তারিখ লোড হচ্ছে...

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ

রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

​তোমার আব্বু অসুস্থ, তোমাকে নিতে এসেছি-এমন মিথ্যা বলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সহপাঠীদের সামনে থেকে দিনদুপুরে ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে।
​গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরফভাটা হাফেজ মোহাম্মদ শরীফের বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অপহৃত তাসকিন ওই এলাকার দেলোয়ার হোসেনের কন্যা এবং স্থানীয় ‘ইমাম আযম আবু হানিফা (র.)’ স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টায় স্কুল ছুটি হওয়ার পর সহপাঠী হুমায়রা ও এক আত্মীয়ের সাথে হেঁটে বাড়ি ফিরছিল তাসকিন। বাড়ির সামনের গলির ‘পরানি বাপের বাড়ি’র সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে অটোরিকশাটি ঘোরাঘুরি করছিল। গাড়িটিতে চালক ছাড়াও দুই জন যাত্রী ছিল। চালক সাদা লুঙ্গি পরিহিত ছিলেন বলে জানা গেছে। তাসকিনকে তুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার সাথে থাকা শিশু হুমায়রা ও অপর শিশু দৌড়ে গিয়ে তাসকিনের মা তাসলিমা বেগমকে ঘটনাটি জানায়। খবর পেয়ে বাড়িতে থাকা বাবা দেলোয়ার হোসেন চারদিকে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাননি। সুপরিকল্পিতভাবে শিশুটির নাম ও পরিবারের তথ্য জেনেই এই অপহরণকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ​ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন অটোরিকশাটির চলাচলের প্রমাণ মিলেছে।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা তাসলিমা বেগম বলেন, পারিবারিক কিছু বিষয় থাকলেও স্থানীয় কারও সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না। আমার নিষ্পাপ শিশুটিকে যেন সুস্থ অবস্থায় বুকে ফিরে পাই, সবার কাছে এই আকুতি জানাচ্ছি। স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছার জানান, স্কুল ছুটির পর তাসকিন স্বাভাবিকভাবেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। সহপাঠীদের চোখের সামনে তাকে এভাবে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। ​এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জিএম কাদেরের নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার

জিএম কাদেরের নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: মামলার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। সেই মামলাটি বাদীপক্ষ প্রত্যাহার করে নিয়েছেন বলে মাহমুদ আলম নিশ্চিত করেছেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ৩১ জুলাই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। মঙ্গলবার (১২ আগস্ট) ওই মামলার শুনানির তারিখ ধার্য্য ছিল। সেখানে বাদীপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরও তিনজনকে অব্যাহতি

আরও পড়ুন
language Change