তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড

মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

লন্ডনে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা এক দিন পিছিয়েছে। সোমবারের বদলে আগামী মঙ্গলবার (৬ মে) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। সোমবার লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন।

শনিবার (৩ মে) রাত ১২টার দিকে বিএনপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা পরে জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদকে উদ্ধৃত করে মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরও বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সোমবার দেশে ফেরার কথা নিশ্চিত করেছিলেন।

ওই সংবাদ সম্মেলনেই মির্জা ফখরুল আরও জানিয়েছিলেন, খালেদা জিয়া বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরবেন। খালেদা জিয়ার দেশে ফেরার দিন নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবেন বলে জানান মহাসচিব।

গত কয়েক দিন ধরে আলোচনায় ছিল যে, খালেদা জিয়া বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা্য় নামবেন। ওই ফ্লাইটের শিডিউলই এমন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করলেও খালেদা জিয়া যাত্রীদের কথা ভেবে তাতে সায় দেননি।

খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও একই বিমানে দেশে আসছেন। শর্মিলা মাঝে মাঝে দেশে এলেও গত ১৭ বছরে এই প্রথম দেশে আসছেন জুবাইদা রহমান। তিনি ২০০৮ সালে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন।

এদিকে জানা গেছে, খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় উঠলেও পুত্রবধূ ডা. জুবাইদা ঢাকায় থাকাকালে তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন। তার নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নিয়ে ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। মেডিকেল বোর্ডের অধীনে বাসায় থেকেই চিকিৎসা চলে খালেদা জিয়ার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। শনিবার (১০জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামে এক যুবক তার বান্ধবী নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নেয়। তবে অনিকের বাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠী বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পালিয়ে যাওয়ায় এ ঘটনায় অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
language Change