তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজউকের ইমারত পরিদর্শক সোহাগ মিয়ার বিরুদ্ধে দুদক-এ অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এর ১০ম গ্রেডের ইমারত পরিদর্শকের ডেভেলপার কোম্পানীর সাথে যুক্ত থাকার বিষয়ে মোর্শেদ আহম্মেদ নামে এক ব্যক্তি দুদক এ অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিম্বর গ্রামের মোঃ আশ্রাব আলীর পুত্র মোঃ সোহাগ মিয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার (সিভিল) পাশ করে ০২ জুলাই ২০১৮ সালে ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন। যোগদানের পরে জোন-৩ এ দায়িত্ব পালনকলে চরম দুর্নীতির কারনে তাকে ০৫ ডিসেম্বর ২০২২ সালে জোন-৩ থেকে জোন-৭ এ বদলি করা হয়েছিল। কিন্তু মহাখালী অঞ্চলের মতো অন্য অঞ্চলে দুর্নীতির মাধ্যমে অবৈধ আয়ের সুযোগ কম থাকায় পুণরায় রাজউকের সাবেক দুনীতিবাজ চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানকে ম্যানেজ করে ২০২৪ সালে মহাখালী জোন-৪/২ এ যোগদান করেন ইমারত পরিদর্শক মোঃ সোহাগ মিয়া। এলডিএল ডেভেলপার লিমিটেড কোম্পানী প্রতিষ্ঠার সময় সোহাগ জোন-৩ এর কাফরুল- ইব্রাহিমপুর এড়িয়ার দায়িত্বে ছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে মোঃ সোহাগ মিয়া সরকরি কর্মচারী হওয়ায় ঘুষের টাকায় নিজের নামে কোম্পানী খুলতে না পারলেও মধ্যবিত্ত পরিবারের বেকার ভগ্নীপতিকে পুতুল সাজিয়ে এলডিএল ডেভেলপার লিমিটেড নামে গড়ে তুলেছেন ডেভেলপার কোম্পানী। রাজউক জোন-৩/২ এড়িয়ায় নিয়ম না মেনে মিরপুরের সেনপাড়া পর্বতা হোল্ডিং নং-৫৩৭, ইব্রাহিমপুর হোল্ডিং নং-৫০৬ নির্মাণ করছে এই ডেভেলপাড় কোম্পানী।

নতুন ভবনের প্ল্যান পাস, ছাড়পত্র সহ ইমারত সম্পর্কিত বিভিন্ন কাজ জালিয়াতির মাধ্যমে সম্পাদন করেছেন মোঃ সোহাগ মিয়া। এ ছাড়াও নোটিশ বাণিজ্য, অন্যায় আবদার ও যেসব ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি সেই সব ভবন মালিকদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতাচ্ছেন ইমারত পরিদর্শক মোঃ সোহাগ মিয়া। তার এই সকল অন্যায় ও দুর্নীতির বিশ্বস্ত সহযোগী হিসেবে দির্ঘদিন যাবৎ সাথে আছেন মোঃ খুরশিদ। ইমারত পরিদর্শক সোহেগের কর্ম এলাকায় এই খুরশিদ নিজেকে রাজউকের ইমারত পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে ভবন মালিকদের থেকে অর্থ আদায় করেন সোহাগের প্রশ্রয়ে। ইমারত পরিদর্শক মোঃ সোহাগ মিয়ার অবৈধ লেনদেনও হয়ে থাকে এই খুরশিদের মাধ্যমেই। মোঃ সোহাগ মিয়া যখন ইব্রাহিমপুর এড়িয়ার দায়িত্বে ছিলেন তখন মিরপুরের ইব্রাহিমপুর, আশিদাগ, হোল্ডিং নং -৬৯১/১ মোজাম্মেল হক গং রাজউক থেকে ০৮ তলা প্ল্যান অনুমোদন নিয়ে ০৯তলা ভবন নির্মাণ করায় ভবন মালিককে ভবন ভাঙার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা ও ফ্লাট বাগিয়ে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান রাজউক জোন ৪/২ এ আসতে ঊর্ধ্বতন এ কর্মকর্তাকে ১০ লাখ টাকা ঘুষ দিয়েছেন তিনি। ঊর্ধ্বতন এই কর্মকর্তার বিষয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

রাজউকের ইমারত পরিদর্শক সোহাগ মিয়া সরকারি ১০ম গ্রেডে প্রায় ৭ বছর চাকুরি করেই ঢাকার শহরে করেছেন একাধিক ফ্লাট, নিজ গ্রামের বাড়িও সাজিয়েছেন মনের মতো করে। মুখোশের আড়ালে থেকে পরিচালনা করছেন একটি ডেভলপার কোম্পানী। এত কিছুর পরেও তার বিরুদ্ধে নেয়া হচ্ছেনা কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।

ইমারত পরিদর্শক মোঃ সোহাগ মিয়ার কাছে এই সকল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনারা এই বিষয় নিয়ে অনুসন্ধান করেন, আমার এমন কিছুই নেই। আপনাদের মাধ্যমেই এই ডেভেলপার কোম্পানীর নাম শুনলাম। আর খুরশিদ নামে আমি কাউকে চিনি না।

এই বিষয়ে জোন-৪/২ এর অথরাইজড অফিসার মোঃ রাজিবুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিষয়ে জোন-৩ ও ৪ (অ: দা:) পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়াকে কল করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন। এই কর্মকর্তার বক্তব্য নিতে গেলে বেশিরভাগ সময়ই তিনি বক্তব্য না দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। রাজউক মহাখালী জোনে এই পরিচালকের প্রশ্রয়ে অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তারা অনিয়মের মহা-উৎসবে মেতেছেন। মহাখালী জোনে সাংবাদিক হেনস্থা করার মতো ঘটনাও তিনি ঘটিয়েছেন। তবুও কেন এদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে সদস্য (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব) ড. মোঃ আলম মোস্তফা বলেন আমি দায়িত্ব নেয়ার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে অনেকের বিষয়ে তদন্ত চলছে।মোঃ সোহাগ মিয়ার আরও দুর্নীতির তথ্য বেড়িয়ে আসবে আগামী প্রতিবেদনে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার

সর্বোচ্চ আয়ের রেকর্ড, ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

ডেস্ক রিপোর্ট: বয়স মাত্র ২৩। কিছুদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। অথচ সেই রডম্যানই এবার নতুন এক চুক্তি করে রীতিমতো গোটা ফুটবল দুনিয়াকেই চমকে দিলেন। এমন এক চুক্তিস্বাক্ষর করলেন যার মাধ্যমে নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি। গত বছরের ৩১ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট। এরপর গতকাল শুক্রবারই ব্রেকিং খবর দেন তিনি। তার সঙ্গে এদিন ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করে। তবে কত আয় করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানালেও ইএসপিএন, দ্য অ্যাথলেটিক, আল জাজিরাসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০লাখ ডলার পাবেন ট্রিনিটি। বাংলাদেশি মুদ্রায় যা ২৪কোটি ৪৬লাখ টাকা।

আরও পড়ুন
language Change