তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

শাহজাদপুরে জাহিদ হাসান মুন্না সাংবাদিকতার আড়ালে ভেজাল ঔষধ উৎপাদন, সংবাদ প্রকাশ করায় ভুঁইফোঁড় নিউজ পোর্টালে অপপ্রচার!

পাঠক সংখ্যা
638

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকতার আড়ালে জাহিদ হাসান মুন্নার ভেজাল ঔষধ উৎপাদন, সংবাদ প্রকাশ করায় কিছু ভুঁইফোঁড় নিউজ পোর্টালে অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশ হলে তাতে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মিডিয়ায় বিস্তৃত ব্যাখ্যা কিংবা প্রতিবাদ পাঠাবে এটাই হলো বিধান, যা যুগ যুগ ধরে প্রচলিত।

মিডিয়ায় প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগসমূহ খন্ডন করে যে বক্তব্য দেয়া হয় সেটাকেই প্রতিবাদ বলে আখ্যায়িত করা হয়।

বাংলাদেশের সংবাদপত্র,সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধি,১৯৯৩ (২০০২ সাল
সংশোধিত) এর ১২ ধারায় লেখা আছে: প্রকাশিত সংবাদ যদি ক্ষতিকর হয় বা বস্তুনিষ্ঠ না হয় তবে তা অবিলম্বে প্রত্যাহার,সংশোধন বা ব্যাখ্যা করা এবং ক্ষেত্র বিশেষে ক্ষমা প্রার্থনা করা।

১৭ ধারায় আছে: সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত পক্ষ বা পক্ষ সমূহের প্রতিবাদ সংবাদপত্রটিতে সমগুরুত্ব দিয়ে দ্রুত ছাপানো এবং সম্পাদক প্রতিবাদলিপির সম্পাদনা কালে এর চরিত্র পরিবর্তন না করা। ১৮ ধারায় আছে: সম্পাদকীয়ের কোন ভুল তথ্যের দ্বারা ক্ষতিগ্রস্থ পক্ষ যদি প্রতিবাদ করে, তবে সম্পাদকের নৈতিক দায়িত্ব হচ্ছে একই পাতায় ভুল সংশোধন করে দুঃখ প্রকাশ করা।

অনুসরণীয় আচরণ বিধি’র ২৫টি ধারার কোথাও লেখা নেই যে, এক মিডিয়ায় ভুল বা মিথ্যা নিউজ প্রকাশ করলে অন্যান্য মিডিয়া একই সংবাদকে ঠিক উল্টোভাবে প্রকাশ করবে। বরং প্রচলিত ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মিডিয়াকে তার সংশোধনী প্রকাশের অথবা প্রতিবাদ,ব্যাখ্যা প্রকাশের সময় ও সুযোগ দেয়া। তবে,সবুজ বাংলাদেশের অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের সঠিক তথ্য প্রমাণ আছে বলেই পাল্টা সংবাদ প্রকাশ করেছে ভুঁইফোঁড় নিউজ পোর্টাল দিয়ে। এবার তো বলাই যায়, পাল্টা সংবাদ প্রকাশকারী ও কথিত নিউজ পোর্টাল কোন নিয়মনীতি জানা এটাই তো প্রমাণ হয়। আজ থেকে যারা মাত্র এক যুগ,দুই যুগ আগেও সাংবাদিকতায় সম্পৃক্ত ছিলেন তারা সবাই জানেন,যে পত্রিকায় সংবাদ প্রকাশ হয় সে পত্রিকাতেই প্রতিবাদ দিতে হয়। তবে কথিত সাংবাদিক জাহিদ হাসান মুন্না কয়েকটি ভুঁইফোঁড় নিউজ পোর্টালে প্রতিবাদের নামে অপপ্রচার চালাচ্ছে।

কথিত সাংবাদিক জাহিদ হাসান মুন্নার ভেজাল ঔষধ উৎপাদন সংবাদের সঠিক তথ্য প্রমাণ সবুজ বাংলাদেশের হাতে আছে বলেই সে সরাসরি সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক বরাবর প্রকাশিত সংবাদের প্রতিবাদের আবেদন করার ক্ষমতা রাখে না।এছাড়াও তিনি কয়েকজন কথিত সাংবাদিকের কথায় এমন প্রচার চালাচ্ছে বলে জানা গেছে।

সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মঙ্গলদহ গ্রামে টাচ ফার্মা এগ্রোবেট নামক একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল উপকরণে গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে।

ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদনকারী কারখানাটির মালিক
জাহিদ হাসান মুন্না বিশ্বাস নামের এক নামধারী সাংবাদিকের, জানা যায়, তিনি আনন্দ টেলিভিশনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে মেনেজ করে বাগিয়ে নিয়েছে(ক্যাটাগরি-১) এর অনুমোদন। সেই অনুমোদন দেখিয়ে
আমদানি করার কথা অফলাইনে অনলাইনে প্রচার করে বেড়ালেও কারখানাটি ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদন করার জন্য উপাদান গুলো মূলত চকবাজার ও মিটফোর্ড এলাকা থেকে বিভিন্ন রকম ছাই, ভস্ম, জেল এবং রঙ ইত্যাদি ক্রয় করে। চকবাজার থেকে কেজি ধরে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। তারপরে ফকিরাপুলের বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে টাচ ফার্মার স্টিকার বানিয়ে প্লাস্টিকের বোতলে সেটে দেয় আর এভাবেই তৈরি করে ফেলে গবাদিপশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঔষধ।

গবাদিপশু এই ঔষধ মিশ্রিত খাবার দানবের মতো খেলেও তা গবাদি পশুগুলোর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের জন্য পরবর্তীতে ঝুঁকিপূর্ণ হতে পারে তবুও যেনো দেখার কেউ নেই!

এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন (ক্যাটাগরি-১) এ উল্লেখ করে বলা আছে মোট ০৯(নয়টি)পণ্য প্রাথমিকভাবে অনুমোদন করা হলেও।
তবে,সেই অনুমোদনের তোয়াক্কা না করে একাধিক পণ্য বাজারজাত করে যাচ্ছে কারখানাটি।

অন্যদিকে,অদক্ষ লোক ধারা উৎপাদন করা হচ্ছে গবাদি পশুর ঔষধ। কারখানাটিতে রয়েছে একজন ভেটেরিনারি মেডিসিন ডাক্তার (ডিভিএম) তবে,তিনি নামে মাত্র (ডিভিএম) তার নেই কোন বৈধ কাগজপত্র নেই তবুও তিনি নামে আগে ডাঃ লাগিয়ে বনে গেছে ভেটেরিনারি মেডিসিন ডাক্তার (ডিভিএম) এবং ভুয়া কেমিষ্ট দিয়ে চলছে রমরমা গবাদি পশুর ঔষধ উৎপাদন।একজন কেমিষ্ট রসায়নবিদ তার জ্ঞান ব্যবহার করে অপরিচিত পদার্থের গঠন এবং বৈশিষ্ট্যগুলি শিখতে,সেই সাথে প্রচুর পরিমাণে দরকারী প্রাকৃতিকভাবে ঘটতে থাকা পদার্থের পুনরুত্পাদন ও সংশ্লেষণ এবং নতুন কৃত্রিম পদার্থ এবং দরকারী প্রক্রিয়া তৈরি করে। তবে, টাচ ফার্মা কেমিষ্ট ভুয়া!

এছাড়াও নেই কোন ল্যাব,ফার্মাসিষ্ট এবং আধুনিক যন্ত্রপাতি। ভেটেরিনারি চিকিৎসকদের মতে,টাচ ফার্মার মানহীন ও ভেজাল ঔষধ গবাদি পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদিকে,ঔষধের অন্য অন্য কোম্পানির চেয়ে দাম অর্ধেক হওয়ায় বিভিন্ন গ্রামের দোকানে গবাদিপশুর চিকিৎসকরা এই টাচ ফার্মার ঔষধ বিক্রির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

সবুজ বাংলাদেশের অনুসন্ধান জানা যায়, টাচ ফার্মার মালিক জাহিদ হাসান মুন্নার ক্ষমতার উৎস! আসলে এই ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদন করার জন্য তিনি হয়েছে কার্ডধারী সাংবাদিক।

দেশের স্যাটারলাইট চ্যানেল আনন্দ টেলিভিশনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়,আনন্দ টেলিভিশনের কার্ড কিনে হয়েছে কার্ডধারী সাংবাদিক!
তার সাংবাদিক হওয়ার কারন শুধু মাত্র ভেজাল গবাদি পশুর ঔষধ কারখানাটি শেল্টার দেওয়ার জন্য।

গোঁফ দেখে বিড়াল কেউ চিনতে না পারলেও সবুজ বাংলাদেশের অনুসন্ধানে তা বেড়িয়ে আসে, তিনি সাংবাদিকতার কোন নিয়মনীতি না জেনেও তিনি বিশাল মাপের একজন সাংবাদিক! এছাড়াও ভাবার বিষয়, কিভাবে পেল আনন্দ টেলিভিশনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধির কার্ড।

এবিষয়ে জানতে চাইলে,নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাদপুরের এক সিনিয়র সাংবাদিক বলেন,জাহিদ হাসান মুন্না এই ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদনকারী কারখানাটি পরিচালনা করার জন্যই তিনি সাংবাদিক পেশা যুক্ত হয়েছে,তিনি আরো বলেন,১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে আনন্দ টেলিভিশন এর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কার্ড কিনে এনেছে,এখন তিনি সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে তার ভেজাল ঔষধ কারখানায় রমরমা ব্যবসা চালাচ্ছে।
এছাড়াও ভুঁইফোঁড় নিউজ পোর্টালে উল্লেখ করা হয়েছে সবুজ বাংলাদেশের প্রতিবেদক চাঁদা দাবী করেছে,চাঁদা দাবী করার এমন কোন সঠিক তথ্য প্রমাণ দেখাতে পারিনি এতেই বুঝা যায় প্রতিবাদের নামে কি ধরনের প্রচার চাচ্ছে কার্ডধারী সাংবাদিক জাহিদ হাসান মুন্না ও তার কিনে নেওয়া ভুঁইফোঁড় নিউজ পোর্টাল গুলো।

বিশ্বস্ত সূত্র জানায়,কার্ডধারী সাংবাদিক ও ভেজাল ঔষধ কারখানার মালিক জাহিদ হাসান মুন্না শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে,এছাড়াও জানা যায়,সারাদিন শাহজাদপুর প্রেসক্লাবের গেটের সামনে দারোয়ানের মত বসে থাকে শুধু মাত্র সদস্য হওয়ার জন্য। তিনি আরো জানান,যেকোনো ভাবেই হোক যত অর্থের বিনিময়েই হোক শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য সে রাজি আছে।

শাহজাদপুর প্রেসক্লাবের এক বিশ্বস্ত সূত্র জানায়,জাহিদ হাসান মুন্নার ভেজাল ঔষধ কারখানার বিরুদ্ধে সাংবাদিকরা যেনো সংবাদ প্রকাশ না করতে পারে এর জন্যই তিনি যেকোনো বিনিময়ে প্রেসক্লাবের সাথে যুক্ত হতে চায়।

সবুজ বাংলাদেশের প্রতিবেদক তথ্য সংগ্রহ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, প্রতিবেদককে বাঁধা দেওয়া ও হুমকি দেওয়ার সকল তথ্য প্রমাণ সংরক্ষিত।

এবিষয়ে,ভেজাল ঔষধ কারখানা টাচ ফার্মার মালিকের কাছে জানতে চাইলে,তিনি সবুজ বাংলাদেশের প্রতিবেদক কে বলেন,আমার ফ্যাক্টরীর আশেপাশে গেলে হাত পা ভেঙ্গে দিবো এবং কারখানার গেটের সাথে হাত পা বেঁধে রাখাবো এবং প্রাণ নাশের হুমি প্রধান করে কার্ডধারী সাংবাদিক জাহিদ হাসান মুন্না।

অবৈধ ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানা পরিচালনা করার জন্য সাংবাদিকের সাইনবোর্ড লাগিয়ে সাংবাদিকতার মত একটি মহান পেশাকে কলঙ্কিত করছে এই কার্ডধারী সাংবাদিক প্রতারক জাহিদ হাসান মুন্না।

এবিষয়ে,সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম আনোয়ারুল হক এর সঙ্গে কথা হলে তিনি সবুজ বাংলাদেশ কে বলেন, এই বিষয়ে আমি অবগত নাই, তবে আপনি ঢাকা অফিসে যোগাযোগ করেন অথবা আমাদের কে বিস্তারিত জানান,পরবর্তীতে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আমতলী সংবাদদাতাঃ আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদারসহ ৫ জনের নামে ৭ অক্টোবর ২০২৫ তারিখ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলার বাদী হুমায়ুন কবীর হিরু সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদারের আপন চাচাতো ভাই। পারিবারিক কলহের জেরে এই মামলা দায়ের হয়েছে মর্মে জানান অভিযুক্তরা। মামলার অভিযোগে বলা হয়েছে ২৯ সেপ্টেম্বর বাদীর ঘের ও বৈঠকখানায় রাতের আঁধারে আসামীরা আগুন দিয়ে পুরে ফেলে। এতে বাদীর সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।   বাদী-বিবাদী উভয়ের পারিবারিক কবরস্থানের পাশে রেডক্রিসেন্টের ক্লাব ছিল। সেটা রাতের আধারে আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রেডক্রিসেন্ট ক্লাবটি অজ্ঞাত কারণে পুড়ে যাওয়ার ঘটনায় ৩০ সেপ্টেম্বর হুমায়ুন কবির হিরু আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন।   রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং

আরও পড়ুন
language Change