তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

কোনো শর্ত পূরণ না করেই গার্ডিয়ান লাইফের সিইও রাকিব!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বীমা কোম্পানির মুখ‌্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও অপসারণ প্রবিধানমাল ২০১২ অনুযায়ী, বীমা কোম্পানির মুখ‌্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে চাইলে সংশ্লিষ্ট প্রার্থীকে অনুরূপ বীমা কোম্পানিতে ন‌্যূনতম ১২ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি মুখ‌্য নির্বাহী কর্মকর্তার অব‌্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাধ‌্যতামূলক। কিন্তু গুরুত্বপূর্ণ এই দুটি শর্তের কোনোটাই পূরণ না করে গার্ডিয়ান লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানির মুখ‌্য নির্বাহী কর্মকর্তার (চলতি) দায়িত্ব পালন করে যাচ্ছেন শেখ রাকিবুল করিম। শুধু তাই নয়, পূর্ণাঙ্গ সিইও হিসেবে নিয়োগ পেতেও তিনি দৌঁড়-ঝাপ শুরু করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বীমা খাতে শেখ রাকিবুল করিমের ক‌্যারিয়ার শুরু হয় ২০১৯ সালে; গার্ডিয়ান লাইফে যোগদানের মধ‌্য দিয়ে। তিনি কোম্পানিটিতে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদে যোগদান করেন।

গার্ডিয়ান লাইফের একাধিক সূত্র জানিয়েছে, এই কোম্পানিতে যোগ দেওয়ার পূর্বে শেখ রাকিবুল করিম একটি চার্টার্ড অ‌্যাকাউন্টস (সিএ) ফার্মে কাজ করেছেন। তারও আগে তিনি কাজ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকে। অর্থাৎ গার্ডিয়ান লাইফে যোগদানের পূর্বে তিনি কোনো বীমা কোম্পানিতে কাজ করেননি। সেই হিসেবে বীমা খাতে শেখ রাকিবুল করিমের কাজের অভিজ্ঞতা মাত্র ৭ বছর।

শুধু তাই নয়, গার্ডিয়ান লাইফে নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা না থাকায় ২০২১ সালের ১ জানুয়ারি সিএফও শেখ রাকিবুল করিমকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে মুখ‌্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়। ৪ বছরের বেশি সময় ধরে তিনি চলতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু সিইও নিয়োগের শর্ত অনুযায়ী তিনি মুখ‌্য নির্বাহী কর্মকর্তার অব‌্যবহিত নিম্নপদে ২ বছর কাজ করেননি।

অভিযোগ উঠেছে, কোনো শর্ত পূরণ না করলেও শেখ রাকিবুল করিমকে পূর্ণাঙ্গ সিইও পদে নিয়োগ দিতে ‘কাজ করছে’ খোদ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষই (আইডিআরএ)। নিয়ন্ত্রক সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, ইতিমধ‌্যে শেখ রাকিবুল করিমের ফাইল আইডিআরএ জমা হয়েছে। এটার অনুমোদনের বিষয়েও ‘নমনীয়’ কর্তৃপক্ষ।

তবে বাণিজ‌্য বার্তা স্বতন্ত্রভাবে এই তথ‌্যের সত‌্যতা যাচাই করতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে আইডআরএ’র একজন কর্মকর্তা বাণিজ‌্য বার্তাকে বলেন, শেখ রাকিবুল করিমের প্রতি কর্তৃপক্ষ নমনীয় বলেই ৪ বছর ধরে তিনি ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছেন।

তিনি বলেন, বিধি অনুযায়ী বীমা কোম্পানির সিইও পদ ৩ মাস বা বিশেষ ক্ষেত্রে ৬ মাস খালি রাখার বিধান রয়েছে। কোনো অবস্থাতেই এই নিয়মের ব‌্যত‌্যয় করার সুযোগ নেই। এ সময়ের মধ্যে সিইও নিয়োগ না দিলে কোম্পানিকে জরিমানা করতে পারবে আইডিআরএ। এরপরও সিইও নিয়োগ না দিলে প্রশাসক বসানোর বিধান রয়েছে। কিন্তু গার্ডিয়ান লাইফের ক্ষেত্রে তা হয়নি। উল্টো জরিমানা করে তা আদায় না করলে ফের জরিমানা করা হবে বলে চিঠি দিচ্ছে। এখন বুঝে নেন আইডিআরএ’র ‘রাকিব প্রীতি’ কতো?

জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে গার্ডিয়ান লাইফকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই স্মারকে বলা হয়, আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে। এ সময়ের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে কোম্পানিকে ফের ৫ লাখ টাকা জরিমানা করা হবে। কিন্তু গার্ডিয়ান লাইফ সিইও নিয়োগ না দিয়ে জরিমানা পরিশোধ করে। আইন থাকলেও প্রশাসক নিয়োগের দিকে যায়নি আইডিআরএ।

সিইও নিয়োগের শর্ত পূরণ না করেই আইডিআরএ ফাইল জমা দেওয়ার বিষয়ে জানতে শেখ রাকিবুল করিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটস‌অ‌্যাপে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

আইন থাকার পরও গার্ডিয়ান লাইফে প্রশাসক নিয়োগে আইডিআরএ’র ‘অনাগ্রহ’ কেনো তা জানতে সংস্থাটির চেয়ারম্যান এম আসলাম আলমকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও সাড়া দেননি।

তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইডিআরএ’র জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া কনসালটেন্ট) সাইফুন নাহার সুমি বাণিজ‌্য বার্তাকে বলেন, গার্ডিয়ান লাইফের সিইও নিয়োগের জন‌্য কোনো ফাইল জমা হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কারও ফাইল অনুমোদন করেনি।

‘লবিং’ করছেন একজন সিইও, সহযোগিতা করছেন এক সদস‌্য

আইডিআরএ’র একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শেখ রাকিবুল করিমকে গার্ডিয়ান লাইফের পূর্ণাঙ্গ সিইও’র অনুমোদন নিশ্চিত করতে একটি জীবন বীমা কোম্পানির সিইও ‘লবিং’ করছেন। আর নিয়োগ ‘কনফার্ম’ করতে সহযোগিতা করছেন আইডিআরএ’র একজন সদস‌্য।

শর্ত পূরণ না করার পরও আইডিআরএ কীভাবে এই নিয়োগ ‘জায়েজ’ করবে তারও রূপরেখা করেছেন তারা। এর অংশ হিসেবে বলা হচ্ছে, আরও একটি জীবন বীমা কোম্পানিতে শুরু থেকেই পূর্ণাঙ্গ সিইও নেই। কিন্তু কোম্পানিটি ভালো চলছে। ওই কোম্পানির আদলে গার্ডিয়ান লাইফেও শেখ রাকিবুল করিমের নিয়োগ চূড়ান্ত করা হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মাত্র ৭ বছরের কর্মঅভিজ্ঞতা বিবেচনায় কাউকে সিইও নিয়োগ দেওয়া হলে পুরো বীমা খাতের শৃঙ্খলা ভেঙে পড়বে। অভিজ্ঞ এবং পরিশ্রমী বীমা কর্মীরা পেশার প্রতি সম্মান হারাবে। আর সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জবি প্রতিনিধি: সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে রাজধানীর তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় তাঁতিবাজার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন?’, ‘প্রয়োজনে রক্ত নাও, তবুও মোদের হল দাও’, ‘প্রশাসনিক মুলা চাষ, আর্মি চাইলে সর্বনাশ’, ‘আর্মির হাতে দাও কাজ, যদি থাকে হায়া-লাজ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের তিন দফা দাবি: ১) স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে। ২) শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তরপ্রক্রিয়ার

আরও পড়ুন
language Change