তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি!

শাহজাদপুরে এ.এন.এগ্রোভেট কারখানায় ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদন,প্রাণীসম্পদ কর্মকর্তার নীরব ভূমিকা!

পাঠক সংখ্যা
638

 

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কুঠি সাত বাড়ীয়ায় এ.এন.এগ্রোভেট নামক একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে, প্রাণীসম্পদ অফিসের নীরব ভূমিকা!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুখাদ্য আইন,২০১০ এবং পশুখাদ্য বিধিমালা-২০১৩ এর আলোকে এ.এন.এগ্রোভেট নামক প্রতিষ্ঠান কে প্রাণিসম্পদ অধিদপ্তর হতে পশুখাদ্য উৎপাদক/প্রক্রিয়াজাত কারক/ সংরক্ষক/বাজারজাতকারক (ক্যাটাগরি-১) হিসেবে শর্ত সাপেক্ষে লাইসেন্স প্রধান করেন, যার লাইসেন্স নং ৩৪৪(ক্যাটাগরি-১:ভেট প্রিমিক্স)অনুমোদন লাইসেন্স এর শর্ত অনুযায়ী এক হতে পাঁচ পর্যন্ত পণ্য গুলো প্রাথমিকভাবে অনুমোদন থাকলেও এ.এন.এগ্রোভেট প্রতিষ্ঠানটি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একাধিক পণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছে।

সবুজ বাংলাদেশের অনুসন্ধানে বেড়িয়ে আসে প্রতিষ্ঠানটির নানান রকম অনিয়ম। অনুসন্ধানে প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশের দুটি কক্ষে ঔষধ তৈরির বিভিন্ন কাঁচামাল,মোড়ক,লেভেল সঙ্গে গাদাগাদি করে ফেলে রেখেছে। এছাড়াও ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন অনিয়মের দৃশ্য! প্রতিষ্ঠানটিতে নেই কোন ল্যাব ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি,এমনকি মিক্সার মেশিনটি দেখা যায় নষ্ট ! প্লাস্টিকের বালতিতে কাঁচামাল নিয়ে হাত দিয়ে তা মিশিয়ে বোতলে ভরা হচ্ছে আর এভাবেই মোড়ক/লেবেল লাগিয়ে তৈরি হচ্ছে ভেজাল গবাদি পশুর ঔষুধ! এছাড়াও অদক্ষ শ্রমিক দিয়ে ঔষধ তৈরি ও প্যাকিং করা হচ্ছে।
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে একজন দক্ষ কেমিস্ট ভেটেরিনারি মেডিসিন ডাক্তার(ডিভিএম) এর তত্ত্বাবধানে এ ধরনের ঔষধ তৈরি বাধ্যতামূলক হলেও এখানে-ও কোন নিয়মনীতি তোয়াক্কা করছে না প্রতিষ্ঠানটি।

এবিষয়ে,এ.এন.এগ্রোভেট প্রতিষ্ঠানটির মালিক মোঃ নুরুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি সবুজ বাংলাদেশ কে জানান,তিনি নিজেও একজন সাংবাদিক!
কি এমন বিষয়ে আমার প্রতিষ্ঠানে এসেছে বা কে পাঠিয়েছে এমন প্রশ্ন করতে থাকেন, এক পরাজয় তিনি নিজেই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়।
তিনি বলেন,আমি দৈনিক বাংলা খবর প্রতিদিন পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে আছেন এবং শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য তিনি এভাবেই নিজের পরিচয় দিতে থাকেন।

এরপর,তার প্রতিষ্ঠান এ.এন.এগ্রোভেট এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি সবুজ বাংলাদেশের প্রতিবেদকের কাছে সকল অনিয়মের কথা স্বীকার করে বলেন, এক ব্যক্তি মাসে দু-একবার এসে কোন কেমিক্যাল এর সঙ্গে কোনটি মেশাতে হবে সেটি দেখিয়ে দিয়ে যায়। তার দেখা কৌশল মোতাবেক আমি এই ভেজাল ঔষধ তৈরী করে বোতল ও প্যাকিং এবং বাজারজাত করি। এছাড়াও তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ কারখানাটি আমি চালিয়ে আচ্ছি কোন সমস্যা হচ্ছে না। তিনি আরো বলেন, শাহজাদপুরের অনেকেই এই গবাদিপশুর ঔষধ উৎপাদন করছে তাদের ঔষধ ও প্রশাসনের অনুমোদন ও পরীক্ষা ছাড়াই তৈরি হচ্ছে এ-ক্যালবেট প্লাস ও হেপাটোলিভ -এন ঔষধ তৈরীসহ বিভিন্ন ঔষধ তৈরী ও বাজারজাত করে যাচ্ছে তারা-ও আইন অনুযায়ী অপরাধ করছে নিজ মুখেই তিনি সকল অনিয়মের বিষয়ে স্বীকার করেন তার ভিডিও রেকর্ড ও সবুজ বাংলাদেশ পত্রিকার সংরক্ষণে রয়েছে।

এরপর,এ.এন.এগ্রোভেট প্রতিষ্ঠানটির মালিক মোঃ নুরুল ইসলামের সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ায় কারনটা জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকতা আমি বুঝি না ও এই পেশায় ও আমার কোন অভিজ্ঞতাও নাই তবে,আমার সাংবাদিকতার কার্ড বানানোর উদেশ্য হলো আমার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে সু-সম্পর্ক খুব সহজেই গড়ে তুলতে সক্ষম হয়েছি এছাড়াও অনেক সাংবাদিক প্রতিষ্ঠানে এসে ঝামেলা করে যখন তারা জানতে পারে আমিও সাংবাদিক তখন তারা আমার কিছুই করতে পারবেন না। তিনি আরো বলেন,শাহজাদপুরে আমার মত সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে অনেকেই অবৈধ ব্যবসা পরিচালনা করছে খুব সহজেই আপনি নিজেও তাদের কিছু করতে পারবেন না।

এরপর তার প্রতিষ্ঠান থেকে প্রতিবেদক চলে আসার সময় পকেট থেকে টাকা বের করে প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টাও করে তবে প্রতিবেদক টাকা গ্রহণ করেনি বলে তিনি হুমকি দিয়ে বলেন,আপনি কত বড় সাংবাদিক হয়েছেন সেটিও আমি দেখে নিবো। এছাড়াও তিনি বলেন,আপনি যা পারেন করেন আমি বড় বড় সাংবাদিকসহ শাহজাদপুর প্রেস ক্লাব ও উপজেলা প্রাণীসম্পদ অফিসারের সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করে-ই প্রতিষ্ঠান চালাচ্ছি আপনি নিউজ করে যা পরেন করেন কোন সমস্যা নেই।

এবিষয়ে,শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেল্লাল হোসেনের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এ.এন.এগ্রোভেট প্রতিষ্ঠানের বিষয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন। এরপর গত ১৮/৩/২০২৫ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর প্রাণীসম্পদ কর্মকর্তার মুঠোফোনে ফোন দিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলেই, কিছু না বলেই তিনি ফোন কেটে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনা মেডিক্যালের প্রিজন সেল থেকে পালিয়েছে মাদক মামলার আসামি

খুলনা মেডিক্যালের প্রিজন সেল থেকে পালিয়েছে মাদক মামলার আসামি

খুলনা সংবাদদাতা: খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলায় গ্রেপ্তার ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। ইউসুফ খুলনার খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে আলমনগর মোড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। থানার এএসআই মো. নাসির উদ্দিন বলেন গ্রেপ্তারের পর ইউসুফ বুকে ব্যথার অভিযোগ করলে তাকে খুলনা মেডিক্যালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসকরা তার রোগ নির্ণয় করতে না পারায় তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টায় প্রিজন সেলে হস্তান্তর করে আমি থানায় ফিরে যাই। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তালেব বলেন

আরও পড়ুন
language Change