তারিখ লোড হচ্ছে...

পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

গণপূর্তের নাহিদ পারভেজের ‘ভাউচার’ কান্ডে সরকারী টাকা হরিলুট

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব মো: নাহিদ পারভেজ রিয়াদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ পাওয়াগেছে। তিনি নানা কৌশলে রাষ্ট্রীয় অর্থ হরিলুট করছেন। ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের ঠিকাদারদের বিশেষ সুয়োগ সুবিধা দিচ্ছেন। এমন কি তাদের নিয়ে গণপূর্ত অফিসের ভেতরে পিকনিকও করেছেন। তিনি নিজেও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতা ছিলেন বলে দাবী করছেন একটি মহল।জুলাই,আগষ্ট বিপ্লব ও ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও সরকারী দপ্তরগুলোতে তার দোসররা এখনো রয়েগেছে। ছাত্রলীগের রাজনীতি করে দলীয় কোটায় চাকরি ও পদায়ন পাওয়া এসব কর্মকর্তারা এখনো আওয়ামী লীগের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার কাজ দিয়ে ফ্যাসিষ্টদের লালন পালন করার চেষ্টা করছেন। এমনি ঘটনা ঘটেছে মাগুরা জেলা গণপূর্ত অফিসে । এই অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) পড়াকালীন সময়ে ছাত্র লীগের সক্রিয় নেতা ছিলেন বলে দাবী করেছেন মাগুরা জেলার ছাত্র,জনতা। তিনি আজ থেকে প্রায় নয় মাস আগে নড়াইল থেকে মাগুরায় বদলী হয়ে আসেন। এসেই আওয়ামী লীগের ঠিকাদারদেরকে নিয়ে একটি সিন্ডিকেট গঠন করেন। এরপর ঐ সব আওয়ামীমনা ঠিকাদার একটার পর
একটা উন্নয়ন কাজের ঠিকাদারী তুলে দেন। বিনিময়ে তাদের কাছ থেকে ১০% কমিশন আদায় করেন। সুত্রমতে, মাগুরা জেলায় এখন গণপূর্তের যতো উন্নয়ন ও সংস্কার কাজ হচ্ছে তার সবকটাই করছেন আওয়ামী লীগের ঠিকাদাররা।তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলেও বেকলমাত্র রাজরৈতিক তদবীরে বিভাগীয় শাস্তিমুক্ত রয়েছেন। অভিযোগ রয়েছে যে, তিনি ২০২৪-২৫ অর্থ বছরে সরকারী অফিস ও কর্মকর্তাতের বাসভবন সংস্কারের জস্য ৩ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। কোন প্রকার টেন্ডার আহবান না করেই তিনি তার আওয়ামীমনা ঠিকাদার মাধ্যমে ভাউচারে কাজ করাচ্ছেন। মাগুরা জজ কোর্ট,জেলা প্রশাসকের বাস ভবন ও গণপুর্তের নির্বাহী প্রকৌশলীর বাস ভবনের কাজ চলমান রয়েছে। এসব কাজে ১০ টাকা খরচ করে ৫০ টাকা বিল পরিশোধ করা হচ্ছে। এই সংস্কার কাজের বিল ভাউচারগুলো তদন্তের দাবী জানানো হয়েছে।
অন্যদিকে তিনি পোপালগঞ্জের একজন পলাতক ঠিবাদারের ১৪ কোটি টাকার কাজ নিজের অনুগত ঠিকাদার দ্বারা সাব কন্ট্রাক্টে করাচ্ছেন। এই ঠিকাদারী ফার্মের নাম মা বাবা এন্টারপ্রাইজ বলে জানাগেছে। গোপালগঞ্জের একজন আওয়ামী লীগ নেতা এই ঠিকাদারী ফার্মের মালিক বিধায় তার ঠিকাদারী লাইসেন্স ব্ল্যাকলিষ্ট করেছে হণপূর্ত অধিদপ্তর। তথাপিও সেই লাইসেন্সের অনুকুলে তিনি কাজ চলমান রেখেছেন।এ ছাড়া মাগুরা গণপূর্তের অধিকাংশ কাজ তিনি আৗযামী লীগের ঠিকাদারদের প্রদান করেছেন। যেমনঃ জেলা তথ্য অফিস ভবন নির্মাণ কাজ করছেন আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার মাকুল ও তার ছোট ভাই রাকু। এই কাজে ১২/১৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। হাসপাতালের (৭মতলার) কাজ করছেন সাবেক ছাত্র লীগ নেতা শেখ রেজাউল ইসলাম। এই কাজের মুল্য ৫ কোটি টাকা।
শালিখা ও মহম্মদপুরে মডেল মসজিদ নির্মাণ কাজ করছেন আওয়ামী লীগ নেতা রানা। এই কাজের মুল্য ১৩ কোটি টাকা। গণপূর্ত অফিসের বাউন্ডারি ওয়ালের কাজ করছেন যুব লীগ নেতা কিশোর। মুল্য ৫ লাখ টাকা। এ ছাড়া টেন্ডার ছাড়াই মাগুরা জজ কোর্টের ভেতরে অনেক কাজ করে ভুয়া ভাউচারে মোটা অংকের টাকা ভাগাভাগি করেছেন। জেলা প্রশাসকের বাস ভবনের ভেতরের উন্নয়ন কাজও করছেন আওয়ামী লীগের ঠিকাদার। গত ১৬ বছরে কোন বিএনপি দলীয় ঠিকাদার একটি কাজও পায়নি এই দপ্তর থেকে।
টেন্ডার সিডিউল বিক্রির আগেই কাজ শেষ:
মাগুরা গণপূর্ত বিভাগ টেন্ডারের (দরপত্র) শিডিউল বিক্রির আগেই প্রায় কোটি টাকার কাজ পছন্দের ঠিকাদারের কাছে বণ্টন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঠিকাদার প্রতিষ্ঠান এক বছর আগেই এ কাজ শেষ করেছেন। এপিপির কাজ এলটিএম বাদে দরপত্র আহ্বান করা নিষেধ থাকলেও ওটিএম এর মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থবছরের ইজিপি (রাজস্ব)আওতায় ১০টি প্রকল্পে মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের স্বাক্ষরে ১০-ফেব্রুয়ারী(ওটিএম) দরপত্র আহ্বান করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, দরপত্র ১০টির মধ্যে ৪টি ওটিএম,৬টি এলটিএম দরপত্র আহ্বান করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী,২৪-ফেব্রুয়ারী দুপুর ১২:০০ ঘটিকায় টেন্ডার খোলা হয়েছে। প্রত্যেক প্রকল্পের অনুকূলে যে ঠিকাদার চুক্তিমূল্য কম দেবেন তিনি ওই কাজের ঠিকাদার নিয়োগ পাবেন। তবে সর্বমোট কতটি টেন্ডার জমা পড়েছে এ বিষয়ে কোন তথ্য দিতে রাজি নন মোহাম্মদ নাহিদ পারভেজ, নির্বাহী প্রকৌশলী মাগুরা গণপূর্ত বিভাগ, মাগুরা।সরেজমিনে দেখা যায়, টেন্ডার আইডি নম্বর-১০৭২৭১৬, কাজের সংক্ষিপ্ত বিবরণ: মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের আরসিসি রাস্তা নির্মাণ এবং হাঁটার পথ সংস্কার।প্রাক্কলিত মূল্য টাকা-৮.০০ থেকে ৯.০০ লক্ষ। টেন্ডার আইডি নম্বর-১০৭২৭১৫,মাগুরা ডিসি অফিসের বাগানের আনুষঙ্গিক মেরামত ,অফিসের চারপাশে ধাতব হ্যালাইড স্থাপন।প্রধান ফটকে পি-৬ মনিটরের মেরামত।যার প্রাক্কলিত মূল্য টাকা-৪.০০ থেকে ৫.০০ লক্ষ। টেন্ডার আইডি নম্বর-১০৭২৭১৩,মাগুরা সার্কিট হাউসে চারটি সাধারণ কক্ষের সংস্কার ও আধুনিকীকরণ শৌচাগারের টাইলস
প্রতিস্থাপন,দরজা প্রতিস্থাপন,যার প্রাক্কলিত মূল্য -৯.০০ থেকে ১৯.০০ লক্ষ টাকা।টেন্ডার আইডি নম্বর-১০৭২৭১১,নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মাগুরার বাসভবনে নিরাপত্তার উদ্দেশ্যে সীমানা প্রাচীরের উপরে সম্প্রসারণ।প্রাক্কলিত মূল্য -১২.০০ থেকে ১৩.০০ লক্ষ টাকা।ওই নোটিশের কাজসহ নাম না জানা আরো অনেক কাজ এক বছর আগেই শেষ হয়েছে।মাগুরা গণপূর্ত বিভাগের ঠিকাদার ফরিদ খান বলেন, আমি এখানকার প্রথম শ্রেণির ঠিকাদার অথচ টেন্ডার ক্রয় করে কোন কাজ পাইনা। ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে কাজ ভাগবাটোয়ারা করে নেয় তাঁরা । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার বলেন, বিভিন্ন মাধ্যম থেকে তারা জানতে পারেন গণপূর্ত বিভাগের এমন টেন্ডার স্বৈরাচার শাসনামলে অনেক বার হয়েছে।অথচ ভবনটির নোটিশ বোর্ডে এ বিজ্ঞপ্তি টাঙানো হয়নি। শিডিউল কিনতে গিয়ে জানতে পারি কাজগুলো আগে থেকেই কর্মকর্তার সুবিধামতো ঠিকাদারদের বরাদ্দ দিয়েছে। এটা এক প্রকার অনিয়ম। এতে কাজের গুণগত মান খারাপ হবে।এ বিষয় মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন মাস সময় লাগে। এতে নাগরিকদের দীর্ঘসময় ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে নাগরিকের ভোগান্তির কথা মাথায় রেখে টেন্ডারের আগেই কাজ শুরু করেছেন।
আরো জানাগেছে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ বিএনপি দলীয় ঠিকাদার ও স্থানীয় সাংবাদিকদের সহ্যই করতে পারেন না। তিনি সব সময় উগ্র মেজাজে থাকেন। সাংবাদিকদের তথ্য দিতেও তালবাহানা করেন। তিনি ভুয়া ভাউচারে গোপনে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছেন এমন কথাও শোনা যাচ্ছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর এই নির্বাহী প্রকৌশলী নড়াইলে থাকা কালেও সরকারি অর্থ হরিলুট করেছেন মর্মে অভিযোগ আছে। তিনি বর্তমানে আওয়ামী লীগের ঠিকাদারদেরকে ছায়া সাথী করে দেদারছে সরকারি অর্থ হরিলুট করে যাচ্ছেন।এ সব বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বলেন,আপনি অফিসে এসে সরাসরি কথা বলুন।মাগুরাবাসী অতিসত্বর ফ্যাসিবাদের দোসর এই নির্বাহী প্রকৌশলীকে মাগুরা থেকে প্রত্যাহারের দাবী তুলেছেন। অন্যথায় তারা রাজপথে আন্দোলন করতে বাধ্য হবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মো.শাহীনউজ্জামান স্টাফ রিপোর্টারঃ  ঢাকা নবাবগঞ্জে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ এর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজের হল রুমে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জ এর সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আবুল হোসেন খন্দকার। বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.আব্দুর রাজ্জাক বিসিএস (সাধারণ শিক্ষা), বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মাস্টার, অভিভাবক, শিক্ষার্থী সহ কলেজের শিক্ষকগণ। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করে ভালো ফলাফল করতে পরামর্শ দেন অতিথিরা। প্রধান অতিথি ডক্টর আবুল হোসেন খন্দকার বলেন, নিয়মিত পড়ালেখা করতে হবে, ভালো মানুষ

আরও পড়ুন
language Change