তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা

‍”খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা”

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ঢাকা থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনকে নিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের দেওয়া এক ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তামান্নাকে আত্মবিশ্বাসী ও উৎফুল্ল ভঙ্গিতে বলতে শোনা যায়, “কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো।”

এছাড়া, প্রতিপক্ষ গ্রুপকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।” ভিডিওতে ব্রাউন চুল ও লাল রঙের জামা পরা তামান্নাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

ভিডিওর শেষ পর্যায়ে তিনি সাজ্জাদের মুক্তির জন্য সমর্থকদের দোয়া চেয়ে বলেন, “আমার জামাই গতকাল (শনিবার) রাতে অ্যারেস্ট হইছে, এ নিয়ে এত হইহুল্লোড় করার কিছু নাই। মামলা যখন আছে, অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছু নাই।”

তিনি আরও বলেন, “আপনারা যারা ভাবতেছেন, আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনো দিন বের (জামিন) হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।”

তামান্নার এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে তার বক্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে দেখছেন।

প্রতিপক্ষকে হুমকি দিয়ে তামান্না শারমিন বলেন, ‘আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে, তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রাইখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’

তিনি বলেন, ‘আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। ঠিক আছে? যারা আমার জামাই সাজ্জাদের সাপোর্টার আছো, তারা দোয়া করবে, যেন ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ঠিক আছে? ধন্যবাদ।’

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকার বসুন্ধরা শপিং মলে ঘুরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। রোববার সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।

এরপর গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে রাস্তায় পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। তাকে ধরতে এর পরদিন ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম জাগো নিউজকে বলেন, সাজ্জাদ দুর্ধর্ষ সন্ত্রাসী। সে যেন সহজে বেরিয়ে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামে তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি সাজ্জাদ।

জানা গেছে, গত বছরের ১৭ জুলাই অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। আগস্টে সরকার পতনের পর আইনি সুযোগ কাজে লাগিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার

পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার

বাণিজ্য রিপোর্টঃ হঠাৎ ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর (রোববার) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। এতে বলা হয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
language Change