তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

২০২৫ হজ এজেন্সির ন্যূনতম কোটা নির্ধারণ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

২০২৫ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম কোটা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৬ মার্চ) এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়, যেখানে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ২৬ অনুযায়ী লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের রাজকীয় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২৩ সালে প্রতিটি এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রী কোটা ছিল ১০০ জন, যা ২০২৪ সালে বাড়িয়ে ২৫০ জন করা হয়। ২০২৫ সালের জন্য এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রতিটি এজেন্সির জন্য এক হাজার জন নির্ধারণ করা হয়েছে।

এতদিন পর্যন্ত লিড এজেন্সির মাধ্যমে ১০০ বা ২৫০ জন হজযাত্রীর জন্য বাড়ি/হোটেল ভাড়া, হজযাত্রী প্রেরণ, মক্কা-মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় তত্ত্বাবধান এবং হজ শেষে দেশে প্রত্যাবর্তনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তবে, ২০২৫ সালে এক এজেন্সির তত্ত্বাবধানে এক হাজার হজযাত্রী রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই পরিবর্তনের ফলে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সিগুলোর ওপর বাড়তি দায়িত্ব বর্তাবে। ফলে, এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় এবং পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের সঠিকভাবে সেবা প্রদান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিটি লিড এজেন্সির অধীনে এক হাজার ও এর বেশি হজযাত্রীর সুষ্ঠুভাবে হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী এজেন্সিরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সে লক্ষ্যে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির প্রধান দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-

১. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি একত্রে লিড এজেন্সি গঠন সংক্রান্ত চুক্তিনামা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পাদন করবে। যার কপি হজ অফিসের পরিচালককে পাঠাতে হবে।

২. লিড এজেন্সির স্বত্বাধিকারী পরিচালকের (হজ) সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবেন।

৩. সমন্বয়কারী এজেন্সি বিমান টিকেটের অর্থ এবং সৌদি পর্বের যাবতীয় ব্যয়ের অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।

৪. সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া করবে।

৫. সমন্বয়কারী এজেন্সি তার এজেন্সির হাজীদের খাবারের আয়োজন নিজ দায়িত্বে করতে পারবে। এ ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সমন্বয়কারী এজেন্সিকে বহন করতে হবে।

৬. জেদ্দা-মক্কা-মদিনা, মদিনা-মক্কা-জেদ্দা এবং মক্কা-মিনা-আরাফাহ রুটে হজযাত্রী পরিবহনের জন্য সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি পরামর্শে নিজস্ব হাজীদের জন্য পরিবহন চুক্তি সম্পাদন করতে পারবে।

৭. নির্ধারিত ফ্লাইট সিডিউল অনুসারে হজযাত্রীর গমন ও প্রত্যাগমনের তথ্য সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীদের অবহিত করবে।

৮. সৌদি আরবে লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের সব হজযাত্রীর সেবা নিশ্চিত করবে।

৯. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের হজযাত্রীদের জন্য গাইড নিয়োগ করবে।
১০. লিড এজেন্সি সব হজযাত্রীর অনুকূলে বিমান টিকেট ইস্যুর ব্যবস্থা করবে।

১১. সংশ্লিষ্ট এজেন্সি মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য ভাড়া বাড়ি বা হোটেলের তথ্য মক্কা ও মদিনা হজ অফিসকে অবহিত করবে।

১২. সমন্বয়কারী এজেন্সি সৌদি মোয়াল্লেম কর্তৃক প্রদত্ত খাবার সব হজযাত্রীকে সঠিকভাবে সরবরাহের ব্যবস্থা নেবে।

১৩. গাইড বা মোনাজ্জেমের মোবাইল নম্বর সব হজযাত্রীসহ মক্কা ও মদিনার হজ অফিসকে অবহিত করবে।

২০২৫ সালের হজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সর্বোপরি হজযাত্রীরা যাতে নির্ধারিত সময়ে হজে গমন করে স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে সক্ষম হন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করবে। হজযাত্রীদের প্রতি অবহেলা বা যে কোনো ত্রুটির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে। এ ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুষ না দিলে মিলে না কোন কাজ ?! মিরপুর বিআরটি-এ তানভীরের ঘুষ বানিজ্য

সুমন খান : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ মিরপুর মালিকানা বদলি শাখার ১১৬ নম্বর রুমে গ্রাহকদের হয়রানির শেষ নেই মোবাইলের মতন ওয়েটিং রেখে একের পর এক কাজ করেন । এই সেকশনে গ্রাহকরা সরাসরি তাদের গাড়ীর কাগজ পত্র নিয়ে গেলে ওই সেকশনের অফিস সহকারী। সরকারি অফিস চারটা পর্যন্ত থাকা সত্ত্বেও বাড়তি তারা কাজ করে রাত দশটা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন চিত্র গণমাধ্যমের হাতে পৌঁছালো, মো.তানভীর তার নিজস্ব বাহীনি দিয়ে কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তার বাহীনির সদস্যরা হলো, জসিম, সুমন, গিয়াস‌ ,কবির নতুন নতুন দালালের অনাগোনা, সরকারি অফিস বন্ধ থাকার পরেও তারা গার্মেন্টস কোয়ালিটির মতন ওভারটাইম করে টাকার বিনিময়ে । এই সুযোগে দালাল চক্রটি গ্রাহকদের ফাইল নিয়ে দেখে এবং তাদেরকে বলে আপনার

আরও পড়ুন
language Change