তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

মতিঝিলে চলছে মিনি ক্যাসিনো নেপথ্যে কাউন্সিলর মোজাম্মেল

পাঠক সংখ্যা
638

 

ইসমাইল হোসেন,

: দেশব্যাপী ঝড় উঠেছিল ক্যাসিনো কাণ্ডে। ক্যাসিনোতে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় অভিযান চালানো হয়। রাজধানীসহ সারাদেশে। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদের সম্পৃক্ততায় রাজধানীতে গড়ে ওঠে অবৈধ জুয়ার আসর ক্যাসিনো। -পুলিশের র‍্যাব-৭ সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয় রাঘব-বোয়ালদের। বিদেশে পালিয়ে যায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদ ক্যাসিনো সাঈদের এলাকাতেই আবার নতুন করে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হকের বিরুদ্ধে। অনেকেই এখন তাকে ‘ক্যাসিনো মোজাম্মেল’ বলছেন। অতি সম্প্রতি মতিঝিলের আবাসিক হোটেল থেকে মিনি ক্যাসিনোতে পুলিশি অভিযান চালিয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হকের সহযোগীকে গ্রেপ্তার করে।

রাজধানী ঢাকার আবাসিক হোটেল জোনাকিতে অনেকদিন থেকেই “মিনি ক্যাসিনো চালিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক’র তিন সহযোগী। মতিঝিল থানা পুলিশের অভিযানে কাউন্সিলর মোজাম্মেল হকের ৩ সহযোগী মজিবুল হক সোনা। হক খোকন, আনোয়ার হোসেন মাখন ও মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মান্নান হাওলাদারসহ কয়েকজনকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হকের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ দলীয় নেতা-কর্মী ও গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে না দিয়ে নিজের ও আত্মীয় স্বজনের বাসায় ভ্যান গাড়ি করে পাঠিয়ে দিয়েছেন কাউন্সিলর মোজাম্মেল হক। এই ঘটনায় এলাকার সাধারণ জনগণের মাঝে

ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দল চালাতে হলে ক্যাডার পালতে হয় এই নীতিতে চলছেন কাউন্সিলর মোজাম্মেল হক- বলছেন তার কাছের লোকজন। জানা যায় মোজাম্মেল হকের ক্যডার বাহিনীর চাঁদাবাজী আর নির্যাতনের শিকার হয়ে ভুক্তভোগীরা বলছেন— এমনই যদি হবে তাহলে সাঈদের দোষ কি ছিল। মোজাম্মেল এখন সাঈদকেও হার মানাচ্ছে।

কাউন্সিলর মোজাম্মেলের ক্যাডার টোকাই নুরু: টোকাই নুরুর চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা কারোই নাই, কারন নুরু চাদা একা খায় না, চাঁদার টাকা ভাগবণ্টন হয়ে অনেক উপর তলা পর্যন্ত। আর এসবের দায়িত্বে আছেন কাউন্সিলর মোজাম্মেল। জানা যায়, তার এলাকায় বছরে শত কোটি টাকার উপরে চাঁদা আদায় করা হয়। ভুক্তভোড়ীরা বলছেন, নূরুর চাঁদাবাজী থেকে তাদেরকে যে রক্ষা করবে সেইতো তাকে শেল্টার দিচ্ছে। আর নুরু সিন্ডিকেটকে পেছন থেকে শেল্টার দিয়ে চাঁদাবাজির কোটি কোটি টাকার ভাগবন্টন বুঝে নিচ্ছে ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক। কাউন্সিলর মমিনুল হক সাঈদের যুগে মতিঝিল দিলকুশা এলাকার নিয়ন্ত্রণ ছিলো নুরু ও তার সাঙ্গপাঙ্গদের হাতে। কিন্তু মোজাম্মেল হক কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে পুরো ৯নং ওয়ার্ড অর্থাৎ মতিঝিল দিলকুশা আরামবাগ ফকিরাপুল এলাকা নিয়ন্ত্রণ করছে কাউন্সিলর মোজাম্মেল হক। জনশ্রুতি আছে মোজাম্মেল হক কাউন্সিলর নির্বাচনের সময় নুরুর কাছ থেকে ৫০ লাখ টাকা ‘নির্বাচনে খরচ’ নিয়েছে। একারণেই মোজাম্মেল হক ৯নং ওয়ার্ডের নিয়ন্ত্রন নুরুর হাতে ছেড়ে দিয়েছেন।

চাঁদা আদায়ের জন্য নুরু রয়েছে একটি লাইনম্যান বাহিনী। দৈনিক বাংলা থেকে মোহামেডান ক্লাব পর্যন্ত লাইনম্যান নুর ইসলাম, টয়োটা বিল্ডিং থেকে বাংলাবানী পর্যন্ত হেলাল, হোটেল পূর্বানী থেকে অগ্রণী ব্যাংক ভবন পর্যন্ত পবন চন্দ্র দাস ও রঞ্জিত, ইউনুছ সেন্টার থেকে বঙ্গভবন গেইট পর্যন্ত তাজু, অগ্রনী ব্যাংক থেকে সোনালী ব্যাংক চক্রাকারে আমির হোসেন প্রতিদিন এই চাঁদা আদায় করে থাকে লাইনম্যানরা বলেন, দৈনিক কালেকশন দৈনিক নুরু ভাইয়ের কাছে জমা দিলে আমাদেরকে একটি হাজিরা দেয়া হয় ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায়, সরকারী জায়গা দখল করে দোকান বসিয়ে বিক্রি ও ভাড়া আদায়, নিরাপত্তার নামে নাইটগার্ড নামক চাঁদা আদায়, ওয়াসার পানি বিদ্যুৎ চুরি করে বিক্রি, মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে মাসিক চাঁদা আদায়সহ ময়লা পরিষ্কারের সাইনবোর্ডে নুরুর চাঁদা আদায়ের রশিদ পৌছে গেছে বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান থেকে অফিস আদালত পর্যন্ত। কোন কিছুতেই বন্ধ হচ্ছে না এই চাঁদাবজি। একাধিক পত্রপত্রিকায় এসব চাঁদাবাজির সংবাদ প্রকাশ বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দিয়েও সুরাহা

হচ্ছে না। ভুক্তভোগিদের দেয়া তথ্যসূত্রে জানা গেছে, মতিঝিল ৯নং ওয়ার্ড এলাকার রাস্তা দখল করে চায়ের দোকান, ফলের দোকান, কাপড়ের দোকান, শাকসব্জির দোকান, আল-সালাদিয়া হোটেলসহ হরেক রকমের অন্তত ১৫ হাজারের উপরে ক্ষুদ্র দোকান ব্যবসায়ী প্রতিটি দোকান থেকে দৈনিক বিদ্যুৎ বিল, বর্জ্য বিল, নেতা বিল, পুলিশ বিল সব মিলিয়ে দৈনিক গড়ে অন্তত ৩শ টাকা হারে বছরে ১৫০ কোটি টাকার উপরে চাঁদা আদায় করা হয়ে থাকে। আর এই চাঁদার ভাগ কালেকশনকারী লাইনম্যান থেকে শুরু করে নূরুর হাত ধরে কাউন্সিলর মোজাম্মেলের কাজ।

সুত্র জানায়, ফুটপাতের প্রতি দোকান বাবদ নুরুর লাইনম্যান আদায় করে আড়াইশ টাকা এই টাকা থেকে স্থানীয় পুলিশের জন্য দেড়শ টাকা আর ১শ টাকা নুরু ও কাউন্সিলর মোজম্মেলের মধ্যে ভাগভাগি হয়ে থাকে। বর্জ বিল বাবদ পুরো ৯নং ওয়ার্ড জুড়ে ফুটপাতের প্রতি দোকান থেকে নেয়া হয় দৈনিক ২০ টাকা হারে। কিন্তু এই ২০ টাকার জন্য কোন রশিদ দেয়া হয় না। জানতে চাইলে নুরুর লোকেরা বলেন, তারা সিটি কর্পোরেশন থেকে বর্জ্য পরিষ্কারের টেন্ডার পেয়েছে। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জিজ্ঞেস করলে জানায়, বর্জ্যাব্যবস্থাপনার নামে ফুটপাত থেকে টাকা উঠানোর কোন টেন্ডার হয় নাই।

টোকাই নুরু বিদ্যুতের খুটি থেকে ফুটপাতের দোকানে সরাসরি বিদ্যুতের চোরাই লাইন সংযোগ দিয়ে বিল বাবদ ৪০ টাকা হারে দৈনিক আদায় করে থাকে। এই টাকার একটি অংশ নুরুর হাত ধরে চলে যায় স্থানীয় বিদ্যুত অফিসের কর্মকর্তাদের পকেটে। একই ভাবে ওয়াসার পানি চোরাই পথে বিক্রি করে লাখ লাখ টাকা আদায় করে ওয়াসার কর্মকর্তাদেরও মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে থাকে।

মতিঝিল ক্যাসিনো ক্লাবপাড়ায় রাস্তা দখল করা আল-সালাদিয়া হোটেলের মালিক সিয়াম রানা বলেন, প্রতিদিন নুরু ভাইকে বিদ্যুতের চোরাই লাইন থেকে দেয়া বিদ্যুতের জন্য ১৫০ টাকা, ময়লা ফালানোর জন্য ২০০ টাকা, পুলিশের জন্য ২০০ টাকা, নেতার বিল ২০০ টাকা হারে মোট ৭৫০ টাকা চাঁদা দিতে হয়। দোকান চালু থাকুক বা বন্ধ থাকুক, প্রতিদিনই এই চাঁদা দিতে হয়। টাকা না দিলে মতিঝিল এলাকায় দোকান করা যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের বিল উত্তোলনকারী এক লাইনম্যান বলেন, ফুটপাতের দোকান গুলোতে বিদ্যুতের খুটি থেকে চোরাই পথে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি লাইট বাবদ প্রতিদিন ৫০-৬০ টাকা হারে আদায় করা হয়, যদি কেউ লাইট না জ্বালায় তাহলে তাকেও টাকা দিতে হয়। এটাই নুরুর নিয়ম।

রাজধানীর বাণিজ্যিক এলাকা দিলকুশায় প্রকাশ্যে ওয়াসার লাইনে পাম্প লাগিয়ে পানি বোতলজার, ড্রাম ও গ্যালন ও ভর্তি করে হোটেল, রেঁস্তোরা, অফিস, আদালত, বাণিজ্যিক অফিস ও ফুটপাতের দোকানগুলোতে নগদ দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এটি এখন নুরুর পাম্প নামে পরিচিত হয়ে গেছে

পূর্বানী হোটেলের পিছনের জায়গা অবৈধভাবে দখল করে অন্তত ৩০টি দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে রেখেছে নুরু প্রতি মাসে ৫ থেকে ৬ লাখ টাকার উপরে ভাড়া আদায় করে থাকে। এই জায়গায় রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি স্থায়ী স্থাপনা নির্মান করে খাবারের হোটেল বানিয়ে মাসিক আড়াই লাখ টাকায় ভাড়া দিয়ে রেখেছে। একটি সুত্রে জানা গেছে এই হোটেল মালিকের থেকে নুরু ২০ লাখ টাকা এডভান্স নিয়েছে।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের কোষাগারে ১২ লাখ টাকা জমা দিয়ে এসডি মিশনের নামে ঠিকাদার মান্নান হাওলাদার ৯নং ওয়ার্ডের বর্জ্য পরিষ্কারের অনুমোদন পায়। কিন্তু কাউন্সিলর মোজাম্মেল হক এই কাজটি নুরুর নামে আনার জন্য জোড় তদ্বির চালায় মেয়রে কার্যালয়ে য়। নুরু বিএনপি থেকে যুবলীগে অনুপ্রবেশকারী হওয়ায় কাউন্সিলর মোজাম্মেলের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং মেয়রের কাছে তার ভাবমুর্তি ক্ষুন্ন হয়। তবে কাউন্সিলর মোজাম্মেলের কাছে আত্মসম্মানের চেয়ে টাকাই অনেক বেশী গুরুত্বপূর্ন। মোজাম্মেলের মাধ্যমে নুরু, থোকন সালাউদ্দিন রতন ৭০ লাখ টাকার মাধ্যমে মান্নানের নিকট থেকে উক্ত ইজারা সাব-ক্রয় করেন। বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এই খোকনের নামে ১০% শেয়ার, বিএনপি সমর্থক রতন মেটালের মালিক সালাউদ্দিন রতনের নামে ১০%শেয়ার এবং বাকী ৮০% শেয়ার পেয়েছে নিয়েছে কাউন্সিলর মোজাম্মেল সহ নুরু ও তার বাহিনী। যদিও বর্জ্য পরিষ্কারের কাজ যেই ঠিকাদার পাবে, তাকেই সেই কাজ করতে হবে, তানাহলে চুক্তি বাতিল বলে গণ্য হওয়ার বিধান রয়েছে। বর্জ্য বাণিজ্য থেকে বছরে কোটি কোটি টাকা আয় করবে নুরু বাহিনী। এমন কথাই বলে আসছে সংশ্লিষ্টরা। কারন ৯নং ওয়ার্ডের বাসাবাড়ী, ফুটপাতের দোকানদার, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রকারের অফিস সহ সব মিলিয়ে ৫০ হাজারের অধিক বর্জ্যারে পয়েন্টে রয়েছে। যেখান থেকে কমপক্ষে মাসিক ১শ টাকার বিনিময়ে নুরু বাহিনী তাদের বর্জ্যা-ময়লা পরিষ্কার করবে কিন্তু নুরু বাহিনী সিটি কর্পোরেশনের নির্ধারন করা নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুধুমাত্র জোড়জবস্তি, দাঙ্গা-হাঙ্গমা চালিয়ে দৈনিক ও মাসিক ভিত্তিতে তাদেরই ইচ্ছে মাফিক টাকা আদায় করছে। বর্জ্য নিষ্কাশন মুল্য সর্বোচ্চ ১শ টাকা হলেও ফ্ল্যাট প্রতি বর্জ্য্যরে রেট ধরা হয়েছে মাসিক ১শ থেকে ৫শ আর ব্যবসা প্রতিষ্ঠানের রেট ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তবে ফুটপাতের দোকান থেকে দৈনিক ২০ টাকা হারে মাসিক ৬শ টাকা পর্যন্ত আদায় করাও নতুন নিয়ম করেছে মোজাম্মেলের ‘কাছের মানুষ নুরু’ কাউন্সিলর মোজাম্মেলের সাথে একাধিকবা যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার রাতে রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানের দেওয়া এক নোটিশে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। এতে বলা হয়, কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে সব অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে। নোটিশে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ইউআইইউ কর্তৃপক্ষ। এর আগে গতকাল রবিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যান পদত্যাগ করে। তার আগে শনিবার রাত ৯টার দিকে তারা পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন
language Change