তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

অর্থ শাখায় চাকরি করেই শত কোটি টাকার মালিক মাহবুবুর রহমান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বিআরটিএ সদর দপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক সরদার মাহবুবুর রহমান ঘুষ, দুর্নীতি ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করার কারনে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে।

 

বিআরটিএ সদর দপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক সরদার মাহাবুবুর রহমান ঘুষ গ্রহণ যেন নেশায় পরিণত হয়েছে । গোপালগঞ্জের পাশাপাশি জেলায় বাড়ি হওয়ার কারণে শুধু নামের উপরেই কেনাকাটায় অনিয়ম, টেন্ডারবাজিসহ বিভিন্ন কৌশলে অতিরিক্ত কমিশন নিয়ে শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।গোপালগঞ্জের আমলা,নেতা ও সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে এ যাবৎ কাল বিভিন্ন ধরনের অনিয়ম চালিয়ে যাচ্ছেন বিআরটিএ সদর দপ্তরের এ কর্মকর্তা।
সরদার মাহাবুব ১৯৯২সালের ১৯ আগষ্ট মাসিক ১২০০/-টাকা বেসিকে ক্যাশিয়ার পদে বিআরটিএ সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে ২৮ আগস্ট ২০০৩ সালে হিসাবরক্ষক এবং ২৪ মার্চ ২০১৪ তারিখে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসাবে পদোন্নতি পান।
২০২৩ সালের ২১শে সেপ্টেম্বর হিসাব রক্ষণ কর্মকর্তা থেকে অর্থ শাখার উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার পরে ৩৫ হাজার ৫০০ টাকা বেতন- স্কেল সব মিলিয়ে ৬০ টাকার ও কম একজন কর্মকর্তা শ্বশুরবাড়ি গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম করে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। যার মধ্যে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ২নং রোডের ব্লক-এ, হাউজ নম্বর-১৯, এখানে ৬.৫ শতাংশ জমির উপর ৮ তলা ভবন এবং ছাদের উপরে একটি ফ্লাট নির্মাণ করেছেন ২০২১ সালে। এছাড়া ১৯/সি/২ উত্তর টোলারবাগ, মিরপুর এবং গোপালগঞ্জে রয়েছে ফ্লাট।গৃহিণী স্ত্রী রাশিদা খানম (মিন্নী)’ যে গাড়ি ব্যবহার করে তার (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা -মেট্রো-গ-৩১-৪৩২৩) এবং তার নামে ২টি সিএনজি আছে । গোপালগঞ্জ সদর ও মিয়াপাড়ার একাধিক স্থানে স্ত্রীর নামে জমি ক্রয় করেছেন। গোপালগঞ্জ সদরে আবেদা মঞ্জিল নামে কয়েক কোটি টাকার আলিশান বাড়ি । সরকারি আইন অমান্য করে সরদার মাহাবুবুর রহমান ছেলের নামের সাথে মিল রেখে“মেসার্স মাহির এন্টারপ্রাইজ” নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন । তিনি ধানমন্ডি ৩ নম্বর রোডের ২৯/বি, যে ফ্লাটে থাকে তার মাসিক ভাড়া ৭০ হাজার টাকা। নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে ও তার আশ-পাশের এলাকায় ক্রয় করেছেন অনেক ফসলি জমি । তার ছেলে এস.এম মাহির অর্ক এবং জমজ দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস অর্থি এবং জান্নাতুল মাওয়া অর্নি নামকরা কলেজ অধ্যয়ন করে।

নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএ সদর দপ্তরের হিসাব শাখা ও বিআরটিএ’র ভেন্ডর প্রতিষ্ঠানের অনেকেই ‘দৈনিক সকালের সময়’কে বলেন,সরদার মাহবুব ঘুষ গ্রহণে ভিন্ন পন্থা অবলম্বন করেন। বিআরটিএ’র সাথে ভেন্ডর প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের চারটি সার্ভিস চুক্তি রয়েছে, যেগুলোর বিল প্রতি মাসে পরিশোধ করতে হয় । সেগুলো হলো এমভিট্যাক্স, বিআরটিএ-আইএস, আর্কাইভিং এবং মোটরভিকেল (ইনসফেক্সন এই বানানটা সঠিক কিনা )সেন্টার (ভিআইসি) চুক্তি। যার মধ্যে এমভিট্যাক্সের বিল সবচেয়ে বেশি। এমভিট্যাক্সে প্রতি মাসে ২ কোটি টাকার ও বেশি বিল প্রদান করেন সিএনএসকে। হিসাব রক্ষণ কর্মকতা থাকাকালীন সরদার মাহবুবুর রহমান এমভিট্যাক্সের বিল ছাড় বাবদ মাসিক ১% হারে ২ লাখ টাকার উপরে ঘুষ নিতেন। উপ-পরিচালক (অর্থ) হিসেবে পদোন্নতির সাথে তার ঘুষের পরিমাণ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ার কারণে এখন ২% হারে ঘুষ গ্রহণ করেন। সিএনএস লিমিটেড গত ডিসেম্বরে এমভিট্যাক্সের ৬ কোটি টাকার ও বেশি বিল সাবমিট করেছে, যে বিল ছাড় বাবদ ইতোমধ্যে সিএনএস তাকে ৬ লক্ষ টাকা ঘুষ দিয়েছে আর কমিশনের বাকী ৬ লাখ টাকা এখনও দেয়া হয় নাই। এছাড়া এমভিট্যাক্স চুক্তির বিল থেকে প্রতি মাসে সিএনএস লিমিটেড এই চুক্তির( ডেক্স) অফিসার অর্থাৎ যার মাধ্যমে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এবং বিল আপ হয়, বিআরটিএ সদর দপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ শাহাজান কবিরকে ১% হার ঘুষ প্রদান করে। শাহাজান কবিরের ৬ লক্ষ টাকা ইতোমধ্যে সিএনএস লিমিটেডকে পরিশোধ করা হয়েছে। একইভাবে সরদার মাহাবুবকে প্রতি মাসে আর্কাইভিং-এর বিলের জন্য ১ লাখ টাকা, ভিআইসির জন্য ১ লাখ টাকা, বিআরটিএ-আইএস এর জন্য ৫০
হাজার টাকা ঘুষ দেন সিএনএস লি.। সিএনএস লিমিটেডের পক্ষে মাসিক ঘুষ দেয়ার কাজ করে সিএনএসের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউর রহমান। মোঃ মতিউর রহমান বিআরটিএ সদর দপ্তরে আইএস চুক্তির আওতায় টিম লিডার হিসেবে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরি করে যার প্রধান কাজ সিএনএস লিমিটেডের এই ৪ টি চুক্তির বিল প্রতিমাসে ছাড়ানো। আবার মাদ্রাজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের (এমএসপিপিএল) সাথে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি রয়েছে। প্রত্যেকটি বিল পরিশোধের সময় টাকার পরিমাণের উপর নির্ভর করে এমএসপিপিএল ১ থেকে ৪ লাখ টাকা ঘুষ দেন সরদার মাহাবুবকে। সর্বশেষ কয়েকটি বিল বাবদ এমএসপিএল যে ৮ কোটি টাকা বিল নিয়েছে যেখান থেকে সরদার মাহাবুবকে ১০ লাখ টাকা ঘুষ দিয়েছে এমএসপিএল। দাবিকৃত অর্থ সরদার মাহাবুবকে দিতে দেরি হলে তিনিও বিভিন্ন অজুহাতে বিল প্রদান করতে বিলম্ব করেন। তবে ডিআরসি এবং নম্বর প্লেটের চুক্তি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান হওয়ায় সেখান থেকে কোন ঘুষ নিতে পারে না সরদার মাহাবুব

এই কর্মকর্তার বিষয়ে আরও জানা যায়, বিআরটিএ সদর কার্যালয়ের জন্য খোলাবাজার থেকে পন্য ক্রয় করা হলে ১৫% হারে তাকে ঘুষের টাকা প্রদান না করলে বিভিন্ন অজুহাতে সেই বিল আটকে দেয়। আরএফকিউ’এর মাধ্যমে ক্রয় করা হলে নুন্যতম বিশ হাজার টাকা তাকে দিতে হয়। ওপেন টেন্ডারের মাধ্যমে কোন পন্য ক্রয় হলে ক্রয় মূল্যের ৫-৬% হারে তাকে ঘুষ দিতে হয়। ঘুষের সব অর্থই তিনি এজি অফিসের কথা বলে নেন। এজি অফিস থেকে ভেন্ডর প্রতিষ্ঠানসমুহের বিলের চেক নিজের কাছে এনে রাখে এবং তার দাবিকৃত অর্থ প্রদানের পর সেই চেক সংশ্লিষ্ঠ ভেন্ডর প্রতিষ্ঠানকে প্রদান করে।

অন্যদিকে মাদ্রাজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের (এমএসপিপিএল) সাথে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি রয়েছে। প্রত্যেকটি বিল পরিশোধের সময় টাকার পরিমাণের উপর নির্ভর করে এমএসপিপিএল ১-৪ লাখ টাকা ঘুষ দেয় সরদার মাহাবুবকে। সর্বশেষ কয়েকটি বিল বাবদ এমএসপিএল যে আট কোটি টাকা বিল নিয়েছে যেখান থেকে সরদার মাহাবুবকে ১০ লাখ টাকা ঘুষ দিয়েছে এমএসপিএল। দাবিকৃত অর্থ সরদার মাহাবুবকে দিতে দেরি হলে তিনিও বিভিন্ন অজুহাতে বিল প্রদান করতে বিলম্ব করেন। তবে ডিআরসি এবং নম্বর প্লেটের চুক্তি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান হওয়ায় এখান থেকে কোন ঘুষ নিতে পারে না সরদার মাহাবুব।

এছাড়া বিআরটিএ সদর দপ্তরে কোন কর্মচারী নিয়োগ পেলে, সরদার মাহাবুবকে ঘুষ না দিলে সহসা তাদের বেতন হয় না। বিআরটিএ সদর কার্যালয়ের একাধিক ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, তাদের ওভারটাইমের টাকার একটা নির্দিষ্ট অংশ সরদার মাহাবুবকে না দিলে, নানা কারণ দেখিয়ে তাদের ওভারটাইমের টাকা দিতে বিলম্ব করে এমনকি কেটেও রাখে। বিআরটিএতে এগুলো ওপেন সিক্রেট। বিআরটিএ’র বিভিন্ন বিভাগীয়, মেট্রো এবং সার্কেল অফিসের খরচের বাজেট বরাদ্দ সদর কার্যালয়ের অর্থ শাখার মাধ্যমে হয়ে থাকে। যে সব অফিস থেকে তাকে অর্থ দেওয়া হয়, সেই সব অফিসকে সে বেশি বাজেট বরাদ্দ দেয়ার চেষ্টা করেন এবং অন্যান্য অফিসে অনেক কম। এই বিষয়ে ২০২৩ সালের প্রথম দিকে বিআরটিএ’র মাসিক সমন্বয় সভায় বিআরটিএ’র বরিশাল বিভাগীয় পরিচালক প্রশ্ন উত্থাপন করলে বিআরটিএ’র তখনকার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সরদার মাহাবুবকে তিরস্কার করে। সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার তাকে অর্থমন্ত্রী বলে ডাকতো।

অভিযোগ রয়েছে, বিআরটিএ’র লিফটের ভেন্ডর “কনসেপ্ট এলিভেটরস ও ইঞ্জিনিয়ারিং”-এর বিল আটকে রেখে তাদের দিয়ে সরদার মাহাবুব তার ঢাকা উদ্যানের বাড়ির লিফটের কাজ করিয়ে নেয়। একইভাবে বিআরটিএ’র এসির ভেন্ডর অলোকের ইঞ্জিনিয়ারিংস লিমিটেডের বিল আটকে রেখে, তাদের সার্ভিস ম্যান দিয়ে বাসার এসি সার্ভিসিং করায়। বাংলাদেশের সকল জেলায় বিআরটিএ’র নিজস্ব অফিস কাম ট্রেনিং সেন্টার এবং ভিআইসি স্থাপনের প্রক্রিয়া চলমান। এই কাজে এখন পর্যন্ত যে সকল জেলায় জমি অধিগ্রহন করা হয়েছে, সেসব জমি অধিগ্রহনের অর্থ ছাড় দিতেও তাদের কাছ থেকে ঘুষ দাবি করে এবং আদায় করে। সম্প্রতি বিআরটিএ ভবন এবং ডাটা সেন্টারের ইলেকট্রিক লাইন স্থাপন, বেইজমেন্ট-এ টাইলস স্থাপনসহ ভবনের সার্ভিসিং এর কাজ পিডব্লিউডি’র মাধ্যমে তিন কোটি টাকার উপরে কাজ করানো হয়েছে। কিন্তু সরদার মাহবুব পিডব্লিউডি’র মাধ্যমে কাজ করানোর ঘোর বিরোধী ছিলো। কারণ পিডব্লিউডি কাজ করলে এজি অফিসের কথা বলে সরদার মাহবুব কোন ঘুষ নিতে পারে না।

সরদার মাহাবুবুর রহমানের বাড়ি নড়াইল জেলায় হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ী গোপালগঞ্জের মিয়াপাড়ায় হওয়ায় সকলের কাছে গোপালগঞ্জের পরিচয় দিতেন। কিন্তু ৫ আগষ্টে স্বৈরাচার সরকারের পতনের পর জন্মস্থান নড়াইলের পরিচয় দিচ্ছেন । গোপালগঞ্জের সাবেক পুলিশ পরিদর্শক খন্দকার আজিজুর রহমান তার আপন বড় ভায়রা এমনকি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের সাথেও সরদার মাহাবুবের সখ্যতা ছিল। হাবিবুর রহমানের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহার করে ক্ষমতার জাহির এবং অপব্যবহার করতো। সরদার মাহবুবুর রহমানের নামে একাধিকবার দুদকে মামলা হলেও গোপালগঞ্জ বাড়ি এবং সাংবাদিক, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের ম্যানেজ করে রক্ষা পান।

বিআরটিএ সদর দপ্তরের অর্থ শাখার উপ পরিচালক সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম করে কিভাবে এত অবৈধ সম্পদ অর্জন করেছেন,এসবের বিষয়ে মন্তব্য জানতে সদর দপ্তরের উপ -পরিচালক সরদার মাহবুর রহমানের অফিসে গেলে প্রথম দিন নামাজ পড়ার কথা বলে দেড় ঘন্টা পরেও তার কক্ষে আসে নাই। পরের দিন ‘দৈনিক সবুজ বাংলাদেশের ঐ প্রতিনিধি তার অফিসে যাওয়ার পর ওই কর্মকর্তা ব্যক্তিগত মুঠোফোনে (শিমুল খান গোপালগঞ্জ) সাংবাদিককে ফোন দিয়ে ‘দৈনিক সবুজ বাংলাদেশের ঐ প্রতিনিধিকে তার সাথে কথা বলতে বলেন এবং শিমুল খান নামে ঐ সাংবাদিক জানায় সরদার মাহবুবুর রহমান আমার ভাই হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং বুদ্ধিজীবীদের অনেকেই এ প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সর্বস্তরের এমন জোরালো আপত্তির মুখে অবশেষে সরকার সেই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করেছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস। নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি জানান, রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে গত বুধবার (২৫ জুন) ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা

আরও পড়ুন
language Change