তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

বলির পাঁঠা কে?

পাঠক সংখ্যা
638

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া ঘিরে প্রশ্ন তোলা হচ্ছে। অথচ এই গ্রেফতারের নির্দেশ এসেছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, আইজিপি এবং ডিএমপি কমিশনারের তরফ থেকে। তাহলে এখন প্রশ্ন ওঠে, বলির পাঁঠা হচ্ছেন কেন একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা?

রেজাউল করিম মল্লিক দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভেঙে পড়া ইউনিটকে নতুনভাবে গুছিয়ে তোলেন। তিনি প্রচারের আলোতে আসেননি, প্রেস ব্রিফিং বা মিডিয়া নাটকের আশ্রয় নেননি। হারুন-যুগের ‘ভাতের হোটেল’ সংস্কৃতির বাইরে থেকে কাজ করেছেন। অথচ এমন একজন কর্মকর্তাকেই সরিয়ে দেওয়া হলো, যাকে পুলিশ বিভাগের অনেকেই জনপ্রিয়, ভদ্র এবং পেশাদার অফিসার হিসেবে চেনেন।

সরকারি উপদেষ্টাদের কেউ কেউ এখন বলছেন, মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে ডিবির সংশ্লিষ্ট ইউনিট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা যেত। কিন্তু গোটা দায় একজন ইউনিটপ্রধানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্ত কি উদ্দেশ্যপ্রণোদিত?

যদি পুলিশের অভ্যন্তরে কর্মঠ, নির্লোভ কর্মকর্তারা এভাবেই বলি হন, তাহলে গোটা বাহিনীর মনোবলই শুধু নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার গোড়াতেই ফাটল ধরবে। একজন কর্মকর্তাকে তার কাজের স্বীকৃতির বদলে রাজনৈতিক চাপে সরিয়ে দেওয়া হলে, পরবর্তী অফিসাররা কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, তা ভাববার বিষয়।

এই সিদ্ধান্তটি কেবল একজন ব্যক্তিকে অপদস্থ করার নয়, বরং গোটা প্রশাসনিক শৃঙ্খলার ওপর এক প্রকার প্রশ্নচিহ্ন। তাই আমরা মনে করি, রেজাউল করিম মল্লিকের অপসারণের ঘটনাটি খতিয়ে দেখা উচিত এবং ভবিষ্যতে এমন পদক্ষেপের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয়।

লেখক :
মোহাম্মদ মাসুদ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সবুজ বাংলাদেশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক। এতে ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো-বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও

আরও পড়ুন
language Change