তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০২৫ হজ এজেন্সির ন্যূনতম কোটা নির্ধারণ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

২০২৫ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম কোটা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৬ মার্চ) এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়, যেখানে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ২৬ অনুযায়ী লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের রাজকীয় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২৩ সালে প্রতিটি এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রী কোটা ছিল ১০০ জন, যা ২০২৪ সালে বাড়িয়ে ২৫০ জন করা হয়। ২০২৫ সালের জন্য এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রতিটি এজেন্সির জন্য এক হাজার জন নির্ধারণ করা হয়েছে।

এতদিন পর্যন্ত লিড এজেন্সির মাধ্যমে ১০০ বা ২৫০ জন হজযাত্রীর জন্য বাড়ি/হোটেল ভাড়া, হজযাত্রী প্রেরণ, মক্কা-মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় তত্ত্বাবধান এবং হজ শেষে দেশে প্রত্যাবর্তনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তবে, ২০২৫ সালে এক এজেন্সির তত্ত্বাবধানে এক হাজার হজযাত্রী রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই পরিবর্তনের ফলে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সিগুলোর ওপর বাড়তি দায়িত্ব বর্তাবে। ফলে, এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় এবং পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের সঠিকভাবে সেবা প্রদান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিটি লিড এজেন্সির অধীনে এক হাজার ও এর বেশি হজযাত্রীর সুষ্ঠুভাবে হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী এজেন্সিরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সে লক্ষ্যে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির প্রধান দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-

১. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি একত্রে লিড এজেন্সি গঠন সংক্রান্ত চুক্তিনামা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পাদন করবে। যার কপি হজ অফিসের পরিচালককে পাঠাতে হবে।

২. লিড এজেন্সির স্বত্বাধিকারী পরিচালকের (হজ) সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবেন।

৩. সমন্বয়কারী এজেন্সি বিমান টিকেটের অর্থ এবং সৌদি পর্বের যাবতীয় ব্যয়ের অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।

৪. সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া করবে।

৫. সমন্বয়কারী এজেন্সি তার এজেন্সির হাজীদের খাবারের আয়োজন নিজ দায়িত্বে করতে পারবে। এ ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সমন্বয়কারী এজেন্সিকে বহন করতে হবে।

৬. জেদ্দা-মক্কা-মদিনা, মদিনা-মক্কা-জেদ্দা এবং মক্কা-মিনা-আরাফাহ রুটে হজযাত্রী পরিবহনের জন্য সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি পরামর্শে নিজস্ব হাজীদের জন্য পরিবহন চুক্তি সম্পাদন করতে পারবে।

৭. নির্ধারিত ফ্লাইট সিডিউল অনুসারে হজযাত্রীর গমন ও প্রত্যাগমনের তথ্য সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীদের অবহিত করবে।

৮. সৌদি আরবে লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের সব হজযাত্রীর সেবা নিশ্চিত করবে।

৯. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের হজযাত্রীদের জন্য গাইড নিয়োগ করবে।
১০. লিড এজেন্সি সব হজযাত্রীর অনুকূলে বিমান টিকেট ইস্যুর ব্যবস্থা করবে।

১১. সংশ্লিষ্ট এজেন্সি মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য ভাড়া বাড়ি বা হোটেলের তথ্য মক্কা ও মদিনা হজ অফিসকে অবহিত করবে।

১২. সমন্বয়কারী এজেন্সি সৌদি মোয়াল্লেম কর্তৃক প্রদত্ত খাবার সব হজযাত্রীকে সঠিকভাবে সরবরাহের ব্যবস্থা নেবে।

১৩. গাইড বা মোনাজ্জেমের মোবাইল নম্বর সব হজযাত্রীসহ মক্কা ও মদিনার হজ অফিসকে অবহিত করবে।

২০২৫ সালের হজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সর্বোপরি হজযাত্রীরা যাতে নির্ধারিত সময়ে হজে গমন করে স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে সক্ষম হন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করবে। হজযাত্রীদের প্রতি অবহেলা বা যে কোনো ত্রুটির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে। এ ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনার রায় নিয়ে ফখরুলের স্ট্যাটাস

হাসিনার রায় নিয়ে ফখরুলের স্ট্যাটাস

  ডেস্ক রিপোর্টঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় সোমবার (১৭ নভেম্বর)। এ রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে। এর আগে, রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের

আরও পড়ুন
language Change