তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ১২ এপ্রিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত।

এই কর্মসূচি শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবতার পক্ষ এবং গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে অবস্থান নিতে দেশের সচেতন নাগরিকদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে।

তিনি এ বিক্ষোভে সশরীরে সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে সাধারণ জনগণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান।

একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ১২ এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসছে শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি।

এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

এ ছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশকে ধ্বংস করার আওয়ামী চক্রান্ত ফাঁস!

ডেস্ক রিপোর্টঃ‘হাসিনাই ভালো ছিলো, টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনবো’ কথাটি বলছিলেন একজন আন্দোলনকারী। এখনো বাতাসে ভাসছে ছোট্ট কোমলমতি শিশুদের লাশের গন্ধ। চারিদিকে কান্নার রোল আর পোড়া শরীরের আত্মচিৎকার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ট্রাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি ঠিক তখনই তাদের লাশ নিয়েও হচ্ছে রাজনীতি। ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ ক্যাডার বাহিনী সংগঠন ছাত্রলীগের নয়া ষড়যন্ত্রের নীল নকশা ইতিমধ্যে ফাসঁ হয়েছে।   গতকাল সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ৬ দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হয়। অবশেষে ছাত্রদের ৬ দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গন রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে। মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করেই একদল আন্দোলনকারী হামলে

আরও পড়ুন
language Change