তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে শপআপ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ।

নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। এদিকে নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে।

বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারি-এর একীভূতকরণের মাধ্যমে সিল্ক গ্রুপ তৈরি করা হয়েছে। এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মূলত বাংলাদেশের শপআপ ও সৌদি আরবের স্যারি একে অপরের সঙ্গে একীভূত হলেও কোম্পানি দুটি নিজের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানায় থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ।

কোম্পানির শীর্ষ নির্বাহীদের মতে, ২০২৭ সালে প্রাথমিকভাবে স্টক এক্সচেঞ্জে যাওয়ার লক্ষ্য রয়েছে। সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “আমরা মনে করি আইপিও-এর ক্ষেত্রে উপসাগরীয় বাজার খুবই রোমাঞ্চকর — বিশেষ করে সৌদি বাজার।”

এছাড়া স্যারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান আফিফ জামান।

অন্যদিকে আগামী ছয় মাস ধরে কোম্পানিটি গ্রুপ পর্যায়ে লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেবে বলে সিল্ক ফাইন্যান্সিয়াল-এর অর্থায়ন শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারী বলেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্ক-এর জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড

  ডেস্ক রিপোর্টঃ গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার মধ্যে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও রয়েছে। তবে বিগত দশ বছরের অপরাধ তথ্য পর্যালোচনা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও যোগ করেন তিনি। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেফতারের পর মূল তথ্য

আরও পড়ুন
language Change