ররা, ক্যাম্পাস জুড়ে উত্তেজনা

রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি কলেজে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস (বিজয় ৭১) ভাঙচুর করে। তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়ে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এদিকে বাস ভাঙচুরের খবরে ঢাকা কলেজের ক্যাম্পাস জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আইডিয়াল কলেজ ভাঙচুর করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন
language Change