তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

আ‘লীগ নিষিদ্ধের দাবি ১৩ ছাত্র সংগঠনের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি অঙ্গন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন।’

তার এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সামনে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।

বিগত ১৬ বছর ধরে গুম, খুন, ক্রসফায়ারসহ অসংখ্য মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে বেশি ভিকটিম হওয়ার কারণে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও আওয়ামী লীগের বিচার করা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসন এবং পুনরুত্থান রুখে দিতে দিতে হবে বলে জানান ছাত্র সংগঠনের নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী। তাদেরকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি গণতন্ত্রের জন্য আত্মঘাতী। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের এখতিয়ারে রয়েছে। আমরা মনে করি, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়ায় বা সংসদীয় প্রক্রিয়ায় করা উচিত।

একই প্রশ্নে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারাও তাদের মতামত জানান। তাদের ভাষ্য, আওয়ামী লীগ গত ১৭ বছর ক্ষমতায় থেকে যে অপরাধ করেছে এবং সর্বশেষ জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়েছে তার জন্য বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে এমন আইনে দলটিকে নিষিদ্ধ করতে হবে যাতে তারা আর কোনোভাবেই এ দেশের রাজনীতি করতে না পারে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগে যে গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নেই। বর্তমান সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সাত মাস সময় পেয়েছে, কিন্তু তেমন কোন অগ্রগতি নেই। এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের মুখোমুখি করতে না পারা এই সরকারের দুর্বলতা বলেও তিনি উল্লেখ করেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগের হাতে এখন জুলাই আন্দোলনের আহত-নিহতদের রক্তের দাগ লেগেই আছে। তাই বিচার প্রক্রিয়া চলার সময় তাদের রাজনীতি বন্ধ রাখতে হবে। বিচার হওয়ার পর আলাদত নির্ধারণ করবে তারা রাজনীতি করতে পারবে কী পারবেন। যারা তাদের রাজনীতিতে ফেরার সুযোগ করতে কাজ করতে তাদেরকেও আওয়ামী লীগের দোসর হিসাবে ধরে নেওয়া হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. রাগীব নাঈম বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা ও সর্বশেষ জুলাই গণহত্যা ঘটিয়েছে। এই তিনটি ঘটনার জন্যই তাদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা উচিত।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (একাংশ) কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অর্থপাচার, হত্যা-গুম ও অবশেষ জুলাই গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে, আমরা চাই আওয়ামী লীগের এ সব অপরাধের জন্য বিচার করা উচিত।

তবে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেছেন, দেশে কে রাজনীতি করবে আর কে করবে না, এটার জনগণই বিচার করবে।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ড. ইউনূস যা বলেছেন তা দেশবাসীকে হতাশ করেছে। মাত্র ৭ মাস আগে যে রাজনৈতিক দল এদেশের জনগণের উপর সংগঠিতভাবে গণহত্যা চালিয়েছে তাদের আগে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গণহত্যায় যাতে সংগঠনের বিচার করা যায় সেই বিধান যুক্ত করতে হবে এবং বিচার সম্পূর্ণ করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারে থাকার সময় যেসব অপরাধ করেছে, সেগুলোসহ জুলাই গণহত্যার জন্য তাদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। শুধু তাই নয় আওয়ামী লীগ অপরাধের সাথে যেসব দল ও বাহিনী সহযোগিতা করেছে তাদের বিচার হওয়া উচিত।

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর যে অপরাধ করেছে এবং গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপরে হামলা করেছে, তার জন্য তাদেরকে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটা নির্ধারণ করবে জনগণ।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আন্দোলন আগে থেকেই চলছে। জাতিসংঘের রির্পোট দ্বারা প্রমাণিত আওয়ামী লীগ দেশের জুলাই গণহত্যা চালিয়েছে, এ জন্য আর দেরি না করে তাদের দ্রুত নিষিদ্ধ করা উচিত। একই সাথে এমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যাতে তারা আর কোনোভাবেই এ দেশের রাজনীতি করতে না পারে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আওয়ামী লীগসহ তাদের যারা দোসর আছে, তাদেরকেও রাজনীতিতে দ্রুত নিষিদ্ধ করতে হবে। যাতে করে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে। এছাড়া যারা আওয়ামী লীগকে রাজনীতি ফেরাতে চায়, তাদেরও প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত জুলাইয়ে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখা উচিত।

এ ছাড়া আওয়ামী লীগ গত ১৭ বছর যে অপরাধ করেছে তার জন্য বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া যারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছে তাদেরও বিচার করা উচিত।

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, আওয়ামী নিষিদ্ধের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ৩৬ দিন অবস্থান কর্মসূচি পালন করেছি। এছাড়া প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছি। আওয়ামী লীগকে যদিও কিন্তু ছাড়া নিষিদ্ধ করতে হবে। এছাড়া যারা আওয়ামী লীগের সহযোগী তাদের বিচার করতে হবে। যদি আওয়ামী লীগকে ফেরানো চেষ্টা করা হয় তাহলে আরেকটা বিল্পব হবে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তাসনিম মাহফুজ বলেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।পাশাপাশি আওয়ামী লীগ যাতে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

যারা আওয়ামী লীগের অপরাধ করেছে এবং আওয়ামী লীগের বর্তমান আদর্শ নিয়ে ভবিষ্যতে যদি ভবিষ্যতে যাতে রাজনীতিতে না ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেবীগঞ্জে পৌর টোলের নামে অবৈধ চাঁদা আদায়

  এনামুল,পঞ্চগড়, প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পৌর টোল আদায় করছেন দেবীগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সড়ক মহাসড়কের উপর যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদা। টোল আদায়কে কেন্দ্র করে একদিকে লেগে থাকে রাস্তায় যানজট। অন্যদিকে টাকা দিতে না চাইলে অল্প আয়ের চালকদের সাথে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর কতৃপক্ষ চাঁদা আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জানা গেছে, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬/৪০/ ২০২২ এর ২১/০৪/২০২২ ইং মোতাবেক গত ২১ এপ্রিল আদেশের আলোকে টার্মিনাল ব্যতীরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করে সরক পরিবহন ও সড়ক মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা

আরও পড়ুন
language Change